প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২২ ৮:৩৭ পিএম , আপডেট: নভেম্বর ১৪, ২০২২ ৮:৩৮ পিএম

২০২১-২২ অর্থবছরে দেশে রাজস্ব আদায় হয়েছে তিন লাখ ৪২ হাজার ৪০০ কোটি টাকা। এ সময়ে রাজস্ব আদায় বেড়েছে চার দশমিক এক শতাংশ। মন্ত্রণালয় ও বিভাগগুলোর ২০২১-২০২২ অর্থবছরের কার্যাবলী সম্পর্কিত বার্ষিক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

সোমবার (১৪ নভেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠকে এই তথ্য জানানো হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান।

বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, ২০২১-২২ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির হার ৭.২৫ (সাময়িক) শতাংশ, বাংলাদেশে মাথাপিছু আয় দুই হাজার ৮২৪ মার্কিন ডলার নিরূপিত হয়েছে। এ অর্থবছরে দেশে রফতানি বেড়েছে ৩৪ দশমিক ৩৮ শতাংশ। মোট রফতানি হয়েছে ৫২.০৮ বিলিয়ন মার্কিন ডলার।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ২০২১-২০২২ অর্থবছরে দেশে সরাসরি বিদেশি বিনিয়োগ হয়েছে ৩.৪৪ বিলিয়ন মার্কিন ডলার। আর প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছেন ২১.০৩ বিলিয়ন মার্কিন ডলার। এ সময়ে ৯ লাখ ৮৪ হাজার ৭৫৯ বাংলাদেশি কর্মী বিদেশে কর্মসংস্থান পেয়েছেন।

বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে এক হাজার ৮৩৬টি প্রকল্পে ব্যয় হয়েছে দুই লাখ তিন হাজার ৭৮৩ কোটি টাকা। যা বরাদ্দের ৯২ দশমিক ৮০ শতাংশ। এ অর্থবছরে ৩৩৩টি প্রকল্প শেষ হয়েছে।

২০২১-২০২২ অর্থবছর শেষে ১৬.০৭ লাখ মেট্রিক টন খাদ্যশস্য মজুদ ছিল উল্লেখ করে তিনি বলেন, যা আগের বছরের তুলনায় ১০ দশমিক ৯৮ শতাংশ বেড়েছে। এছাড়া সার, সেচ কাজে বিদ্যুৎ, আখসহ বিভিন্ন খাতে মোট ১৫ হাজার ১৭২.৭৯ কোটি টাকা ভর্তুকি দেওয়া হয়েছে। আর জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে ৬৬৯ মেগাওয়াট বিদ্যুৎ। আর এই অর্থবছরে বিদ্যুৎসুবিধাভোগী জনগোষ্ঠী শতভাগে উন্নীত হয়েছে।

সচিব বলেন, বর্তমানে দেশে মোবাইল গ্রাহকসংখ্যা ১৮ দশমিক ৪৭ কোটি ও ইন্টারনেট গ্রাহক প্রায় ১২ দশমিক ৬২ কোটিতে উন্নীত হয়েছে। আর ২০২১ সালের ১২ ডিসেম্বর পরীক্ষামূলকভাবে সাড়ে তিন গিগাহার্জ ব্যান্ডে ফাইভজি সেবা চালু করা হয়েছে।

 

 

বিপি/ এমএইচ

শেয়ার

পাঠকের মতামত

এস আলম ও সাবেক রাষ্ট্রপতি চুপ্পুর বিরুদ্ধে অভিযোগ দেওয়ায় সাসপেন্ড ইসলামী ব্যাংক কর্মকর্তা

বেনামি প্রতিষ্ঠানের নামে ঋণ জালিয়াতির মাধ্যমে প্রায় ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম ও ...

আমির খসরুর নেতৃত্বে ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি

দেশে ক্রিয়েটিভ অর্থনীতির বিকাশ ও সংশ্লিষ্ট খাতগুলোর কার্যক্রম সমন্বয়ে ‘ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি’ ...

গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার

গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে দীর্ঘস্থায়ী সংকটে শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হয়ে ব্যাপক আর্থিক ক্ষতি হচ্ছে। এ ...

২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন

আগামী ২০২৭ শিক্ষাবর্ষের প্রাথমিক, ইবতেদায়ি, মাধ্যমিক, দাখিল ও কারিগরি স্তরের বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও ...