
কিশোরগঞ্জে রাষ্ট্রপতি আবদুল হামিদের ৭৮তম জন্মদিন উদযাপন করা হয়েছে। এ সময় ৭৮ পাউন্ডের একটি কেক কাটা হয়। শুক্রবার গুরুদয়াল সরকারি কলেজ সংলগ্ন নরসুন্দা নদীর তীরের মুক্তমঞ্চে এই জন্মদিন উদযাপন করা হয়।
জন্মদিন উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত কেককাটা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক কিশোরগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি শাহ আজিজুল হক।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান জিল্লুর রহমান, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দুলাল চন্দ্র সুত্র ধর, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পারভেজ মিয়া, জেলা আওয়ামী লীগের সভাপতি কামরুল আহসান শাহজাহান, রাষ্ট্রপতিপুত্র রাসেল আহমেদ তুহিন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম বকুল, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, চিত্রনায়ক সাইমন সাদিক, সাবেক পৌর চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, জেলা যুবলীগের আহ্বায়ক আমিনুল ইসলাম সোহেল, সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শহীদুল ইসলাম হুমায়ুন, যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম রানাসহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি পেশার ও সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।
পরে রাষ্ট্রপতিকে নিয়ে লেখা বেতার ও টিভি শিল্পী আবুল হাশেম বাঙালি সংগীত পরিবেশন করেন। এছাড়াও ঢাকা থেকে আসা শিল্পীদের নিয়ে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।
১৯৪৪ সালের ১ জানুয়ারি কিশোরগঞ্জ জেলার হাওর উপজেলা মিঠামইনের কামালপুর গ্রামে রাষ্ট্রপতি আবদুল হামিদ জন্মগ্রহণ করেন। হাওরের জল-হাওয়ায় বেড়ে ওঠা ‘ভাটির শার্দুল’ খ্যাত আবদুল হামিদ দেশের টানা দুইবারের রাষ্ট্রপতি। তার বাবা তায়েবউদ্দিন এবং মা তমিজা খাতুন।
বাণিজ্য প্রতিদিন/এমআর
- ১বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ৪ বিভাগে বৃষ্টির সম্ভাবনা
- ২রাজধানীতে ডিএমপির অভিযানে ৪৬৪ জন গ্রেপ্তার
- ৩প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ‘এডমিশন ফেস্ট, ফল–২০২৬’এর উদ্বোধন
- ৪রাজধানী ঢাকায় মৃদু ভূমিকম্প অনুভূত
- ৫প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ‘এডমিশন ফেস্ট, ফল–২০২৬’-এর উদ্বোধন
- ৬সোনাগাজীতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
- ৭চরফ্যাশনে জাতীয় মৎস্য পক্ষ পালিত: আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
- ৮ভূমধ্যসাগরে নৌকা থেকে ২৯ বাংলাদেশি উদ্ধার, ১০ জনের মৃত্যু
- ৯সূচকের মিশ্রাবস্থায় চলছে লেনদেন
- ১০অগ্রণী ব্যাংক ফান্ডের ৪% লভ্যাংশ ঘোষণা
- ১নোয়াখালীতে মাদকবিরোধী সচেতনতামূলক র্যালী ও আলোচনা সভা
- ২নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে আছে : প্রধানমন্ত্রীর মুখ্য সচিব
- ৩আইডিআরএ’র সদস্য হলেন সিরাজুল ইসলাম
- ৪যবিপ্রবিতে প্রথমবারের মতো ‘স্টুডেন্ট হ্যান্ডবুক’ এর মোড়ক উন্মোচন
- ৫গ্যাস ও বিদ্যুতের সংকট সমাধানে দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী
- ৬মানিকগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
- ৭সাংবাদিকরা হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী : তথ্যমন্ত্রী
- ৮৫০ বছরে গ্রামীণ ব্যাংক: সুবর্ণজয়ন্তী উপলক্ষে ১ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
- ৯বেরোবিতে স্নাতক পাসের আগেই জালিয়াতি করে সোহানের চাকরি, এবার স্থায়ীকরণের উদ্যোগ
- ১০প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে অনুকূল পরিবেশ চায় ঢাকা





পাঠকের মতামত