
জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ঢাকা হেরিটেজ চ্যাপ্টারের পরিচালনা কমিটি-২০২৩ ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে রাসেল আহমেদকে লোকাল প্রেসিডেন্ট হিসেবে মনোনীত করা হয়।
সম্প্রতি রাজধানীর বনানীর জেসিআই বাংলাদেশের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় ২০২৩ সালের জন্য এক্সিকিউটিভ কমিটি গঠন করা হয়।
বার্ষিক সাধারণ সভায় নির্ধারিত আসন্ন বছরের কার্যনির্বাহী কমিটিতে আরও রয়েছেন আইপিএলপি মো. ফজলে মুনিম, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট নাবিলা শারমিন, ভাইস প্রেসিডেন্ট মো. মোস্তাফিজুর রহমান খান, সেক্রেটারি জেনারেল মো. আতেফ আমের সৌমিক, ট্রেজারার মারুফা জাহান, জেনারেল লিগ্যাল কাউন্সিল আহসানুল হক আদনান, ডিরেক্টর হিসেবে আছেন আলী আব্দুল্লাহ, মো. শাহরুখ শাহীদ, গাজী সানি ইসনাইন, আবু বকর সিদ্দিক ইউশা এবং চ্যাপ্টার অ্যাডভাইসার মো. আব্দুল্লাহ আল আমীন (এফসিএ)।
বিদায়ী প্রেসিডেন্ট মো. ফজলে মুনিম বলেন, গত বছরের বিভিন্ন কাজে অংশগ্রহণ, নিয়মানুবর্তিতা, সাংগঠনিক মেধা ও যোগ্যতার ভিত্তিতে আগত বছরের কমিটি গঠন করা হয়েছে ও দায়িত্ব বণ্টন করা হয়েছে।
অনুষ্ঠানে নবনির্বাচিত প্রেসিডেন্ট রাসেল আহমেদ বলেন, আসন্ন বছরে বাংলাদেশের ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রযুক্তি উন্নয়নের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে জেসিআই ঢাকা হেরিটেজ বিশেষ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য ও পরামর্শ দিয়েছেন জেসিআই বাংলাদেশের জেনারেল লিগ্যাল কাউন্সিলর মো. ইমরান কাদির খান, ন্যাশনাল ডিরেক্টর ও পিএলপি নাহিদা আক্তার, সিনেটর ও ফাউন্ডার প্রেসিডেন্ট মীর শাহেদ আলী, এটুআই প্রোগ্রামের হেড অব এইচআর মোহাম্মদ আরিফুর রহমান, ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সফট্ওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ড. ইমরান মাহমুদ ও টেকোগনাইজ সল্যুশন লিমিটেডের চেয়ারম্যান গাজি শামিম আলাউদ্দিন।
জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ১৮ থেকে ৪০ বছর বয়সী উদ্যমী তরুণদের একটি বৈশ্বিক সংগঠন। এটির ১২৪ টির বেশি দেশে কার্যক্রম রয়েছে এবং সারা বিশ্বে এর সদস্য সংখ্যা ২ লাখের বেশি। জেসিআই সদর দপ্তর যুক্তরাষ্ট্রের মিসৌরির সেন্ট লুইসে অবস্থিত। বাংলাদেশে জেসিআইয়ের প্রায় ৩০টি লোকাল চ্যাপ্টার কাজ করছে এর মধ্যে জেসিআই ঢাকা হেরিটেজ বড়।
- ১লভ্যাংশ দিবে না সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি
- ২লভ্যাংশের সিদ্ধান্ত জানালো সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি
- ৩জ্বালানি সহযোগিতা জোরদারে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন করবে বাংলাদেশ-কাতার
- ৪প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির নবনিযুক্ত স্থায়ী কমিটির ৪ সদস্যের সাক্ষাৎ
- ৫রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই
- ৬বাকৃবিতে ডাইরেক্ট অফিসার্স অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু, নেতৃত্বে লিপি-মনির
- ৭বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ইতিবাচক সম্পর্ক চায় ভারত
- ৮বাকৃবির অবসরপ্রাপ্তদের পেনশন ব্যবস্থায় আসছে অটোমেশন
- ৯রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে কাজ করছে সরকার
- ১০চিলমারী বন্দরে নেই ন্যূনতম যাত্রীসেবা
- ১দুদক কমিশনার হলেন সাজ্জাদ হোসেন ভূঁইয়া
- ২মার্জিন বিধিমালার সংশোধনী গেজেট প্রকাশ
- ৩চট্টগ্রামেও চালু হলো বিআরটিসির বিশেষ মহিলা ‘গোলাপি বাস’
- ৪রাজস্ব নিয়ে জনগণের বিভ্রান্তি দূর করাই চ্যালেঞ্জ: প্রধানমন্ত্রী
- ৫গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ২৫
- ৬মানিকগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে ছানা, ঝুঁকিতে ভোক্তার স্বাস্থ্য
- ৭খুলনা জেলা ছাত্র কল্যাণ সমিতি’র উদ্যোগে ইবিতে বৃক্ষরোপণ কর্মসূচি
- ৮ঢাকা কলেজস্থ সিরাজগঞ্জ জেলা ছাত্রকল্যাণের ফল উৎসব ও বৃক্ষরোপণ কর্মসূচি
- ৯কয়রায় নিজ বাড়ি থেকেই ইয়াবাসহ আটক ২
- ১০চাঁদপুরে কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন হলেও বর্জ্য ব্যবস্থাপনায় বেহাল দশা





পাঠকের মতামত