
এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রতিবেদনে বলা হয়েছে, চলতি অর্থবছরে (২০২১-২২) বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) ৬ দশমিক ৯ শতাংশ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।
বুধবার (৬ এপ্রিল) সংস্থাটির ঢাকা কার্যালয়ে ‘এশীয়ান ডেভেলপমেন্ট আউটলুক ২০১৮’ এর এক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিং ভার্চুয়ালি এ তথ্য তুলে ধরেন।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালের পাঁচ দশমিক ছয় শতাংশ থেকে ২০২২ অর্থবছরে মূল্যস্ফীতি ছয় শতাংশ বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
এশীয় উন্নয়ন ব্যাংকের আউটলুক (এডিও) অনুযায়ী, আমদানি বৃদ্ধি এবং রেমিট্যান্স প্রবৃদ্ধি হ্রাসের কারণে ২০২১-এর জিডিপি দশমিক ৯ শতাংশ থেকে ২০২২-এ দুই দশমিক সাত শতাংশে প্রসারিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে, এ বৃদ্ধির প্রধান ঝুঁকি হতে পারে তেল এবং আমদানির জন্য উচ্চমূল্য এবং ইউক্রেনে রুশ আগ্রাসনের কারণে রপ্তানি বাণিজ্যে ঘাটতি।
এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিনটিং বলেন, ‘দেশীয় সম্পদ সংগ্রহ বৃদ্ধি, পণ্য ও সেবা তৈরিতে বেসরকারি খাতকে উৎসাহিত করা, আধুনিক সবুজ প্রযুক্তির প্রচার এবং জ্ঞান ও উদ্ভাবনকে উৎসাহিত করার মাধ্যমে চলমান আর্থ-সামাজিক অবস্থার পুনরুদ্ধার ত্বরান্বিত করা দরকার।’
প্রতিবেদনে আরও বলা হয়েছে, বেসরকারি বিনিয়োগ আরও শক্তিশালী হবে, যা বেসরকারি খাতের ঋণ এবং শিল্পের কাঁচামাল এবং মূলধন পণ্য আমদানি তরান্বিত করবে। এ ছাড়া বেসরকারি বিনিয়োগ ও ব্যক্তিগত খরচ বৃদ্ধি পাবে। তবে, রেমিটেন্স হ্রাস হতে পারে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, অন্তর্ভুক্তিমূলক ও পরিবেশগত টেকসই প্রবৃদ্ধি নিশ্চিতে জলবায়ু পরিবর্তন বিষয়ক নীতি প্রণয়ন করা গুরুত্বপূর্ণ।
- ১ভরিতে ২১৫৮ টাকা কমলো সোনার দাম
- ২অষ্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরিতে তানজিদ তামিমের ইতিহাস
- ৩শাহজাদপুরে যমুনার ভাঙন রোধে বস্তা ফেলার দাবিতে মানববন্ধন
- ৪১৫ আগস্ট উপলক্ষে জবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার
- ৫কুষ্টিয়ায় অসহায় ভ্যান-রিকশা চালকদের মাঝে ১৫০ ছাতা বিতরণ
- ৬কেশবপুরে ভেজাল শিশু খাদ্য বিক্রির অপরাধে ব্যবসায়ীকে জরিমানা
- ৭আইকিউএয়ার সূচকে আজও ঢাকার বাতাস মাঝারিমানের
- ৮ইরানকে অবরোধের হুমকি যুক্তরাষ্ট্রের, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম
- ৯দেশের ১০ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস
- ১০শিশুর পড়াশোনা-স্বাস্থ্যের খোঁজ রাখতে চালু হচ্ছে ‘প্যারেন্ট সার্কেল’
- ১ডিএসইর এজিএম নাসির উদ্দিনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, থানায় জিডি
- ২শেরপুরের গারো পাহাড়ে বিশ্ব হাতি দিবস পালিত
- ৩যবিপ্রবি শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে রেল কর্তৃপক্ষকে প্রশাসনের চিঠি
- ৪‘মন্ত্রীর জুতা টানছে পুলিশ’ প্রচারণা অসত্য ও কল্পনাপ্রসূত : পুলিশ
- ৫রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলকে বিএনপির প্রার্থী ঘোষণা
- ৬৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ সাবেক স্ত্রীর বিরুদ্ধে
- ৭অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে সাড়ে ৪ কোটি টাকা উধাও, গ্রেপ্তার ২
- ৮রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা
- ৯রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলকে নির্বাচিত করতে চায় বিএনপি: চিফ হুইপ
- ১০মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের একযুগপূর্তি





পাঠকের মতামত