
করোনাভাইরাসের প্রাদুর্ভাবে নগদ অর্থের বিকল্প হিসেবে গ্রাহকরা এখন ক্রেডিট কার্ডভিত্তিক লেনদেনের দিকে ঝুঁকছেন। বছরের ব্যবধানে কার্ডভিত্তিক লেনদেন বেড়েছে ২৩ দশমিক ৪৩ শতাংশ। যা টাকার হিসাবে এক হাজার ৫৯৪ কোটি ৭০ লাখ টাকা।
ব্যাংকাররা বলছেন- মহামারির কারণে গ্রাহকরা ক্রেডিট কার্ডেই বেশি স্বাচ্ছন্দ বোধ করছেন। এ কারণে লেনদেন বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের সবশেষ তথ্য বলছে, ২০২০ সালের জুলাই থেকে ডিসেম্বর সময়ে ক্রেডিট কার্ডভিত্তিক লেনদেন উল্লেখযোগ্য হারে বেড়েছে।
টাকার অঙ্কে এর পরিমাণ আট হাজার ৪০০ কোটি ৭০ লাখ টাকা। যা গত বছরের (২০১৯) একই সময়ে লেনদের পরিমাণ ছিল ছয় হাজার ৮০৬ কোটি টাকা। তথ্যমতে, বিদায়ী বছরের ডিসেম্বর মাসে সর্বোচ্চ গ্রাহক লেনদেন করেছের ক্রেডিট কার্ডের মাধ্যমে।
যা গত বছরের একই মাসের চেয়ে দশমিক ৮৪ শতাংশ। ২০২০-এর ডিসেম্বরে গ্রাহক ২৬ লাখ ২৬ হাজার বার লেনদেন করেছেন ক্রেডিট কার্ডের মাধ্যমে। যা এর আগের বছরে (২০১৯) একই মাসে ক্রেডিট কার্ডের মাধ্যমে ২৫ লাখ ৪২ হাজার বার লেনদেন হয়েছিল।
গত বছরের তুলনায় নতুন করে কার্ডধারীর সংখ্যা বেড়েছে। গত বছরের (২০১৯) একই সময়ের তুলনায় ডিসেম্বরে ব্যাংক এবং ব্যাংক বর্হিভূত আর্থিক প্রতিষ্ঠানের ক্রেডিট কার্ডের ইস্যুর হার বেড়েছে ৯ দশমিক শূন্য ৮ শতাংশ বা এক লাখ ৩৯ হাজার ৬১৪টি।
একই সঙ্গে বেড়েছে কার্ডধারীর সংখ্যা। ডিসেম্বর পর্যন্ত ক্রেডিট কার্ডধারী গ্রাহকের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ লাখ ৭৭ হাজারে। যা গত বছরের একই মাসে ছিল ১৫ লাখ ৩৭ হাজার গ্রাহক।
২০২০ সালের দ্বিতীয়ার্ধে ব্যাংক ও এনবিএফআই’র ক্রেডিট কার্ড ব্যবসার অগ্রগতি হয়েছিল। তবে কোভিড-১৯ এর প্রাদুর্ভাবের কারণে দেশে প্রায় দুই মাস ধরে অর্থনৈতিক কার্যক্রম স্থবির হয়ে পড়ায় পরিস্থিতি কিছুটা খারাপের দিকে ছিল।
তাদের বিকল্প কোনো কিছু না থাকাই গ্রাহকেরা নগদের পরিবর্তে কার্ডভিত্তিক লেনদেন করেছিল। ক্রেডিট কার্ডের পাশাপাশি ডেবিট কার্ডের মাধ্যমে লেনদেনও বেড়েছে। ২০১৯ সালের ডিসেম্বরের তুলনায় ২০২০ সালের ডিসেম্বর ডেবিট কার্ডভিত্তিক লেনদেন বেড়েছে ১৬ দশমিক শ্যন্য ৮ শতাংশ বা ১৩ হাজার ৭৪০ কোটি ৫০ লাখ টাকা।
২০২০ সালের জুলাই থেকে ডিসেম্বর সময়ে লেনদেন হয়েছে ৯৯ হাজার ১৯৪ কোটি ১০ লাখ টাকা। যা তার আগের বছরের (২০১৯) একই সময়ে লেনদেনের পরিমাণ ছিল ৮৫ হাজার ৪৫৩ কোটি ৬০ লাখ টাকা।
- ১কফি রফতানি বেড়েছে ভিয়েতনামের
- ২ভরিতে ৩২৬৬ টাকা কমলো সোনার দাম
- ৩সাকিবের পর এবার নওফেলের চট্টগ্রামের বাসভবনে আগুন দিল দুর্বৃত্তরা
- ৪নিয়মনীতির তোয়াক্কা না করে বিসিক শিল্পনগরী’র গাছ বিক্রির অভিযোগ
- ৫কেশবপুরে সীমানা পিলারসহ দুই জন গ্রেফতার
- ৬লিথি গ্রুপের শ্রমিকদের আইনানুগ পাওনার দাবিতে গাজীপুরে অবস্থান কর্মসূচি
- ৭সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত
- ৮ইরান যুদ্ধ ‘খুব শিগগির’ শেষ হতে পারে: ট্রাম্প
- ৯আজ ঢাকার বায়ুর মান সহনীয়
- ১০সিরাজগঞ্জে ১০৪ বোতল স্ক্যাফসহ এক নারী মাদক কারবারি গ্রেপ্তার
- ১দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী আনিসুর রহমান
- ২কয়রায় পুলিশ সুপারের সুধী সমাবেশ ও মতবিনিময়
- ৩মনু সেচ প্রকল্পে জলাবদ্ধতা সমাধানের দাবিতে কৃষকদের স্মারকলিপি
- ৪বিতর্কিত সনদে রূপালী লাইফের মুখ্য নির্বাহী গোলাম কিবরিয়া
- ৫আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নৌপথে ট্র্যাকিং সিস্টেম থাকা দরকার: নোয়াখালী জেলা প্রশাসক
- ৬প্রশাসনে বদলি-পদায়নে এআই ব্যবহারের নির্দেশ
- ৭‘৩৬ জুলাই’ উপলক্ষে ৩৬ টাকায় মিলছে টেলিটকের ‘জেন-জেড’ সিম
- ৮অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ, জড়িতরা ধরাছোঁয়ার বাইরে
- ৯সাবেক নারী সেনাসদস্যকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে
- ১০রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা





পাঠকের মতামত