
নিরাপদ মাছে ভরবো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরে মৎস সপ্তাহ উপলক্ষে শনিবার সকালে রংপুর জেলা মৎস বিভাগ জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সংবাদ সন্মেলনের আয়োজন করেন।
জেলা প্রশাসক আসিব আহসানের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে রংপুর জেলার মৎস উৎপাদনের চিত্র তুলে ধরেন, জেলা মৎস কর্মকর্তা বদরুজ্জামান মানিক।
সংবাদ সম্মেলনে জানানো হয়, রংপুর জেলার মাছের উৎপাদন ৬২ হাজার ৬৯ মেট্রিক টন হলেও চাহিদা ৬৩ হাজার ৯৬ মেট্রিক টন। বর্তমানে মাছের ঘাটতি এক হাজার ২৭ মেট্রিক টন। মাছের ঘাটতি মেটাতে পোনা মজুদ, বিল নার্সারী স্থাপন, প্রর্দশনী মৎস খামার, মৎসচাষী প্রশিক্ষণ, জলাশয় সংস্কার, সরকারী-বেসরকারী হ্যাচারী পরিচালনা, মাছ চাষে আধুনিক পিলেট খাদ্য ব্যবহার, ধানক্ষেতে মাছ চাষসহ বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে। বর্তমানে রংপুর জেলায় ৮ হাজার ৪৫০ হেক্টর জলায়তনে ৪২ হাজার ৩৩৯ টি সরকারী- বেসরকারী দিঘী, ২০১৩ হেক্টরের ২৫৯ সরকারী-বেসরকারী বিল, ৫৩ হেক্টরের ৯৭টি বরোপিট, ৬টি ছোট-বড় নদী ও ২২ হাজার ২৫ হেক্টর প্লাবনভ‚মি আছে। মাছের উৎপাদন বৃদ্ধিতে বর্তমানে জেলায় ২১টি হ্যাচারী ও ৮১২টি মৎস নার্সারী
পরিচালিত হচ্ছে।
সংবাদ সন্মেলনে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম রব্বানী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এডব্লিউএম রায়হান শাহ, জেলা মৎস কর্মকর্তার কার্যালয়ের সহকারী পরিচালক সানী খান মজলিস, মৎস জরীপ কর্মকর্তা রেজাউল কবিরসহ অন্যরা।
- ১কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার
- ২রোহিঙ্গা সংকট মোকাবিলায় ইউএন উইমেনের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৩বন্যাদুর্গতদের খোঁজ নিতে চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৪বেইলি ব্রিজ ধস, মতলব-দাউদকান্দি সড়ক যোগাযোগ বন্ধ
- ৫গুমের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড, ভুক্তভোগী পাবে ক্ষতিপূরণ
- ৬সোনালী লাইফ ইন্স্যুরেন্সের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- ৭বাংলা কিউআরের প্রসারে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ক্যাম্পেইন উদ্বোধন
- ৮অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে: বিদ্যুৎ বিভাগ
- ৯এনআরবিসি ব্যাংকে ‘ট্রিপল ওয়ান ক্যাম্পেইন’ শুরু
- ১০জুলাইয়ে রপ্তানি আয় কমে ৪.৭২ বিলিয়ন ডলার
- ১বিজয়নগরে জোরপূর্বক বৃদ্ধের জায়গা দখলের অভিযোগ
- ২চাঁদপুর সদর উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন
- ৩ব্যাংকিং ও রাজনৈতিক অর্থনীতি: একটি নির্মোহ পর্যালোচনা
- ৪নতুন মন্ত্রিসভায় আলোচনার কেন্দ্রবিন্দুতে চাঁদপুর তিন আসনের এমপি মানিক
- ৫ব্রহ্মপুত্রের ভাঙনে নিঃস্ব হাজারো পরিবার, স্থায়ী বাঁধ নির্মাণের দাবি
- ৬ব্লক মার্কেটে লেনদেন ৫৩ কোটি টাকার
- ৭আমি হত্যার পক্ষে নই, এজন্যই ইরানের সঙ্গে চুক্তি চাই : ট্রাম্প
- ৮পরিবেশ সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- ৯দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন যুবদল নেতা মাহাবুব আলম
- ১০কমেছে সূচক ও লেনদেন





পাঠকের মতামত