
ক্রিশ্চিয়ানো রোনালদোকে যেন কেউ রুখতেই পারছে না। গোল করেই চলেছেন, রেকর্ড গড়েই চলেছেন, মাইলফলক ছুঁয়েই চলেছেন। আর্সেনালের বিপক্ষে জোড়া গোল করে সবশেষ রেকর্ড গড়া আর মাইলফলক ছোঁয়া হয়ে গেছে তার। ৮০০তম ক্যারিয়ার গোলের দেখা পেয়ে গেছেন তিনি। তার এমন নৈপুণ্যে দলও অবশ্য ৩-২ গোলের রোমাঞ্চকর এক জয়ই তুলে নিয়েছে।
তবে দলের পারফর্ম্যান্স এ ম্যাচের শুরু থেকে কিছুটা নড়বড়েই ছিল। যার খেসারত দিয়ে শুরুতেই পিছিয়ে পড়েছিল রেড ডেভিলরা। ১৪ মিনিটে আর্সেনালের হয়ে গোলটি করেন দলটির তরুণ মিডফিল্ডার এমিল স্মিথ রো। বিরতির আগে অবশ্য ব্রুনো ফের্নান্দেজের গোলে সেটা শোধও করে ফেলে ইউনাইটেড। ফলে ১-১ সমতাতেই শেষ হয় প্রথমার্ধ।
রোনালদোর মাহেন্দ্রক্ষণ আসে দ্বিতীয়ার্ধে। ৫২ মিনিটে মার্কাস র্যাশফোর্ডের পাস পেয়ে যায় প্রতিপক্ষ বিপদসীমায় রোনালদোকে। প্রথম ছোঁয়াতেই পর্তুগিজ তারকা সেটাকে পাঠান প্রতিপক্ষের জালে। তাতেই ৮০০তম ক্যারিয়ার গোলের মাইলফলক ছোঁয়া হয়ে যায় তার। বর্তমানে খেলছেন, এমন ফুটবলারদের ভেতর তিনিই প্রথম ছুঁলেন এই কীর্তি।
তবে এর কিছু পরেই মার্টিন ওডেগার্ডের লক্ষ্যভেদে সমতা ফেরায় আর্সেনাল। ৭২ মিনিটে গোল হজম করল আর্সেনাল, সে গোলেও অবশ্য হাত আছে ওডেগার্ডেরই। নিজেদের বক্সে তিনি প্রতিপক্ষ মিডফিল্ডার ফ্রেডকে ফাউল করাতেই পেনাল্টি পায় ইউনাইটেড। সেখান থেকে রোনালদোর গোলে ৩-২ গোলের জয় নিশ্চিত হয়ে যায় দলটির। এমন জয়ের পরেও অবশ্য ইউনাইটেডের পয়েন্ট টেবিলের অবস্থানে খুব একটা পরিবর্তন আসছে না। ১৪ ম্যাচ থেকে ২১ পয়েন্ট অর্জন করতে পেরেছে দলটি, আছে তালিকার সপ্তম স্থানে।
- ১কেশবপুরে সীমানা পিলারসহ দুই জন গ্রেফতার
- ২লিথি গ্রুপের শ্রমিকদের আইনানুগ পাওনার দাবিতে গাজীপুরে অবস্থান কর্মসূচি
- ৩সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত
- ৪ইরান যুদ্ধ ‘খুব শিগগির’ শেষ হতে পারে: ট্রাম্প
- ৫আজ ঢাকার বায়ুর মান সহনীয়
- ৬সিরাজগঞ্জে ১০৪ বোতল স্ক্যাফসহ এক নারী মাদক কারবারি গ্রেপ্তার
- ৭দেশের ৭ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা
- ৮বগুড়ায় যাত্রীবাহী বাস পিলারে লেগে ৬ শ্রমিক নিহত
- ৯বারিধারায় পাকিস্তানি হাইকমিশনারের বাসায় আগুন, আইসিইউতে হাইকমিশনার
- ১০রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে স্বল্পমেয়াদি অধিবেশন ডাকা হবে: চিফ হুইপ
- ১দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী আনিসুর রহমান
- ২কয়রায় পুলিশ সুপারের সুধী সমাবেশ ও মতবিনিময়
- ৩মনু সেচ প্রকল্পে জলাবদ্ধতা সমাধানের দাবিতে কৃষকদের স্মারকলিপি
- ৪আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নৌপথে ট্র্যাকিং সিস্টেম থাকা দরকার: নোয়াখালী জেলা প্রশাসক
- ৫বিতর্কিত সনদে রূপালী লাইফের মুখ্য নির্বাহী গোলাম কিবরিয়া
- ৬প্রশাসনে বদলি-পদায়নে এআই ব্যবহারের নির্দেশ
- ৭অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ, জড়িতরা ধরাছোঁয়ার বাইরে
- ৮‘৩৬ জুলাই’ উপলক্ষে ৩৬ টাকায় মিলছে টেলিটকের ‘জেন-জেড’ সিম
- ৯সাবেক নারী সেনাসদস্যকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে
- ১০চাঁদপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি রুহুল আমিনের মৃত্যু





পাঠকের মতামত