
পুঁজিবাজারে প্রকৌশলখাতে তালিকাভুক্ত ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ অর্ধবার্ষিক (জুলাই-ডিসেম্বর, ২০২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির অর্ধবার্ষিকে কর পরবর্তী মুনাফা হয়েছে ৬৪৬ কোটি ৩৩ লাখ ৮৮ হাজার ৬৯১ টাকা, যা আগের বছরের তুলনায় ৩০ কোটি টাকা বেশি।
বুধবার (১০ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় সংশ্লিষ্ট প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুমোদন করে তা প্রকাশ করা হয়।
আগের বছরের অর্ধবার্ষিকে (জুলাই-ডিসেম্বর, ২০১৯) কোম্পানিটির কর পরবর্তী মুনাফা ছিল ৬১৬ কোটি ২৮ লাখ ১ হাজার ৪৬৭ টাকা। সেহিসেবে চলতি হিসাব বছরে কর পরবর্তী মুনাফা বেড়েছে ৩০ কোটি ৫ লাখ ৮৭ হাজার ২১৫ টাকা।
এদিকে দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৮ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ৫.১৭ টাকা।
আর দুই প্রন্তিক মিলে ছয় মাসে (জুলাই-ডিসেম্বর, ২০২০) শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২১.৩৪ টাকা। আগের বছরের একই সময়ে যা ছিল ২০.৩৪ টাকা।
২০২০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত পুনর্মূল্যায়ন করা শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৮৭.৯৪ টাকা। আর ২০২০ সালের ৩০ জুন পর্যন্ত এনএভিপিএস ছিল ২৬১.৯২ টাকা।
এছাড়া অর্ধবার্ষিকে (জুলাই-ডিসেম্বর, ২০২০) কোম্পানিটির নিট অপারেটিং ক্যাশফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৪৭.৮৯ টাকা। আগের বছরের একই সময়ে ঋণাত্মক এনওসিএফপিএস ছিল ৪.৭৫ টাকা।
- ১রৌমারীতে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- ২শ্রীপুরে কৃষকের বাড়ীতে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট
- ৩চাঁদপুরে ফুটবল মাঠ উদ্বোধন করলেন শেখ ফরিদ আহম্মেদ
- ৪বগুড়া-সিলেটের মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের শোক
- ৫ডিএমপির অভিযানে রাজধানীতে ৪১৪ জন গ্রেফতার
- ৬চাঁদপুরে একযোগে বদলি ৩১ ইউপি প্রশাসনিক কর্মকর্তা
- ৭শেখ হাসিনা গণতন্ত্রের নাম করে গণতন্ত্রকে ধ্বংস করেছেন: ফখরুল
- ৮কফি রফতানি বেড়েছে ভিয়েতনামের
- ৯ভরিতে ৩২৬৬ টাকা কমলো সোনার দাম
- ১০সাকিবের পর এবার নওফেলের চট্টগ্রামের বাসভবনে আগুন দিল দুর্বৃত্তরা
- ১দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী আনিসুর রহমান
- ২বিতর্কিত সনদে রূপালী লাইফের মুখ্য নির্বাহী গোলাম কিবরিয়া
- ৩‘৩৬ জুলাই’ উপলক্ষে ৩৬ টাকায় মিলছে টেলিটকের ‘জেন-জেড’ সিম
- ৪প্রশাসনে বদলি-পদায়নে এআই ব্যবহারের নির্দেশ
- ৫চাঁদপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি রুহুল আমিনের মৃত্যু
- ৬জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ, পাসের হার ৬০.৯৭ শতাংশ
- ৭বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন
- ৮এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি তিন গুণ বেশি
- ৯ডায়াবেটিস প্রতিরোধে বিজ্ঞান ও ধর্মীয় মূল্যবোধ কাজে লাগাতে হবে
- ১০এসএসসির ফল প্রকাশ ১০ আগস্ট





পাঠকের মতামত