ডেস্ক নিউজ
প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৬ ৯:০৮ পিএম

দেশের শীর্ষস্থানীয় শরিয়াহভিত্তিক ব্যাংক আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি-এ ২৫ বছরের বেশি সময় ধরে কর্মরত কর্মকর্তাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।  ব্যাংকের প্রতি দীর্ঘদিনের নিষ্ঠা, সততা ও গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ রাফাত উল্লা খান । তিনি সংবর্ধিত কর্মকর্তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন এবং তাদের দীর্ঘ কর্মজীবনের অবদানের জন্য আন্তরিক ধন্যবাদ জানান।

এ সময় তিনি বলেন, প্রতিষ্ঠানের অগ্রযাত্রায় অভিজ্ঞ ও নিবেদিত কর্মকর্তারাই ব্যাংকের মূল শক্তি। তাদের নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের মাধ্যমে ব্যাংক আজকের অবস্থানে পৌঁছেছে এবং ভবিষ্যতেও তাদের অভিজ্ঞতা ও নেতৃত্ব ব্যাংকের অগ্রযাত্রাকে আরও গতিশীল করবে।

তিনি আরও বলেন, গ্রাহকসেবার মান উন্নয়ন, শরিয়াহসম্মত ব্যাংকিং কার্যক্রম পরিচালনা এবং পেশাদারিত্ব বজায় রেখে সকল কর্মকর্তাকে একযোগে কাজ করতে হবে, যাতে ব্যাংকের সুনাম ও আস্থা আরও সুদৃঢ় হয়।

এসময় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল্লাহ আল মামুন, মোঃ ফজলুর রহমান চৌধুরী, মোঃ আসাদুজ্জামান ভূঁইয়া, মোঃ আমিনুল ইসলাম ভূঁইয়া, এস. এম. আবু জাফর ও সৈয়দ আবুল হাশেমসহ বিভিন্ন বিভাগের প্রধান, ঊর্ধ্বতন নির্বাহী এবং সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সংবর্ধিত কর্মকর্তারা ব্যাংকের সাথে দীর্ঘ কর্মজীবনের স্মৃতিচারণ করেন এবং ভবিষ্যতেও প্রতিষ্ঠানের উন্নয়ন ও সাফল্যে অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও প্রেরণার পরিবেশ সৃষ্টি হয়।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

ইসলামী ব্যাংক রাজশাহী জোনের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির রাজশাহী জোনের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই) ...

‘বাংলা কিউআর’ ব্যবহারে জনসচেতনতা বৃদ্ধিতে রূপালী ব্যাংকের প্রচারণা

রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি বাংলাদেশ ব্যাংক প্রবর্তিত সর্বজনীন কিউআর কোডভিত্তিক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা ‘বাংলা কিউআর’ ...

প্রিমিয়ার ব্যাংক ও বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারিত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি এবং বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে ...

চট্টগ্রাম ও কক্সবাজার বন্যাকবলিত ৩ হাজার ৫০ পরিবারকে ত্রাণ দিল শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ও দরিদ্র ৩ হাজার ৫০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে শাহ্জালাল ...