প্রকাশিত: অক্টোবর ২, ২০২০ ৯:০৬ এএম

আগে কোনো গ্রুপ চ্যাট বা নির্দিষ্ট কোনো নম্বরকে হোয়াটসঅ্যাপে মিউট করা যেত না। আট ঘণ্টা, এক সপ্তাহ বা সর্বোচ্চ এক বছরের জন্য বিশেষ কোনো কন্ট্যাক্ট বা গ্রুপ চ্যাট মিউট করা যেত। ইউজারদের এই সমস্যা থেকে স্থায়ী মুক্তি দিতে নতুন ফিচার্স নিয়ে হাজির হয়েছে হোয়াটসঅ্যাপ। নতুন ভার্সনে শুধু এক বছর নয়, সারা জীবনের জন্য ব্যক্তিগত কোনো কন্ট্যাক্টস বা গ্রুপ চ্যাট মিউট করা যাবে।

ওয়াবেটাইনফো এই তথ্য নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, আপাতত হোয়াটসঅ্যাপের 2.20.201.10 ভার্সনেই কাজ করছে এই বিশেষ ফিচার্স।

আপাতত কেবল নতুন ইউজারদের জন্যই এই আপডেট নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ। নতুন ইউজাররা এই ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ ব্যবহার করছেন নতুন ভার্সন থেকেই। আর সে কারণেই তাদের কাছে স্বয়ংক্রিয়ভাবে এই আপডেট চলে যাচ্ছে।

কিন্তু যারা পুরনো ইউজার তাদের কি এই নতুন ভার্সন আপডেট করতে হবে? এর উত্তরে ওয়াবেটাইনফো জানিয়েঠে, না, ঠিক এই মুহূর্তেই এই আপডেটের প্রয়োজন নেই পুরনো ইউজারদের ক্ষেত্রে। কারণ খুব শিগগিরই হোয়াইসঅ্যাপের এই নতুন ফিচার সব ভার্সনেই কাজ করবে।

তবে নতুন ফিচারে এখানেই শেষ নয়। ইউজারদের জন্য স্টোরেজ ম্যানেজমেন্ট পেজটিও নতুনভাবে ডিজাইন করেছে হোয়াটসঅ্যাপ। সম্প্রতি টিপসটারের পক্ষ থেকে এমনই জানানো হয়েছে।

তবে এই আপডেট চাইলে এখনই পাওয়া যাবে না। অ্যাপের 2.20.201.9 বা 2.20.201.10 ভার্সনে গিয়েও খোঁজ করলে মিলবে না। জানা গেছে, খুব শিগগিরই সব ইউজারদের জন্যই স্টোরেজ ম্যানেজমেন্টের নতুন এই ডিজাইন নিয়ে হাজির হবে হোয়াটসঅ্যাপ।

স্টোরেজ ম্যানেজমেন্টের নতুন এই ডিজাইন আপনার স্মার্টফোনের স্টোরেজ অপশনের সাহায্যের জন্যই কাজ করবে। পাশাপাশিই এবার থেকে স্টোরেজ অপশন দেখিয়ে দেবে কোনটি বড় ফাইল, কোনটি ফরোয়ার্ডেড আর আপনার ফোনের সুবিধার্থে কোন ফাইল দ্রুত ডিলিট করা প্রয়োজন।

হোয়াটসঅ্যাপের চ্যাট আপনার ফোনের জায়গা ঠিক কতখানি খেয়ে নিচ্ছে, আগের মতোই সেটি দেখাবে স্টোরেজ অপশন।

শেয়ার

পাঠকের মতামত

ডেস্কটপে ফেসবুক-ইনস্টাগ্রাম বিভ্রাট, ভোগান্তিতে ব্যবহারকারীরা

বিশ্বজুড়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামে সাময়িক বিভ্রাট দেখা দিয়েছে। একই সঙ্গে মেটার মেসেজিং প্ল্যাটফর্ম ...

ডিজিটাল অর্থনীতির সাথে পাল্লা দিয়ে বাড়ছে প্রযুক্তিনির্ভর আর্থিক জালিয়াতি

প্রতি দুই সাইবার অপরাধের একটিই এখন আর্থিক জালিয়াতি ৫ বছরে দ্বিগুণের বেশি বেড়েছে সাইবারভিত্তিক আর্থিক ...

দোহাটেক নিউমিডিয়া স্বচ্ছতা ও সাফল্যের সঙ্গে ই-জিপি কার্যক্রম পরিচালনা করে আসছে

দোহাটেক নিউমিডিয়া দীর্ঘদিন ধরে স্বচ্ছতা, দক্ষতা এবং আন্তর্জাতিক মান বজায় রেখে ই-জিপি কার্যক্রম পরিচালনা করে ...

এফবিসিসিআই’র রিপোর্ট গত বছরের তুলনায় এবার খাদ্যপণ্যের দামে বাড়তি চাপ

আন্তর্জাতিক ভূ-রাজনীতি আর জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাবে টালমাটাল দেশের নিত্যপণ্যের বাজার। মধ্যপ্রাচ্যের অস্থিরতার রেশ ধরে ...