
বর্তমান করোনা মহামারীর পরিস্থিতিতে সকল কর্মকর্তাকে স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে ব্যাংকিং সেবা প্রদানের জন্য আহ্বান জানিয়েছেন পূবালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আলম খান চৌধুরী।
সম্প্রতি পূবালী ব্যাংক লিমিটেডের দেশব্যাপী ছড়িয়ে থাকা ৪৮২টি শাখার শাখা প্রধান, উপ-শাখা প্রধান, ইসলামিক ব্যাংকিং উইন্ডো প্রধান, অঞ্চল প্রধান এবং সকল বিভাগ প্রধানদের অংশগ্রহণে অনুষ্ঠিত ৩য় ভার্চুয়াল কনফারেন্স প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
বর্তমান করোনা মহামারীর সংকটকালীন সময়ে ব্যাংকিং ব্যবস্থাকে গতিশীল রাখার লক্ষ্যে এ কনফারেন্সের আয়োজন করা হয়।
কনফারেন্সে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ আলী এবং উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ জাহিদ আহসান, মোহাম্মদ ইছা ও মোহাম্মদ শাহাদাত হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে শফিউল আলম খান চৌধুরী বলেন, বিশ্বব্যাপী করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ায় দেখা দিয়েছে স্বাস্থ্য সংকট এবং বিরূপ প্রভাব পড়ছে অর্থনীতিতে। উক্ত পরিস্থিতি থেকে উত্তরণের জন্য উৎপাদনমুখী শিল্পে সুষ্ঠু ঋণ প্রদান কার্যক্রম বাস্তবায়নের বিষয়ে তিনি গুরুত্বারোপ করেন। তিনি ভালো ঋণ গ্রহীতা নির্বাচন করে নতুন ঋণ প্রদান এবং আমদানী-রপ্তানী ব্যবসা সম্প্রসারণের জন্য তাগিদ দেন।
ভার্চুয়াল কনফারেন্সে ২০২১ সালে ব্যাংকের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের বিভিন্ন কৌশল ও দিক নিয়ে আলোচনা করা হয়।
- ১বে লিজিংয়ের সোমবার লেনদেন বন্ধ
- ২ইসলামিক ফাইন্যান্সের সোমবার লেনদেন চালু
- ৩দায়িত্বে অবহেলার কারণে চাঁদপুরের সিভিল সার্জনকে তাৎক্ষনিক বদলির নির্দেশ
- ৪দণ্ডিত আসামিদের সব তথ্য ডিজিটালাইজেশন করতে হাইকোর্টের রুল
- ৫বন্যায় স্থগিত আলিম পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ
- ৬সোমবার স্পট মার্কেটে যাচ্ছে গ্রামীন ফোন
- ৭কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
- ৮জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় রয়েছে
- ৯রাজীবপুরে নদীভাঙন পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
- ১০রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী অলি আহমদ
- ১আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ’র ওরস সোমবার শুরু
- ২সাতক্ষীরা-ভেটখালী সড়কে বড় বড় খানাখন্দ, চলাচলে চরম ভোগান্তি
- ৩চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব
- ৪সমনবাগ চা বাগানে ৫০০ টাকা মজুরির দাবিতে গণবিক্ষোভ
- ৫কাপাসিয়ায় বাবার খরিদকৃত জমি দখল চেষ্টা, থানায় মেয়ের অভিযোগ
- ৬চাহিদা অনুযায়ী বগুড়ার তেমন কোনো উন্নয়ন হয়নি: বাণিজ্যমন্ত্রী
- ৭সাতক্ষীরায় বর্ষা মৌসুমে পাট পঁচানোর ধুম
- ৮জনগণের অধিকার নিশ্চিত হলেই জুলাই শেষ হবে : বিরোধীদলীয় নেতা
- ৯চাঁদাবাজি ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত
- ১০শেয়ারবাজারে বন্ধ প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়াল ৩৫





পাঠকের মতামত