প্রকাশিত: জুলাই ২৪, ২০২২ ১১:১১ এএম

বিভিন্ন খাতে সরকারের ব্যয় অনেক বেড়েছে। তবে সে অনুযায়ী আয় হচ্ছে না। সঞ্চয়পত্র থেকেও আগের মতো ঋণ নিচ্ছে না সরকার। এতে করে অভ্যন্তরীণ উৎসের মধ্যে ব্যাংক ব্যবস্থায় সরকারের ঋণনির্ভরতা বেড়েছে। ২০২১-২২ অর্থবছরে ব্যাংক থেকে নিট ৭২ হাজার ৭৫০ কোটি টাকা নিয়েছে সরকার। আগের অর্থবছর যেখানে নিয়েছিল ২৬ হাজার ৭৮ কোটি টাকা। এর মানে আগের অর্থবছরের তুলনায় বেশি নেওয়া হয়েছে ৪৬ হাজার ৬৭২ কোটি টাকা বা ১৭৯ শতাংশ।

চলতি অর্থবছর ব্যাংক ব্যবস্থা থেকে ১ লাখ ৬ হাজার ৩৩৪ কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। গত অর্থবছরের মূল বাজেটে ৭৬ হাজার ৪৪২ কোটি টাকা লক্ষ্যমাত্রা ধরা হলেও সংশোধিত বাজেটে তা বাড়িয়ে ৮৭ হাজার ২৮৭ কোটি টাকা করা হয়। শেষ পর্যন্ত আর ওই পরিমাণ ঋণ দরকার হয়নি। তবে যে পরিমাণ ঋণ নিয়েছে সরকার, তার বড় অংশ নেওয়া হয়েছে শেষ সময়ে। এর আগে এক অর্থবছরে সর্বোচ্চ ঋণের রেকর্ড ছিল ২০১৯-২০ অর্থবছরে। ওই অর্থবছর সরকার ৭২ হাজার ২৪৬ কোটি টাকা ঋণ নেয়।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত মে পর্যন্ত ১১ মাসে ব্যাংক ব্যবস্থায় সরকারের ঋণের পরিমাণ ছিল ৩২ হাজার ৬৫২ কোটি টাকা। আর শেষ মাসে নেওয়া হয়েছে ৪০ হাজার ৯৮ কোটি টাকা। এই ঋণের একটি উল্লেখযোগ্য অংশ সরবরাহ করেছে বাংলাদেশ ব্যাংক। গত অর্থবছর কেন্দ্রীয় ব্যাংকে সরকারের ঋণ ৩১ হাজার ৪০৪ কোটি টাকা বেড়েছে। সব মিলিয়ে বাংলাদেশ ব্যাংকে সরকারের ঋণস্থিতি দাঁড়িয়েছে ৫৫ হাজার ৯৪৬ কোটি টাকা। আর বাণিজ্যিক ব্যাংকগুলোতে ৪১ হাজার ৩৪৬ কোটি টাকা বেড়ে ২ লাখ ১৮ হাজার ৯১৯ কোটি টাকা হয়েছে। সব মিলিয়ে ব্যাংক খাতে সরকারের ঋণ স্থিতি দাঁড়িয়েছে ২ লাখ ৭৪ হাজার ৮৬৫ কোটি টাকা।

সংশ্নিষ্টরা জানান, বৈশ্বিক প্রেক্ষাপটসহ বিভিন্ন কারণে সরকারের ব্যয় অনেক বাড়লেও আয় সেভাবে বাড়েনি। আবার সঞ্চয়পত্র থেকে প্রত্যাশার তুলনায় অনেক কম ঋণ এসেছে। গত অর্থবছর সঞ্চয়পত্র বিক্রি থেকে নিট ৩২ হাজার কোটি টাকা ঋণের লক্ষ্যমাত্রা ছিল সরকারের। গত মে পর্যন্ত ১১ মাসে এসেছে ১৮ হাজার ১৫৭ কোটি টাকা। সব মিলিয়ে সঞ্চয়পত্রে সরকারের মোট ঋণস্থিতি দাঁড়িয়েছে তিন লাখ ৬২ হাজার ২৫১ কোটি টাকা।

 

বিপি/ আইএইচ

শেয়ার

পাঠকের মতামত

কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক-কর অব্যাহতির প্রস্তাব অনুমোদন

কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক-কর অব্যাহতির প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে ...

নবম পে–স্কেল মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ, বাস্তবায়ন দুই ধাপে

প্রথম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা ...

এস আলম ও সাবেক রাষ্ট্রপতি চুপ্পুর বিরুদ্ধে অভিযোগ দেওয়ায় সাসপেন্ড ইসলামী ব্যাংক কর্মকর্তা

বেনামি প্রতিষ্ঠানের নামে ঋণ জালিয়াতির মাধ্যমে প্রায় ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম ও ...

আমির খসরুর নেতৃত্বে ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি

দেশে ক্রিয়েটিভ অর্থনীতির বিকাশ ও সংশ্লিষ্ট খাতগুলোর কার্যক্রম সমন্বয়ে ‘ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি’ ...

গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার

গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে দীর্ঘস্থায়ী সংকটে শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হয়ে ব্যাপক আর্থিক ক্ষতি হচ্ছে। এ ...