প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২১ ৭:৩২ পিএম

পুঁজিবাজারে প্রকৌশলখাতে তালিকাভুক্ত ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ অর্ধবা‌র্ষিক (জুলাই-ডি‌সেম্বর, ২০২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির অর্ধবা‌র্ষি‌কে কর পরবর্তী মুনাফা হয়েছে ৬৪৬ কো‌টি ৩৩ লাখ ৮৮ হাজার ৬৯১ টাকা, যা আগের বছ‌রের তুলনায় ৩০ কো‌টি টাকা বে‌শি।

বুধবার (১০ ফেব্রুয়া‌রি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় ‌সং‌শ্লিষ্ট প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুমোদন করে তা প্রকাশ করা হয়।

আগের বছরের অর্ধবা‌র্ষিকে (জুলাই-ডি‌সেম্বর, ২০১৯) কোম্পানিটির কর পরবর্তী মুনাফা ছিল ৬১৬ কোটি ২৮ লাখ ১ হাজার ৪৬৭ টাকা। ‌সে‌হি‌সে‌বে চল‌তি হিসাব বছ‌রে কর পরবর্তী মুনাফা বে‌ড়ে‌ছে ৩০ কো‌টি ৫ লাখ ৮৭ হাজার ২১৫ টাকা।

এদি‌কে দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৮ টাকা। আগের বছরের একই সময়ে ই‌পিএস ছিল ৫.১৭ টাকা।

আর দুই প্র‌ন্তি‌ক মি‌লে ছয় মা‌সে (জুলাই-ডি‌সেম্বর, ২০২০) শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২১.৩৪ টাকা। আগের বছরের একই সময়ে যা ছিল ২০.৩৪ টাকা।

২০২০ সা‌লের ৩১ ডি‌সেম্বর পর্যন্ত পুনর্মূল্যায়ন করা শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৮৭.৯৪ টাকা। আর ২০২০ সা‌লের ৩০ জুন পর্যন্ত এনএভিপিএস ছিল ২৬১.৯২ টাকা।

এছাড়া অর্ধবা‌র্ষি‌কে (জুলাই-ডি‌সেম্বর, ২০২০) কোম্পানিটির নিট অপারেটিং ক্যাশফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৪৭.৮৯ টাকা। আগের বছরের একই সময়ে ঋণাত্মক এনওসিএফপিএস ছিল ৪.৭৫ টাকা।

শেয়ার

পাঠকের মতামত

২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন

আগামী ২০২৭ শিক্ষাবর্ষের প্রাথমিক, ইবতেদায়ি, মাধ্যমিক, দাখিল ও কারিগরি স্তরের বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও ...

বিশ্বব্যাংক এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি তিন গুণ বেশি

জেনারেটিভ এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি উন্নয়নশীল দেশের তুলনায় প্রায় তিন গুণ বেশি ...

জিএসপি ইনভেস্টমেন্টের বিরুদ্ধে অনুসন্ধানের নির্দেশ বিএসইসির

পুঁজিবাজার ও সাধারণ বিনিয়োগকারীদের বৃহত্তর স্বার্থে মার্চেন্ট ব্যাংক জিএসপি ইনভেস্টমেন্ট লিমিটেডের বিরুদ্ধে অনুসন্ধানের নির্দেশ দিয়েছে ...

জিবিবি পাওয়ারের শেয়ারে অস্বাভাবিক দরবৃদ্ধি, ডিএসইর সতর্কবার্তা

শেয়ারবাজারে তালিকাভুক্ত জিবিবি পাওয়ার লিমিটেডের শেয়ারদরের অস্বাভাবিক দরবৃদ্ধি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নজরদারিতে এসেছে। এ ...