ডেস্ক নিউজ
প্রকাশিত: মে ৬, ২০২৬ ৫:২৩ পিএম

সময়টা ১৯৯৩ বয়সে তরুণ দেশের জন্য কিছু করার সব সময়ই মনে চাইতো। কিন্তু কি করা ? আবার কোন কিছু করতে গেলেই সবাই বলেন এটা হবে ওটা হবে না। তবে তিনি ছিলেন দৃঢ় প্রতিজ্ঞ। সাথে ছিলেন ছোট বেলার চার বন্ধু। শেষ পর্যন্ত ঠিক করলেন আমাদের দেশের আনাচে কানাচে থাকা স্রষ্টার নিদর্শন কে খুঁজে বের করে মানুষের সামনে তুলে ধরবেন। বন্ধুরা নিশ্চয়ই ভাবছেন এতক্ষণ আমি কার কথা বলছি ।

আমি বলছি মো. জাভেদ হাকিমের কথা , তাঁর স্বপ্নের প্রতিষ্ঠান দে – ছুট ভ্রমণ সংঘ আজ হাটি হাটি পা পা করে ত্রিশটি বছর পারি দিয়ে একোত্রিশে পা দিয়েছে । দীর্ঘ দিনের পথ চলায় আজ দে ছুট ভ্রমণ সংঘ বাংলাদেশের অন্যতম একটি ভ্রমণ সংগঠন। দে ছুট ভ্রমণ সংঘ একটি সু-শৃঙ্খল স্বেচ্ছাসেবক ভ্রমণ সংগঠন। যার অর্থায়ন নিজেদের মধ্য থেকেই সংগ্রহীত। দে ছুট ভ্রমণ সংঘের বন্ধুরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভ্রমণের পাশাপাশি দুঃস্থদের ত্রান দেয়া সহ নানা রকম সমাজ সেবা মুলক কার্যক্রমে অংশ নিয়ে থাকে। লক্ষণীয় যে এখনকার তরুণ প্রজন্মের প্রায় সবাই চায় সেবা মুলক কার্যক্রমে অংশ নিতে।

দেশের জন্য কিছু করতে। এখন বলি দে ছুট ভ্রমণ সংঘের সফল রূপ দাতা জাভেদ হাকিম কথা। জাভেদ হাকিম দীর্ঘ দিন ধরে জড়িত আছেন ভ্রমণ সাহিত্যের সাথে । ভ্রমণ থেকেই হয় ভ্রমণ কাহিনী। কিন্তু ভ্রমণকারীদের সকলের হাত দিয়ে নয়।’ অন্নদাশঙ্করের এই কথা টেনে বলা যায় ভ্রমণসাহিত্য সবাই হাজির করতে পারে না। সাহিত্য যেমন নানা অর্থ প্রকাশক ভ্রমণ রচনাও নানা ধাঁচের।

যে-ভ্রমণ রচনা আকর্ষণীয় পাঠযোগ্যতায়, জীবন পর্যবেক্ষণে, প্রকৃতি অবলোকনে, এবং বারংবার পড়ার কৌতূহল জাগিয়ে তোলে, সেটিকেই বলা চলে ভ্রমণ-সাহিত্য। বেড়ানোর প্রসঙ্গকথা হলেই চলবে না, সাহিত্যের স্বাদ চাই, তবেই আসে বেড়ানোর মতো, সাহিত্যপাঠে হাওয়াবদলের স্বাদ। সেই দিক বিচারে আজকের প্রজন্মের মাঝে জাভেদ হাকিম বেশ জনপ্রিয়। ভ্রমণ পিপাসু চার বন্ধু রাঙ্গামাটি ভ্রমণ দিয়ে শুরু করেন তাদের দে ছুট ভ্রমণ সংঘের যাত্রা।

জীবনের প্রথম ১০টাকা করে চাদা তুলে মিরপুর চিড়িয়াখানা যাই ঘুরতে। বলছিলেন মো. জাভেদ হাকিম। তাদের মূল উদ্দেশ্য অচেনাকে চেনা অজানা জানা আল্লাহ পাকের সৃষ্টির নিদর্শন দেখা অন্যদেরকেও উৎসাহীত করা । বর্তমানে তাদের দলে টগবগে তারুণ্য সহ যুবক, বৃদ্ব সবাই আছে। ভ্রমণ মানুষের মন মানসিকতাকে করে মহান।উপযুক্ত শিক্ষা লাভের বিশাল মাধ্যম হলো ভ্রমণ।এর বিকল্প নেই। তাই তরূণদের জন্য সুযোগ করেই ভ্রমণে বের হতে হবে।

তবে সেই ভ্রমণ হতে হবে প্রকৃতি হতে শিক্ষা লাভের উদ্দেশ্যে। দলবেঁধে গেলাম আর হৈ হুল্লর করে ফিরে এলাম এইটা কোন ভ্রমণের পর্যায় পড়ে না। তরূণদের জন্য পাহাড় ভ্রমণ হতে পারে নৈতিক শিক্ষা লাভের মহা মাধ্যম||

সুমন্ত গুপ্ত

শেয়ার

পাঠকের মতামত

বাংলাদেশ-চীন বাণিজ্য ঘাটতি: সুযোগের বাজারে কেন পিছিয়ে বাংলাদেশ, কী হতে পারে উত্তরণের পথ?

বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের পাঁচ দশক পূর্তি এমন এক সময়ে উদযাপিত হচ্ছে, যখন দুই ...

বাণিজ্য ঘাটতির বাড়ন্ত চাপ: কাঠামোগত সংস্কারই টেকসই অর্থনীতির একমাত্র পথ

বাংলাদেশের অর্থনীতি গত দেড় দশকে দক্ষিণ এশিয়ার অন্যতম আলোচিত প্রবৃদ্ধির গল্প তৈরি করেছে। মাথাপিছু আয় ...