
মানিকগঞ্জ সদর উপজেলার কৈতরা গ্রামের মামুন মিয়ার হ্যাচারী থেকে রুবেল মিয়া (২২) নামের এক ব্যক্তির গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সেই সাথে পুলিশ হত্যাকারী মোঃ সোহেলকে ওরফে নুরুন নবী(২৬) কে আটক করেছে।
এদিকে গতকাল দিবাগত রাত সাড়ে বারোটায় হ্যাচারী থেকে লাশটি উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য আনা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ স্বজনের নিকট হস্তান্তর করা হবে বলে বিষয় গুলো নিশ্চিত করেছেন সদর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ রউফ সরকার।
জানা গেছে, নিহত রুবেল মিয়া দীর্ঘদিন যাবত মামুন মিয়ার কৈতরা গ্রামের হ্যাচারীতে কাজ করে আসছিলেন। রুবেল কিশোরগঞ্জের ইটনা উপজেলার তারাশ্বর গ্রামের রেনু মিয়ার ছেলে। অপর দিকে হত্যাকারী সোহেল ওরফে নুরুন নবী নেত্রকোনা জেলার কান্দুয়া উপজেলার রাজানগর গ্রামের আলতু মিয়ার ছেলে। নিহত রুবেল হত্যাকারী সোহেলের ভগ্নীপতি।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার জানান, নিহত রুবেল মিয়া সদর উপজেলা কৈতরা মামুন হ্যাচারীতে শ্রমিকের কাজ করতেন এবং হ্যাচারীতে থাকতেন। গত ১৬ সেপ্টেম্বর ওই হ্যাচারীতে ভগ্নিপতির কাছে বেড়াতে আসেন সোহেল নুরুন নবী। সোহেল রাতের আধারে রুবেলকে হ্যাচারী থেকে চুরি করে ইট বিক্রী করতে দেখেন এবং চুরি করতে বাধা ও নিষেধ করেন। নিষেধ না শুনে শুক্রবার রাতেও ইট বিক্রি করে। এসময় ভগ্নীপতিকে ইটের টাকা মালিককে দিতে বলেন সোহেল । সোহেলের সাথে ভগ্নিপতির কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ভগ্নিপতি সোহেলকে মারতে গেলে ঘরের ভেতর থাকা দা দিয়ে রুবেলকে কুপিয়ে ও জবাই করে হত্যা করেন সোহেল নুরুন নবী।
তিনি আরও জানান,খবর পেয়ে হ্যাচারীর ভেতর থেকে রাতেই সোহেলকে আটক করা হয় এবং নিহতের পরিবারের সদস্যকে খবর দেয়া হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এঘটনায় সদর থানায় মামলার প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান।
- ১কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার
- ২রোহিঙ্গা সংকট মোকাবিলায় ইউএন উইমেনের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৩বন্যাদুর্গতদের খোঁজ নিতে চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৪বেইলি ব্রিজ ধস, মতলব-দাউদকান্দি সড়ক যোগাযোগ বন্ধ
- ৫গুমের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড, ভুক্তভোগী পাবে ক্ষতিপূরণ
- ৬সোনালী লাইফ ইন্স্যুরেন্সের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- ৭বাংলা কিউআরের প্রসারে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ক্যাম্পেইন উদ্বোধন
- ৮অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে: বিদ্যুৎ বিভাগ
- ৯এনআরবিসি ব্যাংকে ‘ট্রিপল ওয়ান ক্যাম্পেইন’ শুরু
- ১০জুলাইয়ে রপ্তানি আয় কমে ৪.৭২ বিলিয়ন ডলার
- ১বিজয়নগরে জোরপূর্বক বৃদ্ধের জায়গা দখলের অভিযোগ
- ২চাঁদপুর সদর উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন
- ৩ব্যাংকিং ও রাজনৈতিক অর্থনীতি: একটি নির্মোহ পর্যালোচনা
- ৪নতুন মন্ত্রিসভায় আলোচনার কেন্দ্রবিন্দুতে চাঁদপুর তিন আসনের এমপি মানিক
- ৫ব্রহ্মপুত্রের ভাঙনে নিঃস্ব হাজারো পরিবার, স্থায়ী বাঁধ নির্মাণের দাবি
- ৬ব্লক মার্কেটে লেনদেন ৫৩ কোটি টাকার
- ৭আমি হত্যার পক্ষে নই, এজন্যই ইরানের সঙ্গে চুক্তি চাই : ট্রাম্প
- ৮পরিবেশ সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- ৯কমেছে সূচক ও লেনদেন
- ১০তিস্তা ও অর্থনৈতিক করিডর উদ্যোগ বাস্তবায়নে আশাবাদী চীন





পাঠকের মতামত