
মানুষ চায় একটু শান্তিতে থাকতে! প্রকৃতির মধ্যে জীবনের শ্রেষ্ঠ সময় কাটাতে চান বেশিরভাগ মানুষই। আর সেটা যদি কোনো উন্নত দেশে হয়, তাহলে তো কথাই নেই। ভাবছেন, এসব বেশিরভাগ মানুষের জন্য স্বপ্ন! কিন্তু না। একেবারেই রসিকতা নয়। ঘোর সত্যি। ইতালিতেই আপনি পাবেন আপনার স্বপ্নের এরকম এক বাড়ি, তা-ও মাত্র ১ ইউরোতে, মানে, বাংলাদেশি মুদ্রায় ১১৩ টাকায়!
জায়গাটার নাম সান্ট’এলিয়া আ পিয়ানিসি। এক মনোমুগ্ধকর ইতালিয়ান শহর। সেখানেই এরকম একটা অফার চলছে। কেন সহসা ইতালিতে এমন এক অফার? কারণ, ওই দেশের স্থানীয় প্রশাসন ইটালির এই ধরনের কিছু স্লিপি টাউনের রিঅ্যাওকেনিং প্রজেক্ট নিয়েছে। ইটালির মোলিজে অঞ্চলে এই রকম আটটি বাড়ির বিজ্ঞাপন দেওয়া হয়েছে, যেগুলোর প্রত্যেকটির দাম মাত্র ১১৩ টাকা!
তবে এখানে একটা শর্ত আছে। একটা বাড়ি কিনতে গেলে যা যা বাধ্যতামূলক খরচপাতি করতে হয়, এক্ষেত্রেও সেসব করতে হবে। এবং বাড়ি কেনার খরচা ১১৩ টাকা হলেও আরো কিছু হিডেন কষ্ট রয়েছে। ইতালির সান্ট’এলিয়া আ পিয়ানিসি’র এই বাড়ি কিনতে ডিপোজিট মানি হিসেবে দিতে হবে- ৫০০০ ইউরো। মানে, ৪,৪০৩ পাউন্ড বা ৫,৩৩০ ডলার। অর্থাৎ, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়াবে পাঁচ লাখ ৬৭ হাজার টাকা। দেখতে গেলে এই টাকাটাও ইতালিতে একটি নিজের বাড়ি কেনার পক্ষে যথেষ্টই কম।
আসলে দীর্ঘদিন ধরে ইতালিতে এই এক ট্রেন্ড চলছে। উজ্জ্বল ভবিষ্যতের জন্য ইতালির নতুন প্রজন্মের ছেলেমেয়েরা আসলে দীর্ঘদিন ধরে বড় শহরগুলোতে গিয়ে ভিড় জমাচ্ছে। এর ফলে ইতালির বিভিন্ন জনপদ ক্রমশ জনশূন্য হয়ে পড়ছে। এভাবে কি শহর-গ্রাম-জনপদ সব মরে যাবে? ওই কারণেই এভাবে রিয়েল এস্টেটকে রিভাইভ করা হচ্ছে।
- ১চট্টগ্রাম বন্দরে রাজস্ব বেড়েছে ৯৯৯ কোটি টাকা
- ২রাজস্ব নিয়ে জনগণের বিভ্রান্তি দূর করাই চ্যালেঞ্জ: প্রধানমন্ত্রী
- ৩সাগরে নিম্নচাপ, বন্দরগুলোতে ৩ নম্বর সতর্কসংকেত
- ৪সূচকের উত্থানে চলছে লেনদেন
- ৫মার্জিন বিধিমালার সংশোধনী গেজেট প্রকাশ
- ৬লিবিয়ার ডিটেনশন সেন্টার থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি
- ৭ন্যাশনাল হাউজিংয়ের কর্পোরেট পরিচালকের শেয়ার বিক্রয়ের ঘোষণা
- ৮বেরোবিতে শিক্ষার্থীদের থেকে প্রায় সাত লাখ টাকা অতিরিক্ত ফি আদায়
- ৯দুদক কমিশনার হলেন সাজ্জাদ হোসেন ভূঁইয়া
- ১০কালকিনিতে তিন ব্যবসায়ীকে ৯ হাজার ৫০০ টাকা জরিমানা
- ১ছাত্রদলের শীর্ষ পদে সর্বোচ্চ আলোচনায় জবির জিয়াউদ্দিন বাসিত
- ২ডিজিটাল ব্যাংকিং সেবা সম্প্রসারণে ন্যাশনাল ব্যাংকের ‘সিএএসএ’ ক্যাম্পেইন
- ৩এসএসসিতে ১২ লাখ খাতা চ্যালেঞ্জের আবেদন, আরও বাড়তে পারে
- ৪উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা
- ৫চট্টগ্রাম-কক্সবাজারে বন্যার শঙ্কা
- ৬বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা ও কূটনৈতিক সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আলোচনা
- ৭অভিযানে জব্দ দুই কোটির মালামাল এজাহারে হয়ে গেল ৩ লাখ টাকা
- ৮ব্লক মার্কেটে লেনদেন ২৫ কোটি টাকার
- ৯চাঁদপুরে অচেতন করে স্বর্ণালঙ্কার লুটের ঘটনায় গ্রেপ্তার ২
- ১০দর বৃদ্ধির শীর্ষে পপুলার লাইফ ইন্স্যুরেন্স





পাঠকের মতামত