প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২২ ৩:০০ পিএম

স্বর্ণ আমদানি সহজ করতে আগামী বাজেটে উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। তিনি বলেন, স্বর্ণনীতি থাকার পরও কোনোভাবেই স্বর্ণের চোরাচালানে ভাটা পড়েনি। স্বর্ণ চোরাচালান বন্ধ করা চ্যালেঞ্জিং।

শনিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় রাজস্ব বোর্ডের সম্মেলন কক্ষে ১৩তম ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইসের (ইএফডি) লটারির ড্র অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

এনবিআর চেয়ারম্যান বলেন, শুধু রাজস্ব ফাঁকি দেওয়ার জন্য নয়, লেনদেন মাধ্যমে হিসেবেও স্বর্ণ চোরাচালান করা হয়। স্বর্ণ আমদানির সুযোগ দেওয়ার পরও বৈধ পথে আমদানি খুব একটা বাড়েনি, চোরাচালানে ভাটা পড়েনি। কিন্তু পরিস্থিতির উন্নতি হওয়া দরকার।

তিনি বলেন, সম্পূর্ণভাবে স্বর্ণ চোরাচালান বন্ধ করা যাবে কি না জানি না। নানাভাবে স্বর্ণ চোরাচালান হয়, এটাই বাস্তবতা। সারা বিশ্বেই স্বর্ণ চোরাচালান ঘটে, হয়। তারপরও আমরা চেষ্টা করছি। যদি রাজস্ব লোডের কারণে স্বর্ণ চোরাচালানের প্রবণতা হয়, সেটিকে আমার দেখার চেষ্টা করছি।

এনবিআর চেয়ারম্যান আরও বলেন, ভ্যাটযন্ত্র ইএফডি নিয়ে অসন্তোষ আছে। ভ্যাটের মূল্য অন্তর্ভুক্ত করে পণ্যের দাম নির্ধারণ করতে হবে। পৃথকভাবে ভ্যাট আদায়ের কথা বলা হলে গ্রাহক নিরুৎসাহিত হয়।

অনুষ্ঠানে ব্যবসায়ীরা অভিযোগ করেন, সরকারি চাকরিজীবি, কাস্টমস কর্মকর্তাদের অনেকেই ভ্যাট দিতে চান না।

অনুষ্ঠানে জানানো হয়, ২০২০ সালের ২৫ আগস্ট রাজধানী ঢাকা ও চট্টগ্রামের কিছু দোকানে ইএফডি যন্ত্র বসানো শুরু হয়। পাঁচটি কমিশনারেটে (ঢাকা উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম ও চট্টগ্রাম) ২০২১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত মােট ৩ হাজার ৫৯১টি ইএফডি যন্ত্র বসানো হয়েছে।

ইএফডির মাধ্যমে ভ্যাট সংগ্রহে পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার পরিচয় প্রদান করায় ভেনাস জুয়েলার্স লিমিটেডকে ‘দায়িত্বশীল ভ্যাট সংগ্রহকারী’ হিসেবে সম্মাননা প্রদান করা হয় অনুষ্ঠানে। সম্মাননা গ্রহণ করেন প্রতিষ্ঠানটির কর্ণধার গঙ্গা চরণ মালাকার।

শেয়ার

পাঠকের মতামত

এস আলম ও সাবেক রাষ্ট্রপতি চুপ্পুর বিরুদ্ধে অভিযোগ দেওয়ায় সাসপেন্ড ইসলামী ব্যাংক কর্মকর্তা

বেনামি প্রতিষ্ঠানের নামে ঋণ জালিয়াতির মাধ্যমে প্রায় ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম ও ...

ভিসাকে বাংলাদেশে গ্লোবাল সার্ভিস সেন্টার স্থাপনের আহ্বান প্রধানমন্ত্রীর

বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রযুক্তি উন্নয়ন কেন্দ্র বা গ্লোবাল সার্ভিস সেন্টার স্থাপনের জন্য আর্থিক প্রযুক্তি ...

আমির খসরুর নেতৃত্বে ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি

দেশে ক্রিয়েটিভ অর্থনীতির বিকাশ ও সংশ্লিষ্ট খাতগুলোর কার্যক্রম সমন্বয়ে ‘ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি’ ...

গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার

গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে দীর্ঘস্থায়ী সংকটে শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হয়ে ব্যাপক আর্থিক ক্ষতি হচ্ছে। এ ...

স্বরাষ্ট্রমন্ত্রী ব্লু ইকোনমি সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সমুদ্রসম্পদ এবং সমুদ্রবন্দরকে যথাযথভাবে কাজে লাগাতে পারলে দেশ বিপুল পরিমাণ রাজস্ব ...