
মানুষের মস্তিষ্ক ও শরীর একে অপরের সাথে জড়িত। আর নিয়মিত ব্যায়াম যে শরীরের পাশাপাশি মনের ওপরে ইতিবাচক প্রভাব রাখে, সেটা নতুন করে বলার কিছু নেই।
মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখতে, চিন্তাশক্তি উন্নত ও তথ্য প্রক্রিয়াজাত করতে, সিদ্ধান্ত নিতে এবং স্মৃতিশক্তির উন্নতিতে শরীরচর্চার প্রয়োজন রয়েছে।
আর সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে ২০ মিনিট মাঝারি থেকে বলিষ্ট মাত্রার ব্যায়ামে মস্তিষ্কের স্বাস্থ্য হবে আরও ভালো।
জার্নাল অব এপিডেমিয়োলজি অ্যান্ড কমিউনিটি হেল্থে প্রকাশিত ইউনিভার্সিটি কলেজ লন্ডনয়ের করা গবেষণায় দেখা গেছে যারা মাঝারি থেকে জোরালো ব্যায়াম করেন তাদের জ্ঞান ও স্মৃতিশক্তি উন্নত থাকে।
যুক্তরাজ্যের প্রায় ৪ হাজার ৪শ’ জনেরও বেশি অংশগ্রহণকারীর ওপর করা পরীক্ষায় ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, বিভিন্ন ধরনের স্বভাব, যেমন- আলস আচরণ, মাঝারি ও জোরালো শারীরিক কার্যকলাপ, হালকা জোরালো শারীরিক কার্যকলাপ এবং ঘুম ইত্যাদির মাধ্যমে বিভিন্ন বিষয় ও জ্ঞানীয় দক্ষতাকে প্রভাবিত করতে পারে।
যেমন- স্মৃতিশক্তি এবং সমস্যা সমাধানের দক্ষতার বাড়াতে মস্তিষ্ককে সহায়তা করে।
গবেষণায় দেখা যায়, যারা ১০ মিনিট মাঝারি থেকে তীব্র শরীরচর্চা করেছিল তাদের মস্তিষ্ক অন্যান্যদের থেকে বেশি কার্যকর ছিল।
গবেষণা পত্রের উপসংহারে বলা হয়, মাঝারি ও জোরালো শারীরিক কার্যক্রিয়া বাদ দেওয়া জ্ঞানীয় দক্ষতার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
এই গবেষণার উদ্ধৃতি দিয়ে রিয়েলসিম্পল ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, এক্ষেত্রে অলস সময় এবং হালকা গতির ব্যায়ামের পরিবর্তে তীব্র ব্যায়াম ও গতিশীল সমস্যা কাটানো সুস্থ মস্তিষ্কে নিশ্চিত করতে সহায়তা করে।
শরীরচর্চার মাধ্যমে মস্তিষ্কের স্বাস্থ্য উন্নত করার উপায়:
গবেষণায় নির্দিষ্ট কোনো ব্যায়ামের কথা বলা হয়নি। তবে যে ব্যায়াম হৃদস্পন্দন এবং শ্বাস-প্রশ্বাস বাড়ায় সেগুলো বেশি কার্যকর ভূমিকা রাখে।
কিছু জোরালো বা তীব্র ব্যায়াম, যেমন- জোরে হাঁটা, দৌঁড়ানো, দড়ি লাফানো, নাচের কার্ডিও ক্লাস বা ট্রেড মিলে দৌঁড়ানো হৃদগতি বৃদ্ধি করে, রক্তের প্রবাহ বাড়ায়। ফলে মস্তিষ্ক এবং জ্ঞানীয় দক্ষতা বৃদ্ধি পায়।
মস্তিষ্কের ওপর ইতিবাচক প্রভাব রাখে, চিন্তাশক্তি উন্নত করে এবং মানসিকভাবে আকর্ষণ করে এমন ব্যায়াম করা উচিত, এটা মনোযোগ ধরে রাখে এবং কিছু পদক্ষেপ অনুসরণ করতে সাহায্য করে যেমন- অ্যারোবিকস, নৃত্য, যোগ ব্যায়াম, তাইচি ইত্যাদি।
তাছাড়া মাঝে মধ্যে ফিটনেস রুটিন কিছুটা পরিবর্তন আনা, মন ও শরীরের ওপর প্রভাব রাখতে পারে।
তবে নতুন অবস্থায় এই পরিমাণ ব্যায়াম করাকে কিছুটা বেশি মনে হতে পারে। মানসিক এই প্রতিবন্ধকতা এড়িয়ে ধীরে ধীরে ব্যায়ামের দিকে মানসিক প্রস্তুতি নিতে হবে এবং প্রথমে কঠিন ব্যায়াম না করে ধীরে ধীরে মাত্রা বাড়াতে হবে।
প্রতিদিন ১০ মিনিট ব্যায়াম করার রুটিন করে নেওয়া কয়েকদিনের মধ্যেই সুফল বয়ে আনবে।
বিএইচ
- ১যশোর বোর্ডে প্রথম কুষ্টিয়া জিলা স্কুলের সামিউল
- ২শেরপুর সীমান্তে ১৮ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ
- ৩তাড়াশে সাংবাদিক মৃণাল সরকার মিলু গ্রেপ্তার
- ৪চাঁদপুরে জমজ দুই বোনের একসঙ্গে জিপিএ-৫
- ৫সুন্দরবন মায়ের মতো আপন, অস্তিত্ব রক্ষায় এখনই চাই কঠোর পদক্ষেপ
- ৬মাদারীপুরে মানব পাচারের গডফাদার এনামুল গ্রেফতার
- ৭দক্ষিণ-পশ্চিমাঞ্চলে লবণাক্ততার বিষে বদলে যাচ্ছে উপকূলের জীবন
- ৮মাদক সংশ্লিষ্টতার অভিযোগে চাঁদপুরে ৫ পুলিশ সদস্য বরখাস্ত
- ৯লালমোহনের বেতুয়া খালে বেহেন্দি ও রিং জাল জব্দ
- ১০সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে নিরাপত্তা ঘাটতি ছিল কি না, তদন্তে বের হবে
- ১কেশবপুরে ভেজাল শিশু খাদ্য বিক্রির অপরাধে ব্যবসায়ীকে জরিমানা
- ২১৫ আগস্ট উপলক্ষে জবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার
- ৩ফ্যামিলি কার্ড শুমারিতে দলীয় সুপারিশে ছাত্রদল নেতা ও তার প্রেমিকার নাম
- ৪ভরিতে ২১৫৮ টাকা কমলো সোনার দাম
- ৫শাহজাদপুরে যমুনার ভাঙন রোধে বস্তা ফেলার দাবিতে মানববন্ধন
- ৬চলতি বছরে স্থানীয় সরকারের সকল নির্বাচন: শাহে আলম
- ৭চাটমোহরে ধারালো অস্ত্রাঘাতে কুকুর হত্যার অভিযোগ
- ৮ঝিনাইদহে নেশার টাকার জন্য মাকে কুপিয়ে হত্যা
- ৯কুষ্টিয়ায় অসহায় ভ্যান-রিকশা চালকদের মাঝে ১৫০ ছাতা বিতরণ
- ১০চাঁদপুরে গলায় ফাঁস দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ





পাঠকের মতামত