
শীত আসতেই পিঠা খাওয়ার ধুম পড়েছে কমবেশি সবার ঘরেই। এখনই তো সময় বাহারি সব পিঠা তৈরি করার। শীতের বিভিন্ন পিঠার মধ্যে পুলির চাহিদা অনেক।তবে পুলি পিঠার একঘেয়েমি স্বাদ বদলাতে তৈরি করতে পারেন রোল মালাই পুলি। জেনে নিন এর সহজ রেসিপি-
উপকরণ
১. চালের গুঁড়া
২. লবণ
৩. তেল
৪. দুধ (ঘন)
৫. গুড়
৬. নারকেল ও
৭. চিনি
সবই পরিমাণমতো নিতে হবে।
পদ্ধতি
গুড় ও নারকেল একসঙ্গে জ্বালিয়ে পুর তৈরি করে নিন। দুধ ঘন করে জ্বাল দিয়ে তাতে সামান্য চিনি দিয়ে দিতে হবে। এলাচ দিতে হবে ৩/৪টি। ঠান্ডা হওয়ার জন্য একটা বাটিতে রেখে দিন।চালের গুঁড়া সেদ্ধ করে রুটির খামির বানাতে হবে। এরপর রুটির খামির নিয়ে একটু মোটা করে রুটি বানিয়ে রুটির উপর নারকেলের পুর বিছিয়ে দিন।দুহাত দিয়ে রুটিটাকে ধরে রোলের মতো করে পেঁচিয়ে নিতে হবে। রুটি পেঁচানো হয়ে গেলে চাকু দিয়ে দু’পাশে সমান করে কেটে নিন।এবার রোলটাকে আধা ঘণ্টার মতো ভাপ দিয়ে নিন। আধা ঘণ্টা পর চুলা থেকে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে আরও আধা ঘণ্টা।এবার ধারালো চাকু দিয়ে রোলটাকে জ্যামরোলের মতো কেটে নিতে হবে। সার্ভিং ডিশের মধ্যে দুধের মালাই দিয়ে দুধের উপর পিঠা রেখে পিঠার উপর ও মালাই ঢেলে দিন। ব্যাস তৈরি হয়ে যাবে রোল মালাই পুলি।
- ১কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার
- ২রোহিঙ্গা সংকট মোকাবিলায় ইউএন উইমেনের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৩বন্যাদুর্গতদের খোঁজ নিতে চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৪বেইলি ব্রিজ ধস, মতলব-দাউদকান্দি সড়ক যোগাযোগ বন্ধ
- ৫গুমের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড, ভুক্তভোগী পাবে ক্ষতিপূরণ
- ৬সোনালী লাইফ ইন্স্যুরেন্সের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- ৭বাংলা কিউআরের প্রসারে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ক্যাম্পেইন উদ্বোধন
- ৮অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে: বিদ্যুৎ বিভাগ
- ৯এনআরবিসি ব্যাংকে ‘ট্রিপল ওয়ান ক্যাম্পেইন’ শুরু
- ১০জুলাইয়ে রপ্তানি আয় কমে ৪.৭২ বিলিয়ন ডলার
- ১বিজয়নগরে জোরপূর্বক বৃদ্ধের জায়গা দখলের অভিযোগ
- ২চাঁদপুর সদর উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন
- ৩ব্যাংকিং ও রাজনৈতিক অর্থনীতি: একটি নির্মোহ পর্যালোচনা
- ৪নতুন মন্ত্রিসভায় আলোচনার কেন্দ্রবিন্দুতে চাঁদপুর তিন আসনের এমপি মানিক
- ৫ব্রহ্মপুত্রের ভাঙনে নিঃস্ব হাজারো পরিবার, স্থায়ী বাঁধ নির্মাণের দাবি
- ৬ব্লক মার্কেটে লেনদেন ৫৩ কোটি টাকার
- ৭আমি হত্যার পক্ষে নই, এজন্যই ইরানের সঙ্গে চুক্তি চাই : ট্রাম্প
- ৮পরিবেশ সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- ৯কমেছে সূচক ও লেনদেন
- ১০তিস্তা ও অর্থনৈতিক করিডর উদ্যোগ বাস্তবায়নে আশাবাদী চীন





পাঠকের মতামত