
গত বৃহস্পতিবার রাতে মোংলা বন্দরে পণ্যবাহী জাহাজ আগমনে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। ওইদিন মোংলা বন্দরের ১০ নম্বর মুরিং বয়ায় পানামা পতাকাবাহী জাহাজ ‘এমভি ওয়াংডা’ নোঙ্গরের মধ্যদিয়ে বন্দরের ইতিহাসে পণ্য বোঝাই করে একমাসে ভিড়লো ১১৭টি জাহাজ। যা মোংলা বন্দরের নতুন রেকর্ড।
মোংলা বন্দরের গত ৭০ বছরের মধ্যে কোনো মাসেই এতোবেশী জাহাজ আর এ বন্দরে আসেনি। মোংলা বন্দর কর্তৃপক্ষ এতথ্য নিশ্চিত করেছেন।
মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফকর উদ্দিন জানান, মোংলা বন্দর এখন আর অলাভজনক বন্দর নয়। লাভজনক প্রতিষ্ঠান। এখন প্রতি মাসেই জাহাজ আগমনে নতুন-নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। এরই ধারাবাহিকতায় গত ২৩ নভেম্বর মরোক্কোর জর্জস লাসফার বন্দর থেকে সার নিয়ে ‘এমভি ওয়াংডা’ ছেড়ে আসা জাহাজটি বৃহস্পতিবার রাত ৮টা ৪০ মিনিটে মোংলা বন্দরের ১০ নম্বর মুরিং বয়ায় নোঙ্গর করে। এরমধ্য দিয়ে শুধু ডিসেম্বর মাসে এ বন্দরে আসলো ১১৭টি জাহাজ। যা মোংলা বন্দরের নতুন রেকর্ড।
তিনি আরো জানান, মোংলা বন্দরের ৭০ বছরের মধ্যে কোনো মাসেই এতোবেশী জাহাজ আর এ বন্দরে আসেনি। পদ্মা সেতু চালুর পর দেশের দ্বিতীয় আন্তর্জাতিক সমুদ্র বন্দর মোংলার উপর আমদানী-রপ্তানী বাণিজ্যের চাপ আরো বাড়বে। রাজধানী ঢাকা থেকে চট্টগ্রাম বন্দরের চেয়েও কাছে মোংলা বন্দর। একারণে মোংলা বন্দরের সক্ষমতা বাড়তে একের পর এক নতুন-নতুন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এসব কারণে মোংলা বন্দর পশুর চ্যানেলসহ আউটার বারে ক্যাপিটাল ড্রেজিংসহ আধুনিক সুযোগ সুবিধা বৃদ্ধি পাওয়ায় বিদেশিরা এ বন্দর ব্যবহারে আগ্রহী হয়েছে এবং জাহাজ আগমনের সংখ্যা বেড়েইে চলেছে বলেও জানান তিনি। এতে করে মোংলা বন্দরের রাজস্ব আদায়েও নতুন-নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে।
মোংলা বন্দরের হারবার বিভাগের দেয়া তথ্য থেকে জানাগেছে, বিগত ২০১৪-১৫ অর্থ বছরের মোংলা বন্দরে জাহাজ আগমনের সংখ্যা ছিল ৪১৬ টি, ২০১৫-১৬ অর্থ বছরে ছিল ৪৮২ টি, ২০১৬-১৭ অর্থ বছরে ছিল ৬২৪ টি, ২০১৭-১৮ অর্থ বছরে ছিল ৭৮৪ টি এবং ২০১৮-১৯ অর্থ বছরে সে সংখ্যা এসে দাড়ায় ৯১২ টিতে। এভাবে প্রতিবছরই মোংলা বন্দরে ১২০ থেকে ১৫০টি করে জাহাজ আগমনের সংখ্যা বাড়ছে।
চলতি ২০২১ সালে মোংলা বন্দরে জাহাজের আগমনের সংখ্যা এক হাজার ছাড়িয়ে যাবে বলে আশা মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ।
বাণিজ্য প্রতিদিন/এম জি
- ১এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি তিন গুণ বেশি
- ২শাহ্জালাল ইসলামী ব্যাংক ও পদ্মা ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে চুক্তি
- ৩জুলাই আন্দোলনে হামলা ছিল আওয়ামী লীগের পরিকল্পিত সাংগঠনিক সিদ্ধান্ত
- ৪২৫ বছর পূর্তিতে ব্র্যাক ব্যাংকের নতুন থিম সং ও মিউজিক ভিডিও প্রকাশ
- ৫উত্তর মেরু অভিযানে বাংলাদেশী শিক্ষার্থী প্রত্যয়
- ৬পররাষ্ট্রমন্ত্রীর কাছে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির পরিচয়পত্র পেশ
- ৭জিএসপি ইনভেস্টমেন্টের বিরুদ্ধে অনুসন্ধানের নির্দেশ বিএসইসির
- ৮‘৩৬ জুলাই’ উপলক্ষে ৩৬ টাকায় মিলছে টেলিটকের ‘জেন-জেড’ সিম
- ৯জিবিবি পাওয়ারের শেয়ারে অস্বাভাবিক দরবৃদ্ধি, ডিএসইর সতর্কবার্তা
- ১০গণপূর্ত-ত্রাণ-গণশিক্ষা মন্ত্রণালয় ও জ্বালানি বিভাগে নতুন সচিব
- ১কয়রায় পুলিশ সুপারের সুধী সমাবেশ ও মতবিনিময়
- ২অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ, জড়িতরা ধরাছোঁয়ার বাইরে
- ৩দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী আনিসুর রহমান
- ৪চাঁদপুরে শহীদ পরিবারের আকুতি, আমরা টাকা চাইনা হত্যার বিচার চাই
- ৫ভরিতে ৯৮৫৬ টাকা বাড়লো সোনার দাম
- ৬প্রশাসনে বদলি-পদায়নে এআই ব্যবহারের নির্দেশ
- ৭মনু সেচ প্রকল্পে জলাবদ্ধতা সমাধানের দাবিতে কৃষকদের স্মারকলিপি
- ৮চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে প্রবাসীর মৃত্যুর অভিযোগ
- ৯চাঁদপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি রুহুল আমিনের মৃত্যু
- ১০গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চরফ্যাশনে ১১ দলীয় ঐক্যের গণমিছিল





পাঠকের মতামত