
মুঠোফোন নেটওয়ার্ক সেবাদানকারী প্রতিষ্ঠান বাংলালিংক এবং আর্থিক প্রতিষ্ঠান যমুনা ব্যাংকের বিরুদ্ধে নিয়ম না মেনে ব্র্যান্ড ইমেজ ও ছবি ব্যবহারের অভিযোগ এনেছেন ক্রিকেটার সাকিব আল হাসান।
ওই দুই প্রতিষ্ঠানকে আইনি নোটিশ পাঠিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের এই ক্রিকেটার। ৫ কোটি ৮০ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন তিনি। রোববার সাকিবের পক্ষে তার আইনজীবী ব্যারিস্টার আশরাফুল হাদী এই নোটিশ পাঠান।
তার আইনজীবী সংবাদ মাধ্যমকে বলেছেন, বাংলালিংক ২০১৪ সালের ২১ জানুয়ারি সাকিবের ব্র্যান্ড ইমেজ ব্যবসায়িক স্বার্থে সীমিত ব্যবহারের জন্য চুক্তিবদ্ধ হয়। চুক্তির শর্ত ছিল মেয়াদ শেষ হলে বাংলালিংক সাকিবের ছবি, ব্র্যান্ড, স্বাক্ষর সম্বলিত ছবি কোনো প্রকার বিজ্ঞাপনের কাজে ব্যবহার করবে না।
ওই চুক্তি মেয়াদ শেষ হয়েছে ২০১৬ সালের ২০ জানুয়ারি। তারপরও বাংলালিংক চুক্তি ভঙ্গ করে যমুনার ব্যাংকের এটিএম বুথসহ অন্যান্য জায়গায় ব্যবসায়িক স্বার্থে সাকিবের ছবি, ব্র্যান্ড, স্বাক্ষর সম্বলিত ছবি প্রচার করছে।
সাকিবের আইনজীবী জানান, বাংলালিংক ও যমুনা ব্যাংকের বিরুদ্ধে চুক্তি ভঙ্গের প্রমাণ পাওয়া গেছে। চুক্তি ভঙ্গ ছাড়াও প্রতিষ্ঠান দুটি ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ধারা ২৬, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ধারা ৪৪, কপিরাইট আইন ২০০০ এর ধারা ৮২, দণ্ডবিধি ১৮৬০ এর ধারা ৪০৬, ৪২০ ধারা লঙ্ঘন করেছে।
তিনি জানান, নোটিশে ক্ষতিপূরণ হিসেবে ৫ কোটি ৮০ হাজার টাকা চাওয়া হয়েছে। সঙ্গে সাকিবের ব্র্যান্ড, সিগনেচারসহ সব ধরনের ছবি বিজ্ঞাপনের কাজে প্রচার থেকে বিরত থাকা এবং বাজার থেকে প্রত্যাহার করতে বলা হয়েছে। সাতদিনের মধ্যে পদক্ষেপ না নিলে আইনগত পদক্ষেপ নেওয়ার কথা বলা হবে।
বিপি/ আইএইচ
- ১যে কোনো ফরম্যাটে এটাই সবচেয়ে বড় জয় : শান্ত
- ২উত্থানে শুরু পতনে শেষ
- ৩সাংবাদিকরা হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী : তথ্যমন্ত্রী
- ৪গণভোটকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা হাসিলের অপচেষ্টা চালাচ্ছে জামায়াত: এমপি খোকন
- ৫মৎস্যসম্পদে স্বনির্ভরতার প্রত্যয়ে নোয়াখালীতে জাতীয় মৎস্য পক্ষ
- ৬মানিকগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
- ৭নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে আছে : প্রধানমন্ত্রীর মুখ্য সচিব
- ৮রাজনীতি নিষিদ্ধের দুই বছর, কতটা ‘রাজনীতিমুক্ত’ যবিপ্রবি?
- ৯৫০ বছরে গ্রামীণ ব্যাংক: সুবর্ণজয়ন্তী উপলক্ষে ১ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
- ১০যোগ্যতার শর্ত পূরণ না করেই বেরোবিতে শিক্ষক নিয়োগ
- ১কমোডিটি এক্সচেঞ্জের কার্যক্রম ও সম্ভাবনা নিয়ে সিএসইর সেমিনার
- ২পেশাগত দক্ষতা ও গবেষণা উন্নয়নে যবিপ্রবির সঙ্গে তিন প্রতিষ্ঠানের চুক্তি
- ৩বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য
- ৪আজ কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৫প্রয়াত বেগম খালেদা জিয়ার জন্ম বার্ষিকী উপলক্ষে ইবিতে দোয়া মাহফিল
- ৬কুষ্টিয়ার ‘মসলা গ্রামে’ কৃষকদের সঙ্গে বিএনপি নেতার মতবিনিময়
- ৭রাষ্ট্রপতি নির্বাচনে দুই প্রার্থীর মনোনয়নপত্র বাছাই আজ
- ৮ঝিনাইদহের সাবেক সংসদ সদস্য নায়েব আলী গ্রেফতার
- ৯কাঁটাময় শরীরে কোমল ফুল, শ্রীমঙ্গলে নতুন বিস্ময় ‘ক্যাকটাস’
- ১০মাদারীপুরে কৃষক দলের মটর শোভা যাত্রায় ‘জয় বাংলা’ শ্লোগান





পাঠকের মতামত