স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৫ ৯:৪৬ এএম

বুন্দেসলিগায় আবারও বড় জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। হ্যারি কেইনের জোড়া গোলের ম্যাচে ভের্ডার ব্রেমেনকে ৪-০ গোলে হারিয়েছে বাভারিয়ানরা।

ঘরের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২২ মিনিটে প্রথম লিড নেয় বায়ার্ন। মাইকেল ওলিসের ক্রস থেকে ডিফেন্ডার জনাথন তাহ’র ব্যাকহিল, লুইস দিয়াসের পায়ে লেগে জড়িয়ে যায় ব্রেমেনের জালে।

দ্বিতীয়ার্ধের শুরুতে পেনাল্টি পায় বায়ার্ন, সুযোগ কাজে লাগিয়ে স্পট কিক থেকে দলের ব্যবধান দ্বিগুণ করেন কেইন। ম্যাচের ৬৫ মিনিটে নিজের দ্বিতীয় গোলের দেখা পান ইংলিশ দলপতি কেইন। যা বায়ার্নের জার্সিতে তার শততম গোল। ৮৭ মিনিটে লাইমার স্কোরশিটে নাম তুললে ৪-০ গোলের জয় পায় জার্মান লিগের শীর্ষ দলটি।

শেয়ার

পাঠকের মতামত

ফিফা নির্বাচনে ইনফান্তিনোর ওপর থেকে সমর্থন প্রত্যাহার করল জার্মানি

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে ইউরোপের অসন্তোষ আরও স্পষ্ট হয়ে উঠছে। জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি) ...

মেসির নৈপুণ্যে ঘুরে দাঁড়ানোর আরেকটি গল্প লিখে ফাইনালে আর্জেন্টিনা

চলতি বিশ্বকাপের সেমিফাইনালের ম্যাচে অ্যান্থনি গর্ডনের গোলে ইংল্যান্ড ৮৪ মিনিট পর্যন্ত এগিয়ে থাকলেও প্রত্যাবর্তনের আরেকটি ...

মেসি ম্যাজিকে অবিশ্বাস্য প্রত্যাবর্তনে কোয়ার্টারে আর্জেন্টিনা

আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির জাদুতে অবিশ্বাস্য প্রত্যাবর্তনে মিশরকে কাঁদিয়ে কোয়ার্টারে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। ডিফেন্ডিং ...