প্রকাশিত: মার্চ ৩১, ২০২৪ ৪:৩২ পিএম , আপডেট: মার্চ ৩১, ২০২৪ ৪:৪৮ পিএম

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৯৬ হাজার ৭৩৬ পদে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। আগামী ১৭ এপ্রিল থেকে আবদেন করতে পারবেন প্রার্থীরা।

রোববার (৩১ মার্চ) এনটিআরসিএ-এর পঞ্চম এ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্কুল অ্যান্ড‌ কলেজে পদ সংখ্যা ৪৩ হাজার ২৮৬, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠান ৫৩ হাজার ৪৫০টি পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

এর আগে ২৯ ফেব্রুয়ারি থেকে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের শূন্যপদের তথ্য সংগ্রহ শুরু হয়। ১৮ মার্চ এ তথ্য সংগ্রহ শেষ হয়। পরবর্তীতে শূন্যপদের তথ্য সংশোধনের সময় বেঁধে দেয় এনটিআরসিএ। ২৫ মার্চ সেই তথ্য সংশোধনের সময়সীমা শেষ হয়।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের ক্ষমতা ফিরল কমিটির হাতে

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারী নিয়োগের সুপারিশে জেলা প্রশাসকদের (ডিসি) দেওয়া ক্ষমতা বাতিল করেছে সরকার। এ ...

শিশুদের প্রযুক্তি থেকে দূরে নয়, নিরাপদ ব্যবহার শেখাতে হবে : ববি হাজ্জাজ

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, ডিজিটাল প্রযুক্তিকে ভয় নয়, বরং নিরাপদ, দায়িত্বশীল ও ...

সমাজের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সংযোগ বাড়াতে হবে : ইউজিসি চেয়ারম্যান

দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে সমাজের বাস্তব চাহিদার সঙ্গে আরও নিবিড়ভাবে যুক্ত করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি ...

জুলাইয়ের চেতনায় বৈষম্য নিরসনে কাজ করছে সরকার: আব্দুল্লাহ-আল-মামুন

জুলাই আন্দোলনের মূল চেতনা ছিল তরুণদের নেতৃত্বে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আকাঙ্ক্ষা। সেই চেতনা বাস্তবায়নে সরকার ...