প্রকাশিত: জুন ১, ২০২২ ৮:৩২ পিএম

ঢাকা স্টক এক্সচেঞ্জের উদ্যোগে বাজার উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে ৩০ মে ২০২২ তারিখে জেনারেল গ্রুপের (জেনারেল ফার্মা) সাথে ডিএসইর প্রতিনিধিবৃন্দের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এর নেতৃত্বে  ছিলেন ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক তারিক আমিন ভূইয়া। এসময় তার সাথে ছিলেন ডিএসই’র প্রোডাক্ট এন্ড মার্কেট ডেভেলোপমেন্ট ডিপার্টমেন্টের ডেপুটি জেনারেল ম্যানেজার সাইদ মাহমুদ জুবায়ের, ডেপুটি ম্যানেজার মোঃ শাহাদাত হোসেন৷

ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক তারিক আমিন ভূইয়া ঢাকা স্টক এক্সচেঞ্জ তথা পুঁজিবাজারের বিভিন্ন সংস্কার এবং উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নের ব্যারোমিটার হলো পুঁজিবাজার৷ তিনি পুঁজিবাজারের মাধ্যমে দেশকে কিভাবে দ্রুত শিল্পায়িত করা যায়, আর এই শিল্পায়ন দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে কিভাবে ভূমিকা রাখে তা তুলে ধরেন। তিনি জেনারেল গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্তির মাধ্যমে মুলধারার অর্থনীতিতে সম্পৃক্ত হয়ে দেশের উন্নয়নে এগিয়ে আসার আহবান জানান।

পুঁজিবাজারে তালিকাভুক্তির মাধ্যমে কোম্পানির ব্রাণ্ড ইমেজ গঠন তথা সাধারণ মানুষের কাছে পৌঁছানোরও একটি সুযোগ সৃস্টি হয়৷ এ সময় জনাব ভূইয়া পুঁজিবাজারে তালিকাভুক্তির কার্যক্রম সম্পর্কিত গাইডলাইন প্রদান করেন।

জেনারেল গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ডিএসই’র এই উদ্যোগকে স্বাগত জানান এবং তাদের বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠানের অগ্রগতি ও ব্যবসায়িক কার্যক্রম উপস্থাপন করেন৷ একই সাথে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে তাদের কোম্পানিসমূহ পুঁজিবাজারে নিয়ে আসার আগ্রহ প্রকাশ করেন।

এসময় জেনারেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব রাফিদুল হক, উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব সাকিবুল হক, নির্বাহী পরিচালক জনাব আলাউদ্দিন, এফসিএ সহ বিভিন্ন গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার

পাঠকের মতামত

ব্যাংকাস্যুরেন্স সম্মেলনে পূবালী ব্যাংকের ৪২ কর্মকর্তাকে সংবর্ধনা

ব্যাংকাস্যুরেন্স কার্যক্রমকে আরও শক্তিশালী ও সম্প্রসারিত করার বিভিন্ন কৌশল, পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় এবং গ্রাহকদের কাছে ...

ইসলামী ব্যাংক-মাস্টারকার্ডের ‘স্পেন্ড অ্যান্ড উইন’ ক্যাম্পেইনের পুরস্কার বিতরণ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং মাস্টারকার্ড-এর যৌথ উদ্যোগে আয়োজিত ‘স্পেন্ড অ্যান্ড উইন’ ক্যাম্পেইনের বিজয়ীদের মাঝে ...

ব্র্যাক ব্যাংকের ‘ইয়াং লিডার্স-২০২৫’ ব্যাচের গ্র্যাজুয়েশন সম্পন্ন

ইয়াং লিডার্স প্রোগ্রাম (ওয়াইএলপি)-২০২৫ ব্যাচের গ্র্যাজুয়েশন উদযাপন করেছে ব্র্যাক ব্যাংক। এবার ৪৯ জন ইয়াং লিডার ...

লক্ষ্মীপুরে শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ৫০ ইউনিট সোলার লাইট স্থাপন

করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে লক্ষ্মীপুর জেলায় ৫০ ...

ডিজিটাল ব্যাংকিং সেবা সম্প্রসারণে ন্যাশনাল ব্যাংকের ‘সিএএসএ’ ক্যাম্পেইন

গ্রাহকদের জন্য সহজ, নিরাপদ ও ডিজিটাল ব্যাংকিং সেবা আরও সম্প্রসারণের লক্ষ্যে ‘স্মার্ট একাউন্ট, স্মার্ট ব্যাংকিং’ ...