প্রকাশিত: এপ্রিল ২২, ২০২১ ৪:০৬ পিএম

ঢাকার দোহারে চালু হলো দেশের অন্যতম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’। নতুন এ আউটলেটে স্বপ্ন’র পক্ষ থেকে গ্রাহকদের জন্য রয়েছে মাসব্যাপী আকর্ষণীয় সব অফার। বাই ওয়ান গেট ওয়ান ছাড়াও থাকছে নগদ মূল্যছাড়।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় জয়পাড়া বাজারের দেওয়ান টাওয়ারে স্বপ্ন’র নতুন এই আউটলেট উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- ব্যবসায়ী রোমান মিয়া, রফিকুল ইসলাম, নিঝু খন্দকার, রাজনীতিবিদ মীর আরিফ হোসেন, দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল, স্বপ্ন’র হেড অব ফ্র্যাঞ্চাইজি অপারেশন সমীর ঘোষ সানী প্রমুখ।

স্বপ্ন’র রিটেইল এক্সপ্যানশন বিভাগের পরিচালক সামসুদ্দোহা শিমুল বলেন, স্থানীয়দের চাহিদার কথা মাথায় রেখে পণ্য রাখা হয়েছে নতুন এই আউটলেটে। রয়েছে হোম ডেলিভারি সেবা। আমরা আশা করছি, স্বাস্থ্যসম্মত এবং নিরাপদ পরিবেশে গ্রাহকরা নিয়মিত বাজার করবেন।

নতুন এই আউটলেটে হোম ডেলিভারির জন্য যোগাযোগের নম্বর ০১৩১৩-০৫৫২৬০

শেয়ার

পাঠকের মতামত

কৃষি ব্যাংকের ঢাকা বিভাগের শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি ব্যাংক ঢাকা বিভাগের দিনব্যাপী শাখা ব্যবস্থাপক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ আগস্ট) ঢাকার ...

শাহ্জালাল ইসলামী ব্যাংকের অর্ধ বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির “অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬” হাইব্রিড প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) কক্সবাজারের ...

ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত ...

পাবনায় যমুনা ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী, সনদ ও ক্রেস্ট বিতরণ

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) অর্থায়িত অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বাস্তবায়নাধীন স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ...

ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘বাংলা কিউআর’ চালু করল ব্র্যাক ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের ক্যাশলেস উদ্যোগকে এগিয়ে নিতে ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘বাংলা কিউআর’ (Bangla QR) চালু করেছে ব্র্যাক ...