প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২২ ১১:০৮ এএম

বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত ষষ্ঠ ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আরএফএল হাউজওয়্যার ‘বিনস অব চেঞ্জ’ ক্যাম্পেইন সর্বমোট ৫টি পদক অর্জন করেছে।

সম্প্রতি রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে আরএফএল হাউজওয়্যারকে ১টি গোল্ড, ২টি সিলভার ও ২টি ব্রোঞ্জসহ সর্বমোট ৫টি পদক তুলে দেয় বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম।

‘বিনস অব চেঞ্জ’ ক্যাম্পেইনের মূল প্রতিপাদ্য ছিল ‘বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা’।

এ বিষয়ে আরএফএল হাউজওয়্যার-এর প্রধান বিপণন কর্মকর্তা ইসফাকুল হক বলেন, সচেতনতা বৃদ্ধির মাধ্যমে পচনশীল ও অপচনশীল ময়লা আলাদা করা এবং শেষ পর্যন্ত তা দুই ভাগে রিসাইকেল করার মধ্যমে একটি পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলাই এই ক্যাম্পেইনের মূল লক্ষ্য।

তিনি বলেন, ক্যাম্পেইনটি মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্য অর্জন করতে অনেকটাই সফল হয়েছে। এই সচেতনতাই আমাদের বড় অর্জন।

আরএফএল হাউজওয়্যার-এর ব্র্যান্ড ম্যানেজার শফিক শাহিন বলেন, বর্জ্য ব্যবস্থাপনায় পরিবর্তন আনার লক্ষ্যে আমাদের এই প্রচেষ্টা চলমান থাকবে। আগামীতে আরও বড় পরিসরে এই কার্যক্রম পরিচালনা করে একটি পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাবে আরএফএল হাউজওয়্যার।

‘বিনস অব চেঞ্জ’ ক্যাম্পেইনের প্ল্যানিং এবং স্ট্র্যাটেজিতে ছিলেন প্রাণ-আরএফএল গ্রুপের ডিজিটাল মিডিয়া বিভাগের পিয়াস দাস ও সোমা দে। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ডিজিটাল মিডিয়া বিভাগের প্রধান মো. আতিকুর রহমান।

শেয়ার

পাঠকের মতামত

ব্যাংকাস্যুরেন্স সম্মেলনে পূবালী ব্যাংকের ৪২ কর্মকর্তাকে সংবর্ধনা

ব্যাংকাস্যুরেন্স কার্যক্রমকে আরও শক্তিশালী ও সম্প্রসারিত করার বিভিন্ন কৌশল, পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় এবং গ্রাহকদের কাছে ...

ইসলামী ব্যাংক-মাস্টারকার্ডের ‘স্পেন্ড অ্যান্ড উইন’ ক্যাম্পেইনের পুরস্কার বিতরণ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং মাস্টারকার্ড-এর যৌথ উদ্যোগে আয়োজিত ‘স্পেন্ড অ্যান্ড উইন’ ক্যাম্পেইনের বিজয়ীদের মাঝে ...

ব্র্যাক ব্যাংকের ‘ইয়াং লিডার্স-২০২৫’ ব্যাচের গ্র্যাজুয়েশন সম্পন্ন

ইয়াং লিডার্স প্রোগ্রাম (ওয়াইএলপি)-২০২৫ ব্যাচের গ্র্যাজুয়েশন উদযাপন করেছে ব্র্যাক ব্যাংক। এবার ৪৯ জন ইয়াং লিডার ...

কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক-কর অব্যাহতির প্রস্তাব অনুমোদন

কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক-কর অব্যাহতির প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে ...

লক্ষ্মীপুরে শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ৫০ ইউনিট সোলার লাইট স্থাপন

করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে লক্ষ্মীপুর জেলায় ৫০ ...

ডিজিটাল ব্যাংকিং সেবা সম্প্রসারণে ন্যাশনাল ব্যাংকের ‘সিএএসএ’ ক্যাম্পেইন

গ্রাহকদের জন্য সহজ, নিরাপদ ও ডিজিটাল ব্যাংকিং সেবা আরও সম্প্রসারণের লক্ষ্যে ‘স্মার্ট একাউন্ট, স্মার্ট ব্যাংকিং’ ...