প্রকাশিত: মার্চ ১১, ২০২৪ ১০:৪১ এএম

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বেক্সিমকো লিমিটেড জিরো কূপন বন্ড ইস্যু করার মাধ্যমে ১৫শ’ কোটি টাকা সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছে। এটি কোম্পানিটির প্রথম জিরোকুপন বন্ড, যার নাম হবে-বেক্সিমকো ফার্স্ট জিরোকুপন বন্ড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, বেক্সিমকো ফার্স্ট জিরোকুপন বন্ডে ডিসকাউন্টের হার হবে ১৫ শতাংশ। এই বন্ড মেয়াদ শেষে সম্পূর্ণ অবসায়িত হবে, এর কোনো অংশ শেয়ারে রূপান্তরিত হবে না। বন্ডটি স্টক মার্কেটে লেনদেনযোগ্য নয়।

আলোচিত জিরোকুপন বন্ডে সংগ্রহ করা অর্থ শ্রীপুর টাউনশিপ কোম্পানির সাথে যৌথ উদ্যোগে ‘মায়ানগর’ নামের আবাসন প্রকল্পে বিনিয়োগ করবে।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর অনুমোদন সাপেক্ষে বন্ড ইস্যু করার এই সিদ্ধান্ত কার্যকর হবে।

 

এসকেএস

শেয়ার

পাঠকের মতামত

ফারইস্ট ফাইন্যান্সে কোম্পানি সচিব নিয়োগ

পুঁজিবাজারের তালিকাভুক্ত আর্থিক খাতের ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডে ভারপ্রাপ্ত কোম্পানি সচিব নিয়োগ দেওয়া হয়েছে। ...

দেশ জেনারেল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ১৯ আগস্ট

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসির পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ...