
যান্ত্রিক ত্রুটির কারণে মহাকাশে আটকে তিনজন মহাকাশচারী। ফেরার কথা ছিল মার্চের শেষে। কিন্তু তা আর সম্ভব হচ্ছে না। আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে যান্ত্রিক ত্রুটির কারণে আটকে ছিলেন রাশিয়ার তিন মহাকাশচারী। কবে বাধাবিপত্তি কাটিয়ে ফিরতে চলেছেন তাঁরা? রাশিয়ার মহাকাশ গবেষণা কেন্দ্রের তরফে মঙ্গলবার একটি প্রেস বিবৃতি প্রকাশ করে জানানো হয় সে কথাই। আগামী সেপ্টেম্বর সেই ত্রয়ী ফিরতে চলেছেন পৃথিবীর বুকে।
ঠিক কী হয়েছিল মহাকাশে?
সোউজ এমএস২২ ক্যাপসুলে চেপে গত সেপ্টেম্বরে উপগ্রহ স্থাপন করতে যান রাশিয়ার দিমিত্রি পেতেলিন ও সের্গেই প্রোকোপেইভ। সঙ্গে ছিলেন নাসা মহাকাশ গবেষণাকেন্দ্রের ফ্রাঙ্ক রুবিও ফ্লিউ। কাজ সেরে ওই ক্যাপসুলে করেই ফেরার কথা ছিল তিনজনের। কিন্তু ফেরার আগেই বাধা পড়ে তাদের যাত্রায়। ডিসেম্বরের মাঝামাঝি ক্যাপসুলের কুল্যান্ট অংশটি ফেটে গিয়ে লিক করতে থাকে। কেন এমন হয়? রাশিয়া ও আমেরিকার মহাকাশ গবেষণাকারী সংস্থা জানায়, মহাশূন্যের একটি ছোট পাথরের আঘাতেই এই ঘটনা ঘটে। তাদের উদ্ধারের জন্য একটি বিশেষ মহাকাশযান পাঠানোরও ব্যবস্থা করেছিল রাশিয়া। সোউজ এমএস ২৩ নামের মহাকাশযানটির যাত্রা করার কথা ছিল ২৪ ফেব্রুয়ারি। ক্যাপসুল লিক না হলে এই তিনজনের পৃথিবীতে ফেরার কথা ছিল ২০২৩ সালের ২৮ মার্চ। তবে এই ঘটনার জন্য তারিখ পিছিয়ে ফেরার নতুন তারিখ হল ২০২৩ সালের ২৩ সেপ্টেম্বর। অর্থাৎ প্রায় এক বছর পর ফিরতে চলেছেন তাঁরা। এতদিন মহাকাশে থাকার জন্য বিশেষ বিপদে পড়তে হয়নি তিন যাত্রীকে। কারণ যথেষ্ট পরিমাণে খাবার মজুত ছিল ওই মহাকাশযানে। এছাড়াও, স্বাস্থ্য নিয়ে কোনও সমস্যায় ভুগতে হয়নি তাদের। এমনটাই জানানো হয়, এদিনের প্রেস বিবৃতিতে।
রসকসমসের (রাশিয়ার মহাকাশ গবেষণাকারী সংস্থা) তরফে বলা হয়, সাধারণত আন্তর্জাতিক মহাকাশ অভিযান ছয় মাসের বেশি হয় না। তবে এক্ষেত্রে সব মিলিয়ে এক বছর সময় লেগে গেল। এর আগেও এমন দৃষ্টান্ত রয়েছে বলে জানানো হয় বিবৃতিতে। বলা হয়, ২০২১ সালে রাশিয়ার পিওতর দুবরভ ও আমেরিকার মার্ক ভ্যান্দেও এক বছর কাটিয়েছিলেন আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে। তবে বিবৃতিতে এও জানানো হয়, এমএস ২১-এও কুল্যান্ট লিক করে এই মাসের শুরুতে। সেই ঘটনা ঘটার পরেই মহাকাশচারীদের বাঁচাতে প্রস্তুত রেসকিউ সোউজ ক্যাপসুলের অভিযান স্থগিত করা হয়।
- ১কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার
- ২রোহিঙ্গা সংকট মোকাবিলায় ইউএন উইমেনের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৩বন্যাদুর্গতদের খোঁজ নিতে চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৪বেইলি ব্রিজ ধস, মতলব-দাউদকান্দি সড়ক যোগাযোগ বন্ধ
- ৫গুমের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড, ভুক্তভোগী পাবে ক্ষতিপূরণ
- ৬সোনালী লাইফ ইন্স্যুরেন্সের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- ৭বাংলা কিউআরের প্রসারে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ক্যাম্পেইন উদ্বোধন
- ৮অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে: বিদ্যুৎ বিভাগ
- ৯এনআরবিসি ব্যাংকে ‘ট্রিপল ওয়ান ক্যাম্পেইন’ শুরু
- ১০জুলাইয়ে রপ্তানি আয় কমে ৪.৭২ বিলিয়ন ডলার
- ১বিজয়নগরে জোরপূর্বক বৃদ্ধের জায়গা দখলের অভিযোগ
- ২চাঁদপুর সদর উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন
- ৩ব্যাংকিং ও রাজনৈতিক অর্থনীতি: একটি নির্মোহ পর্যালোচনা
- ৪নতুন মন্ত্রিসভায় আলোচনার কেন্দ্রবিন্দুতে চাঁদপুর তিন আসনের এমপি মানিক
- ৫ব্রহ্মপুত্রের ভাঙনে নিঃস্ব হাজারো পরিবার, স্থায়ী বাঁধ নির্মাণের দাবি
- ৬ব্লক মার্কেটে লেনদেন ৫৩ কোটি টাকার
- ৭আমি হত্যার পক্ষে নই, এজন্যই ইরানের সঙ্গে চুক্তি চাই : ট্রাম্প
- ৮পরিবেশ সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- ৯তিস্তা ও অর্থনৈতিক করিডর উদ্যোগ বাস্তবায়নে আশাবাদী চীন
- ১০দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন যুবদল নেতা মাহাবুব আলম





পাঠকের মতামত