
যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রায় ৬৭ বছর পর কোনো নারীর মৃত্যুদণ্ড কার্যকর হচ্ছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত নারীর নাম হচ্ছে লিসা মন্টেগোমারি। তিনি ২০০৪ সালে মিসৌরিতে অপর এক অন্তঃসত্ত্বা নারীকে গলা টিপে হত্যা করে তার শিশুকে অপহরণ করে নিয়ে যায়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের একটি প্রতবেদনে এসব তথ্য জানা গেছে।
গত বছরের ৮ ডিসেম্বর লিসা মন্টেগোমারি মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার কথা ছিল। তবে তার আইনজীবীরা করোনা আক্রান্ত হওয়ায় নিম্ন আদালতে আবেদন জানালে বিচারক মৃত্যুদণ্ডের তারিখ স্থগিত করেন। পরে আপিল বিভাগ চলতি মাসে আবারো তার মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দিয়েছেন।
লিসার বিরুদ্ধে অভিযোগ যে, তিনি ২০০৪ মিজৌরির আট মাসের অন্তঃসত্ত্বা এক নারীকে গলা টিপে হত্যা করেন। তবে ওই নারীর গর্ভের শিশুটি বেঁচে যায়।
আপিল বিভাগের আদেশ অনুযায়ী, নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শপথ নেওয়ার কয়েক দিন আগেই তার মৃত্যুদণ্ড কার্যকর হবে। তবে বাইডেন ইতিমধ্যে প্রতিশ্রুতি দিয়েছেন যে, তিনি এ মৃত্যুদণ্ডের বিধান বাতিল করবেন।
যুক্তরাষ্ট্র বিচার বিভাগ পুনরায় আগামী ১২ জানুয়ারি তার মৃত্যুদণ্ড কার্যকরের তারিখ নির্ধারণ করে। পরে তার পক্ষের আইনজীবীরা যুক্তি দেখান যে স্থগিতাদেশ থাকা অবস্থায় তারিখ নির্ধারণ করা যায় না।
একটি আদালত আইনজীবীদের পক্ষ নিলে লিসা মন্টেগোমারির মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়া স্থগিত করে দেয়। তবে শুক্রবার (১ জানুয়ারি) বিচারকদের একটি প্যানেল রায় দিয়েছে যে, পরিচালক আইন অনুযায়ী কাজ করেছেন। ফলে দণ্ড কার্যকরে আর কোনো বাধা থাকছে না। তবে লিসার আইনজীবীরা জানিয়েছেন বিচারকদের রায় পুনর্বিবেচনার আবেদন করবেন তারা।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে সর্বশেষ যে নারীর মৃত্যুদণ্ড কার্যকর হয় সে হলো বনি হেডি। ১৯৫৩ সালে গ্যাস চেম্বারে প্রবেশ করিয়ে তার দণ্ড কার্যকর হয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মৃত্যুদণ্ড কার্যকর পুনরায় শুরু করার আদেশ দেওয়ার আগে দেশটিতে ১৭ বছর এই দণ্ড কার্যকর বন্ধ ছিল।
- ১মাদক সংশ্লিষ্টতার সঙ্গে পুলিশ জড়িত থাকলেও ছাড় নয়: ডিআইজি
- ২ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
- ৩স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম
- ৪পোশাকশিল্পের বিকাশে সব ধরনের সহযোগিতা দেবে সরকার: প্রধানমন্ত্রী
- ৫পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট
- ৬বন্যাকবলিত ৩ হাজার ৫০ পরিবারকে ত্রাণ দিল শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- ৭সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা
- ৮‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী
- ৯মেঘনা নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা শুরু
- ১০UCB Price Sensitive Information
- ১এক মাসে ব্যাংকের বাইরে নগদ টাকা বেড়েছে ৫০ হাজার কোটি
- ২ভরা মৌসুমে চাঁদপুরে মাছঘাটে প্রচুর পাঙ্গাস আমদানি
- ৩একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
- ৪এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার
- ৫মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান
- ৬শ্রীপুরে জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে স্থানীয়দের ড্রেন নির্মাণ
- ৭সবার জন্য চালু হচ্ছে ‘ন্যাশনাল হেলথ কার্ড’: আইসিটিমন্ত্রী
- ৮আস্থাহীন পুঁজিবাজারে আস্থা ফেরাতে পারবে কি নতুন কমিশন?
- ৯স্থানীয় সরকার কার্যকর হলেই গণতন্ত্র ও রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী হবে
- ১০অনলাইনে রিটার্ন দাখিল ৪৭ লাখ





পাঠকের মতামত