প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২২ ১০:৫১ এএম , আপডেট: এপ্রিল ১৮, ২০২২ ১০:৫২ এএম

ভোলার চরফ্যাশনের শশীভূষণে পুকুরের পানিতে ডুবে শাকিব (৭) ও রিয়াজ (৫) নামের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (১৭ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার শশীভূষণ থানার জাহানপুর ইউনিযনের ৮ নং ওয়ার্ডের মাঝি বাড়িতে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া দুই শিশু হলো, উপজেলার শশীভূষণ থানার জাহানপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের আজিদ মাঝির ছেলে শাকিল ও একই বাড়ির ছালাউদ্দিনের ছেলে রিয়াজ। সম্পর্কে চাচা-ভাতিজা।
পুলিশ ও জাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানায়, শাকিল ও রিয়াজ দুপুরে দিকে উঠানে খেলা করছিল। অনেকক্ষণ দুই শিশুকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুজি শুরু করেন। আশপাশে সন্ধান না পেয়ে বাড়ির দক্ষিণ পুকুরে নেমে তাদের সন্ধান করেন। ওই পুকুরের পানিতে তাদের মৃত্যু অবস্থায় পাওয়া যায়। শিশু দুটির অকাল মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম।
শশীভুষণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান পাটোয়ারী এ তথ্য নিশ্চিত করে বলেন, কারো কোন অভিযোগ না থাকায় নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার

পাঠকের মতামত

গাজীপুরে অনিয়মের অভিযোগে ভুমি অফিসের চারজন বরখাস্ত

গাজীপুরের কাশিমপুর ভূমি অফিসে বিভিন্ন অনিয়মের অভিযোগে চার কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রশাসন। সোমবার ...

নতুন মন্ত্রিসভায় আলোচনার কেন্দ্রবিন্দুতে চাঁদপুর তিন আসনের এমপি মানিক

মন্ত্রিসভার সম্ভাব্য প্রসারণে যাঁদের নাম সবচেয়ে জোরালোভাবে উঠে আসছে,তাঁদের মধ্যে অন্যতম চাঁদপুর-৩ (চাঁদপুর সদর-হাইমচর) আসনের ...