
ঋণ পাওয়ার ক্ষেত্রে দুর্নীতি এখনো অন্যতম বড় বাধা মনে করে দেশের ৪৩ শতাংশ ব্যবসা প্রতিষ্ঠান। ব্যাংক কিংবা নন-ব্যাংক উভয় প্রতিষ্ঠানে এই বাস্তবতা একই রকম।
বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনোমিক মডেলিং- সানেমের এক জরিপ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
‘করোনার নতুন ধাক্কা: ব্যবসার আস্থা কোন পথে?’ শীর্ষক জরিপের এই ফলাফল তুলে ধরা হয় সোমবার সকালে। এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে জরিপের বিস্তারিত তুলে ধরেন সানেমের নির্বাহী পরিচালক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. সেলিম রায়হান। অনলাইন প্ল্যাটফর্মে এই আয়োজন করা হয়।
জরিপে ঋণ পেতে কী ধরনের দুর্নীতির ঘটনা জরিপে পাওয়া গেল- সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে ড. সেলিম রায়হান বলেন, ‘ঋণ পাওয়ার নিশ্চয়তার কথা বলে সুবিধা দাবি করা হয়। এ কারণে অনেকে শেষ পর্যন্ত আর ঋণ পাননি।’
দুর্নীতি দমনে সরকারের বিভিন্ন সংস্থাকে আরও তৎপর হওয়ার কথা বলেন তিনি। তবে এ বিষয়ে খুব বিস্তারিত আর জানাতে চান নি ড.সেলিম রায়হান।
কারণ ব্যাখ্যায় তিনি বলেছেন, ‘আগের জরিপে এ ধরনের ফলাফল নিয়ে প্রশ্ন তোলা হয়েছে সরকারের পক্ষ থেকে। কোন ব্যবসায়ী এ ধরনের তথ্য দিয়েছে সে ব্যাপারে তথ্য চাওয়া হয়েছে তাদের কাছে। এছাড়া মহামারি শুরুর পর এ নিয়ে ৭ বার এ ধরনের জরিপ করেছে সানেম। উদ্যেক্তারা যাতে কোন ভাবে বিব্রত না হন সে বিষয়েও সতর্ক থাকার চেষ্টা করেছি আমরা।’
জরিপ অনুযায়ী, ঋণ পেতে দুর্নীতি প্রসঙ্গে ৩০ শতাংশ উত্তরদাতা উদ্যোক্তা কোনো মন্তব্য করতে রাজি হননি। অবশ্য ২৭ শতাংশ উত্তরদাতা ভিন্নমত পোষণ করেছেন। অর্থাৎ তারা মনে করেন, ঋণ পেতে কোনো দুর্নীতি হয় না।
গত ৩ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত সারাদেশের ৮টি বিভাগের ৩৮টি জেলায় পরিচালিত জরিপে ৫০২টি প্রতিতষ্ঠান অংশ নিয়েছে। এর মধ্যে শিল্প কারখানা ২৫২টি এবং বাকি ২৫০টি সেবামূলক প্রতিষ্ঠান।
- ১এক বছরে পুঁজিবাজারে লেনদেনের গতি বেড়েছে ৪ গুণের বেশি
- ২ক্রেডিট কার্ডে খরচ বেড়েছে বাংলাদেশিদের, কমেছে বিদেশিদের
- ৩সচিবালয়ে বিএনপির কোনো বৈঠক হয়নি : গয়েশ্বর
- ৪চাঁদপুরে স্বর্ণব্যবসায়ী হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
- ৫জেনিথ ইসলামী লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- ৬ইকুইটি পুঁজিবাজারে প্রবেশ করছে সিটি গ্রুপ, সংগ্রহ করবে ১৫০০ কোটি টাকা
- ৭বহির্বিশ্বে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে তথ্য মন্ত্রণালয়ের সহযোগিতা চান আইরিন খান
- ৮মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের একযুগপূর্তি
- ৯ব্লক মার্কেটে লেনদেন ২৪ কোটি টাকার
- ১০চাহিদার মাত্র ২৯% গ্যাস পাচ্ছে বিদ্যুৎকেন্দ্র, সার কারখানা পায় ৩৮%
- ১ডিএসইর এজিএম নাসির উদ্দিনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, থানায় জিডি
- ২কুবিতে সাড়ে ৮ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ছাত্রশিবিরের নবীনবরণ
- ৩বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক আরও জোরদারে অঙ্গীকার
- ৪বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আক্তার হোসেনের নিয়োগ বাতিল
- ৫ডিএসইর শীর্ষ কর্মকর্তাদের ট্রেডিং ও অনিয়মের অভিযোগ অনুসন্ধানে বিএসইসি
- ৬শপিংমল-দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধ, বিলবোর্ড ৭টায়
- ৭বন্যার্তদের পাশে আইএসডিই, পূর্ব বড় ভেওলায় ৫১০ পরিবারের মুখে স্বস্তি
- ৮শেরপুরের গারো পাহাড়ে বিশ্ব হাতি দিবস পালিত
- ৯আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে নালিতাবাড়ীতে বর্ণাঢ্য যুব র্যালি
- ১০গ্যাস-বিদ্যুতের সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে





পাঠকের মতামত