
বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত গভর্নর আব্দুর রউফ তালুকদারকে ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড (সিএমএসএফ) এর পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান এবং সিএমএসএফের বর্তমান চেয়ারম্যান মোঃনজিবুর রহমান। গতকাল বুধবার এক চিঠির মাধ্যমে তিনি এই শুভেচ্ছা বার্তা প্রেরণ করেন। শুভেচ্ছা বার্তায় সিএমএসএফ এর চেয়ারম্যান নতুন গভর্নরের উত্তরোত্তর সফলতা কামনা করার পাশাপাশি আশাবাদ ব্যক্ত করেন যে, বাংলাদেশ ব্যাংক ও সিএমএসএফ আসন্ন দিনগুলোতে পারস্পরিক অংশীদারিত্ব ও সহযোগিতার মাধ্যমে পুঁজিবাজারের উন্নয়নে এবং জাতীয় অর্থনীতিতে অবদান রাখবেন।
নবনিযুক্ত গভর্নর আব্দুর রউফ তালুকদার শুভেচ্ছা পত্রের জন্য সিএমএসএফ এর চেয়ারম্যানকে আন্তরিক ধন্যবাদ জানান।
উল্লেখ্য, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থসংরক্ষণ ও পুঁজিবাজারে স্থিতিশীলতা আনতে তিন বছরের বেশি সময়ের অধিক অদাবিকৃত/অ-বণ্টনকৃত নগদ বা স্টকলভ্যাংশের ওপর ভিত্তি করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড) বিধিমালা, ২০২১ এর মাধ্যমে সিএমএসএফ গঠন করে।
প্রতিষ্ঠার শুরু থেকেই সিএমএসএফ বিনিয়োগকারীদের দাবি নিষ্পত্তি করার লক্ষ্যে কাজ করে আসছে এবং ইতোমধ্যে উল্লেখযোগ্য পরিমাণ দাবি নিষ্পত্তি করেছে। একই সাথে সিএমএসএফ শেয়ারবাজারকে স্থিতিশীল করার লক্ষ্যে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ- এর মাধ্যমে ২০০ কোটি টাকা পুঁজিবাজারে বিনিয়োগ করেছে। পাশাপাশি বাংলাদেশের গৌরবময় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং মুজিববর্ষ উপলক্ষে ১০০ কোটি টাকার “আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড” গঠন করা হয়েছে যা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করা হয়েছে। সিএমএসএফ পারস্পরিক অংশীদারিত্ব ও সহযোগিতার মাধ্যমে পুঁজিবাজারের উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। প্রেস বিজ্ঞপ্তি
বিপি/ আইএইচ
- ১খেলাধুলা, আনন্দ ও বাস্তবভিত্তিক শিক্ষার পরিবেশ গড়তে সরকারের কার্যকর উদ্যোগ গ্রহণ: ববি হাজ্জাজ
- ২বিশ্ববাজারে বাড়ছে খাদ্যপণ্যের দাম
- ৩চন্দ্রগঞ্জ থানার লুট হওয়া অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী ছোট নিশান গ্রেফতার
- ৪কলকাতায় ভয়াবহ আগুনে শিশুসহ ৯ বাংলাদেশির মৃত্যু
- ৫সূচকের মিশ্রাবস্থায় চলছে লেনদেন
- ৬রাজধানীতে ডিএমপির অভিযানে ৪৮৩ জন গ্রেপ্তার
- ৭যবিপ্রবিতে কোয়ালিটি অ্যাসিউরেন্স অ্যান্ড অ্যাক্রেডিটেশন: নলেজ শেয়ারিং অ্যান্ড প্যানেল ডিসকাশন’ শীর্ষক বিশেষ সভা অনুষ্ঠিত
- ৮লভ্যাংশ দেবে না এসইএমএল আইবিবিএল শরিয়া ফান্ড
- ৯চাঁদপুরের দেশীয় মাছ ধ্বংসের মূলে কারেন্ট জাল ও চায়না দুয়ারী
- ১০শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চারজন গ্রেপ্তার
- ১ঢাকা কলেজস্থ সিরাজগঞ্জ জেলা ছাত্রকল্যাণের ফল উৎসব ও বৃক্ষরোপণ কর্মসূচি
- ২মানিকগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে ছানা, ঝুঁকিতে ভোক্তার স্বাস্থ্য
- ৩গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ২৫
- ৪চট্টগ্রামেও চালু হলো বিআরটিসির বিশেষ মহিলা ‘গোলাপি বাস’
- ৫খুলনা জেলা ছাত্র কল্যাণ সমিতি’র উদ্যোগে ইবিতে বৃক্ষরোপণ কর্মসূচি
- ৬সিরাজগঞ্জে যুবদল নেতা সুজন হত্যা, স্ত্রীসহ দুজনের যাবজ্জীবন
- ৭চাঁদপুরের নাম ব্যবহার করে অনলাইনে ইলিশ বিক্রির প্রতারণার ফাঁদ
- ৮রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট খারিজ
- ৯রাত হলেই কপোতাক্ষ নদীর শামুক শিকার, ধ্বংসের মুখে জীববৈচিত্র
- ১০মাদারীপুরের ৪০১ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই





পাঠকের মতামত