প্রকাশিত: জুন ২২, ২০২৩ ২:১৫ পিএম

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৬ কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। কোম্পানিগুলো হচ্ছে- ট্রাস্ট ব্যাংক লিমিটেড, শাশা ডেনিমস লিমিটেড, যমুনা ব্যাংক লিমিটেড, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ও ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইসিএল) ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ক্রেডিট রেটিং নির্ণয় করেন। আর ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেডের ক্রেডিট নির্ণয় করেন ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (এসিআরএল)। এছাড়াও ক্রেডিট রেটিং অ্যাজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি) অবশিষ্ট ৪টি কোম্পানির ক্রেডিট রেটিং নির্ণয় করেন।

জানা গেছে, ট্রাস্ট ব্যাংক লিমিটেডের নিরীক্ষিত আর্থিক অবস্থার উপর ভিত্তি করে দীর্ঘমেয়াদে ‘এএ১’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-১’ ও যমুনা ব্যাংক লিমিটেডের দীর্ঘমেয়াদে ‘এএ১’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-১’ এবং ইস্টার্ন ব্যাংক লিমিটেডের দীর্ঘমেয়াদে ‘এএএ’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-১ রেটিং নির্ণয় করা হয়েছে।

এছাড়াও অন্য তিনটি কোম্পানির মধ্যে শাশা ডেনিমস লিমিটেডের (৩০ জুন ২০২২) নিরীক্ষিত আর্থিক অবস্থার উপর ভিত্তি করে ‘এএ৩ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-২ ও (৩১ মার্চ ২০২৩) সালের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদনসহ অন্যান্য তথ্যের উপর এ রেটিং নির্ণয় করেছে।

ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের নিরীক্ষিত আর্থিকতার উপর ভিত্তি করে দীর্ঘমেয়াদে ‘এএ-’ এবং স্বল্প মেয়াদে ‘এসটি-২’ ও (৩১ মার্চ ২৩) সালের অনিরীক্ষিত আর্থিক অবস্থার উপর ভিত্তি করে এ রেটিং নির্ণয় করেছে।

এছাড়াও ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড কোম্পানিটির ৩১ ডিসেম্বর ২২ সালের নিরীক্ষিত আর্থিকপরিস্থিতির উপর ভিত্তি করে দীর্ঘমেয়াদে ‘এএ-’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-২ রেটিং নির্ণয় করেছে।

 

বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

শেয়ার

পাঠকের মতামত

দেশ জেনারেল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ১৯ আগস্ট

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসির পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ...

ওয়ালটন হাই-টেকের সাথে ওয়ালটন ডিজি-টেকের একীভূতকরণের পরিকল্পনা অনুমোদন

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র সঙ্গে একীভূত হচ্ছে দেশের শীর্ষ ...

উৎপাদন সম্প্রসারণের জন্য জমি ক্রয় করবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রকৌশলী খাতের কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজ পিএলসির ভবিষ্যৎ কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে নারায়ণগঞ্জের আড়াইহাজারে জমি ...

একমি ল্যাবরেটরিজে এমডি নিয়োগ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ-রসায়ন খাতের কোম্পানি একমি ল্যাবরেটরিজ লিমিটেডে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দেওয়া হয়েছে। ডিএসই ...