
সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দেশব্যাপী শীতবস্ত্র বিতরণ শুরু করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)।
মঙ্গলবার (১১ জানুয়ারি) রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই কার্যালয়ে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সংগঠনটির সভাপতি মো. জসিম উদ্দিন। এ সময় মাদরাসা শিক্ষার্থীদের হাতে কম্বল তুলে দেন তিনি।
এফবিসিসিআই সভাপতি জানান, এরই মধ্যে ৪১টি জেলা চেম্বার অব কমার্সের কাছে কম্বল পাঠানো হয়েছে। শীতার্তদের কষ্ট লাঘবে ৫০ হাজার কম্বল বিতরণ করা হবে। তবে কোনো জেলায় আরও চাহিদা থাকলে, সেই জেলার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিকে বাড়তি কম্বল সরবরাহ করবে এফবিসিসিআই। এছাড়া কম্বলের পাশাপাশি সোয়েটারও বিতরণ করা হবে।
সবাইকে স্বাস্থ্যবিধি পালনের আহ্বান জানিয়ে জসিম উদ্দিন বলেন, করোনার সংক্রমণ ফের বাড়ছে। করোনার প্রথম ও দ্বিতীয় ঢেউয়ে দেশব্যাপী হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোতে মাস্ক, অক্সিজেন সিলিন্ডার, কনসেনট্রেটরসহ বিভিন্ন চিকিৎসা উপকরণ সরবরাহ করেছিল এফবিসিসিআই। পরিস্থিতির অবনতি হলে সামাজিক দায়বদ্ধতা থেকে আবারও একই কার্যক্রম হাতে নেওয়া হবে। তবে এফবিসিসিআই সভাপতি আশা করেন, সবার সম্মিলিত সহযোগিতায় যথাযথ স্বাস্থ্যবিধি পালনের মাধ্যমে করোনা সংক্রমণ প্রতিহত করা সম্ভব হবে।
অনুষ্ঠানে এফবিসিসিআইয়ের সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু বলেন, দেশে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ উন্নয়নে নিয়মিত কার্যক্রমের পাশাপাশি, এফবিসিসিআই সবসময়ই সমাজের প্রতি দায়বদ্ধ থেকেছে। তারই অংশ হিসেবে শীতার্তদের দুর্ভোগ কমাতে দেশব্যাপী শীতবস্ত্র বিতরণের সিদ্ধান্ত নিয়েছে। ভবিষ্যতে যেকোনো সমস্যা কিংবা সংকটে দেশের মানুষের পাশে থাকবে এফবিসিসিআই।
শীতবস্ত্র বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয় পঞ্চগড়, চাঁপাইনবাবগঞ্জ, সিলেট, গাজীপুর, গাইবান্ধা, বরিশাল, রংপুর জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও বান্দরবান উইমেন চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রি। চেম্বারের সভাপতিরা এফবিসিসিআইয়ের এ উদ্যোগকে স্বাগত জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সহ-সভাপতি মো. আমিন হেলালী, সালাহউদ্দীন আলমগীর, মো. হাবীব উল্লাহ ডন, এম এ রাজ্জাক খান রাজ এবং এফবিসিসিআইয়ের ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক স্ট্যান্ডিং কমিটির ডিরেক্টর ইনচার্জ মোহাম্মদ বজলুর রহমানসহ অন্যান্য পরিচালক।
- ১
- ২শাহজাদপুরে যমুনার ভাঙন রোধে বস্তা ফেলার দাবিতে মানববন্ধন
- ৩১৫ আগস্ট উপলক্ষে জবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার
- ৪কুষ্টিয়ায় অসহায় ভ্যান-রিকশা চালকদের মাঝে ১৫০ ছাতা বিতরণ
- ৫কেশবপুরে ভেজাল শিশু খাদ্য বিক্রির অপরাধে ব্যবসায়ীকে জরিমানা
- ৬আইকিউএয়ার সূচকে আজও ঢাকার বাতাস মাঝারিমানের
- ৭ইরানকে অবরোধের হুমকি যুক্তরাষ্ট্রের, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম
- ৮দেশের ১০ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস
- ৯শিশুর পড়াশোনা-স্বাস্থ্যের খোঁজ রাখতে চালু হচ্ছে ‘প্যারেন্ট সার্কেল’
- ১০একাদশে ভর্তির আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর, ১২ নভেম্বর ক্লাস শুরুর চিন্তা
- ১ডিএসইর এজিএম নাসির উদ্দিনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, থানায় জিডি
- ২শেরপুরের গারো পাহাড়ে বিশ্ব হাতি দিবস পালিত
- ৩যবিপ্রবি শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে রেল কর্তৃপক্ষকে প্রশাসনের চিঠি
- ৪‘মন্ত্রীর জুতা টানছে পুলিশ’ প্রচারণা অসত্য ও কল্পনাপ্রসূত : পুলিশ
- ৫রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলকে বিএনপির প্রার্থী ঘোষণা
- ৬অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে সাড়ে ৪ কোটি টাকা উধাও, গ্রেপ্তার ২
- ৭৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ সাবেক স্ত্রীর বিরুদ্ধে
- ৮রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা
- ৯রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলকে নির্বাচিত করতে চায় বিএনপি: চিফ হুইপ
- ১০শ্রীমঙ্গলে ‘সিলেট-হবিগঞ্জ এক্সপ্রেস’ বাসে যাত্রী উঠানামার দাবিতে সংবাদ সম্মেলন





পাঠকের মতামত