প্রকাশিত: জুলাই ২৭, ২০২২ ৪:২৪ পিএম

বর্তমানে ডলারের দাম বাড়ার যে ঊর্ধ্বগতি তা নিয়ন্ত্রণে চলে আসবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বুধবার (২৭ জুলাই) সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এক ভার্চুয়াল বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। বৈঠকে সভাপতিত্ব করেন তিনি।

খোলা বাজারে ডালার ১১২ টাকা দামেও বিক্রি হচ্ছে— এমন বিষয় অর্থমন্ত্রীকে সাংবাদিকরা অবহিত করলে তিনি বলেন, ‌‘সমস্যা নেই। এ সংকট কেটে যাবে। সরকার ডলারের মূল্য নিয়ন্ত্রণে যেসব উদ্যোগ নিয়েছে, তার সুফল পেতে একটু অপেক্ষা করতে হবে।’

অর্থমন্ত্রী বলেন, ‘আমাদের এক্সপোর্ট ও রেমিট্যান্স থেকেও ডলার আসবে। গত বছর রেমিট্যান্স থেকে ২৫ বিলিয়ন ডলার এসেছে। এবার আরও বেশি আসবে। এক্সপোর্ট ও রেমিট্যান্স থেকে আমরা যে ডলার পাবো তা দিয়ে বাৎসরিক ডালারের চাহিদা মেটানো সম্ভব।’

 

বিপি/ আইএইচ

শেয়ার

পাঠকের মতামত

এস আলম ও সাবেক রাষ্ট্রপতি চুপ্পুর বিরুদ্ধে অভিযোগ দেওয়ায় সাসপেন্ড ইসলামী ব্যাংক কর্মকর্তা

বেনামি প্রতিষ্ঠানের নামে ঋণ জালিয়াতির মাধ্যমে প্রায় ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম ও ...

আমির খসরুর নেতৃত্বে ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি

দেশে ক্রিয়েটিভ অর্থনীতির বিকাশ ও সংশ্লিষ্ট খাতগুলোর কার্যক্রম সমন্বয়ে ‘ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি’ ...

গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার

গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে দীর্ঘস্থায়ী সংকটে শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হয়ে ব্যাপক আর্থিক ক্ষতি হচ্ছে। এ ...

২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন

আগামী ২০২৭ শিক্ষাবর্ষের প্রাথমিক, ইবতেদায়ি, মাধ্যমিক, দাখিল ও কারিগরি স্তরের বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও ...

বিশ্বব্যাংক এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি তিন গুণ বেশি

জেনারেটিভ এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি উন্নয়নশীল দেশের তুলনায় প্রায় তিন গুণ বেশি ...