ইকুইটি পুঁজিবাজারে প্রবেশ করছে সিটি গ্রুপ, সংগ্রহ করবে ১৫০০ কোটি টাকা
দেশের পুঁজিবাজার থেকে এক হাজার ৫০০ কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা করেছে দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী ...

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানির শেয়ার লেনদেন রোববার বন্ধ থাকবে। কোম্পানিগুলো হচ্ছে-সিটি ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, মার্কেন্টাইল ইন্সুরেন্স এবং এসবিএসি ব্যাংক লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, রোববার কোম্পানি ৪টির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। এর আগে কোম্পানি ৪টি স্পট মার্কেটে লেনদেন শুরু করে। রেকর্ড ডেটের কারণে রোববার লেনদেন স্থগিত রাখবে কোম্পানি ৪টি। সোমবার কোম্পানি ৪টির লেনদেন স্বাভাবিক নিয়মে চলবে।
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

পাঠকের মতামত