
জরিমানা ছাড়া আয়কর জমা দেয়ার সময় বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ এর ধারা ১৮৪জি-তে দেয়া ক্ষমতাবলে সোমবার (১ জুন) এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে এনবিআর।
এর ফলে যে সকল করদাতারা চলতি বছরের ২৬ মার্চ থেকে ৩০ মে এর মধ্যে আয়কর রিটার্ন দিতে পারেননি, তারা জরিমানা ছাড়াই আগামী ২৯ জুনের মধ্যে আয়কর রিটার্ন জমা দিতে পারবেন।
এনবিআর সদস্য (করনীতি) মো. আলমগীর হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত আদেশে বলা হয়েছে, সকল শ্রেণির করদাতা এবং উৎসে কর কর্তনকারী কর্তৃপক্ষের জন্য আয়কর অধ্যাদেশ, ১৯৮৪, আয়কর বিধিমালা, ১৯৮৪ এবং অফিস প্রণালীর অধীন যাবতীয় সময়ানুগ কার্যক্রম পরিপালনের সর্বশেষ সময়সীমা যে সকল ক্ষেত্রে ২৬ মার্চ ২০২০ হতে ৩০ মে ২০২০ তারিখের (উভয় দিন অন্তর্ভুক্ত) মধ্যে উত্তীর্ণ হয়েছে, সে সকল ক্ষেত্রে ২৬ মার্চ হতে ৩০ মে তারিখ (উভয় দিন অন্তর্ভুক্ত) পর্যন্ত সময়কাল প্রমার্জনপূর্বক পরিপালনের সময়সীমা ২৯ জুন ২০২০ পর্যন্ত বৃদ্ধি করা হলো।
প্রমার্জিত সময়কালের জন্য কোনোপ্রকার সুদ কিংবা জরিমানা প্রযোজ্য হবে না বলেও এনবিআরের আদেশে উল্লেখ করা হয়েছে।
এতে আরও বলা হয়েছে, আয়কর কর্তৃপক্ষ, কর আপিলাত ট্রাইব্যুনাল এবং বিকল্প বিরোধ নিষ্পত্তি কার্যক্রমের জন্য আয়কর অধ্যাদেশ, ১৯৮৪, আয়কর বিধিমালা, ১৯৮৪ এবং অফিস প্রণালীর অধীন যাবতীয় সময়ানুগ কার্যক্রম পরিপালনের সর্বশেষ সময়সীমা যে সকল ক্ষেত্রে ২৬ মার্চ ২০২০ হতে ৩০ মে ২০২০ তারিখের (উভয় দিন অন্তর্ভুক্ত) মধ্যে উত্তীর্ণ হয়েছে, সে সকল ক্ষেত্রে ২৬ মার্চ ২০২০ হতে ৩০ মে ২০২০ তারিখ (উভয় দিন অন্তর্ভুক্ত) পর্যন্ত সময়কাল প্রমার্জনপূর্বক পরিপালনের সময়সীমা ৫ আগস্ট ২০২০ পর্যন্ত বৃদ্ধি করা হলো।
এর আগে, মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) প্রাদুর্ভাব প্রতিরোধে সরকারের ঘোষণা করা সাধারণ ছুটির কারণে জরিমানা ও সুদ আরোপ ব্যতীত চলতি বছরের মার্চ ও এপ্রিল মেয়াদের ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ায় এনবিআর।
এ বিষয়ে গত ২৬ এপ্রিল জারি করা নির্দেশনায় বলা হয়, যে সকল করদাতা মার্চ ও এপ্রিল মাসের রিটার্ন নির্ধারিত সময়ের মধ্যে দাখিল করতে পারেননি, তারা জরিমানা ও সুদ ছাড়াই আগামী ৯ জুনের মধ্যে দাখিল করতে পারবেন।
- ১যশোর বোর্ডে প্রথম কুষ্টিয়া জিলা স্কুলের সামিউল
- ২শেরপুর সীমান্তে ১৮ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ
- ৩তাড়াশে সাংবাদিক মৃণাল সরকার মিলু গ্রেপ্তার
- ৪চাঁদপুরে জমজ দুই বোনের একসঙ্গে জিপিএ-৫
- ৫সুন্দরবন মায়ের মতো আপন, অস্তিত্ব রক্ষায় এখনই চাই কঠোর পদক্ষেপ
- ৬মাদারীপুরে মানব পাচারের গডফাদার এনামুল গ্রেফতার
- ৭দক্ষিণ-পশ্চিমাঞ্চলে লবণাক্ততার বিষে বদলে যাচ্ছে উপকূলের জীবন
- ৮মাদক সংশ্লিষ্টতার অভিযোগে চাঁদপুরে ৫ পুলিশ সদস্য বরখাস্ত
- ৯লালমোহনের বেতুয়া খালে বেহেন্দি ও রিং জাল জব্দ
- ১০সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে নিরাপত্তা ঘাটতি ছিল কি না, তদন্তে বের হবে
- ১কেশবপুরে ভেজাল শিশু খাদ্য বিক্রির অপরাধে ব্যবসায়ীকে জরিমানা
- ২১৫ আগস্ট উপলক্ষে জবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার
- ৩ফ্যামিলি কার্ড শুমারিতে দলীয় সুপারিশে ছাত্রদল নেতা ও তার প্রেমিকার নাম
- ৪ভরিতে ২১৫৮ টাকা কমলো সোনার দাম
- ৫চলতি বছরে স্থানীয় সরকারের সকল নির্বাচন: শাহে আলম
- ৬শাহজাদপুরে যমুনার ভাঙন রোধে বস্তা ফেলার দাবিতে মানববন্ধন
- ৭কুষ্টিয়ায় অসহায় ভ্যান-রিকশা চালকদের মাঝে ১৫০ ছাতা বিতরণ
- ৮চাটমোহরে ধারালো অস্ত্রাঘাতে কুকুর হত্যার অভিযোগ
- ৯ঝিনাইদহে নেশার টাকার জন্য মাকে কুপিয়ে হত্যা
- ১০চাঁদপুরে গলায় ফাঁস দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ





পাঠকের মতামত