প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২১ ১২:২৫ পিএম

এখন থেকে এনআরবি কমার্শিয়াল ব্যাংক (এনআরবিসি) লিমিটেডের সব শাখা থেকে ইসলামী ব্যাংকিং সেবা পাবেন গ্রাহকরা। এনআরবিসি ব্যাংকের ‘আল আমিন’ ব্যাংকিং উইন্ডোর মাধ্যমে পরিচালিত এই সেবা ব্যাংকের দেশব্যাপী পরিচালিত সব শাখায় পাওয়া যাবে।

এনআরবিসি ব্যাংকের ৮৩টি শাখা, ৪০০টি উপশাখা, ৫৮৯টি এজেন্ট পয়েন্ট রয়েছে। ২০১৩ সালে এনআরবিসি ব্যাংক যাত্রা শুরু করে। ২০২০ সালের জানুয়ারি থেকে ৮টি শাখায় ‘আল আমিন’ ইসলামিক ব্যাংকিং উইন্ডোর যাত্রা শুরু হয়।

এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমাল বলেন, সকল শ্রেণি-পেশার মানুষের অংশীদারিত্ব বাড়াতেই দেশব্যাপী সব শাখায় ইসলামী ব্যাংকিং সেবা চালু করা হচ্ছে।

তিনি বলেন, ইসলামিক ব্যাংকিং সেবার মাধ্যমে ব্যাংকের সাধারণ মানুষের আরও কাছে আসার সুযোগ তৈরি হয়েছে।

শেয়ার

পাঠকের মতামত

২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন

আগামী ২০২৭ শিক্ষাবর্ষের প্রাথমিক, ইবতেদায়ি, মাধ্যমিক, দাখিল ও কারিগরি স্তরের বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও ...

বিশ্বব্যাংক এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি তিন গুণ বেশি

জেনারেটিভ এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি উন্নয়নশীল দেশের তুলনায় প্রায় তিন গুণ বেশি ...

এফবিসিসিআইয়ের নতুন প্রশাসককে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের শুভেচ্ছা

বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর নবনিযুক্ত প্রশাসক ...