
পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্সের ব্যক্তিগত সহকারী (পিএস) ও পাবনা সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শেখ রাসেল আলী ওরফে (ভিপি মাসুদ) ও তার স্ত্রী নাছরিন আক্তারের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পৃথক দুটি মামলা করেছে দুদক।
শেখ রাসেল আলী মাসুদ ওরফে ভিপি মাসুদ পাবনা সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং তার স্ত্রী নাছরিন আক্তার পাবনা সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কমিউনিটি হেলথ কেয়ার প্রভাইডার (সিএইচসিপি) হিসেবে চাকুরি করেন।
দুর্নীতি দমন কমিশন পাবনার সমন্বিত কার্যালয়ের উপপরিচালক মো. খাইরুল হক বাদী হয়ে পৃথক এ মামলা দায়ের করেন। মামলা নং ৮ ও ৯, তারিখ ১৯ জুলাই ২০২৩ ইং।
মামলার নথি সূত্রে জানা যায়, পাবনা সদরের রামচন্দ্রপুর মহল্লার আব্দুল করিমের ছেলে, পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য’র বিশেষ সহকারী ও পাবনা সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী ওরফে মাসুদকে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেয়া হয় দুদক থেকে। সম্পদ বিবরণী দাখিলের আদেশ দেয়ার পর সম্পদ বিবরণী ফরম স্বাক্ষরসহ উত্তোলন করলেও পরবর্তীতে তিনি নির্ধারিত সময়ের মধ্যে দাখিল করেননি। দুদকের অনুসন্ধানে ধরা পড়ে তার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের তথ্য। তার সার্বিক আয় ও স্থাবর-অস্থাবর সম্পদের মধ্যে অসঙ্গতিপূর্ণ ১ কোটি ২৯ লাখ ৭৫ হাজার ৯২৯ টাকার সম্পদের সন্ধান পায় দুদক।
অপরদিকে সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী শেখ রাসেল আলী মাসুদের স্ত্রী, পাবনা সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিএইচসিপি নাছরিন আক্তার দুদকের জারীকৃত সম্পদ বিবরণী ফরম উত্তোলন করলেও কমিশনে দাখিল না করে জ্ঞাত আয়বর্হিভূত ২৭ লাখ ২০০ টাকার সম্পদ ভোগ করার অপরাধে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
দুদক সমন্বিত কার্যালয় পাবনার উপ-পরিচালক মো. খাইরুল হক বলেন, জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন পূর্বক ভোগদখলে রেখে দুর্নীতি দমন কমিশনের আইন অনুসারে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। তিনি বলেন, ইতোপূর্বে তাদের দুদক থেকে সম্পদ বিবরণী জমাদানের জন্য নোটিশ জারী করা হয়। কিন্তু তারা যথা সময়ে সেই সম্পদ বিবরণী জমা না দিয়ে শাস্তিযোগ্য অপরাধও করেছেন। প্রাথমিক তদন্তে তাদের বিরুদ্ধে আনিত অপরাধ প্রতিয়মান হওয়ায় তাদের (স্বামী ও স্ত্রী) বিরুদ্ধে দুদকের প্রচলিত আইন অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।
শেখ রাসেল আলী মাসুদ বলেন এটা আমার বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র, রাজনৈতিকভাবে আমাকে বারবার এভাবে হয়রানি করা হচ্ছে।
- ১কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার
- ২রোহিঙ্গা সংকট মোকাবিলায় ইউএন উইমেনের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৩বন্যাদুর্গতদের খোঁজ নিতে চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৪বেইলি ব্রিজ ধস, মতলব-দাউদকান্দি সড়ক যোগাযোগ বন্ধ
- ৫গুমের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড, ভুক্তভোগী পাবে ক্ষতিপূরণ
- ৬সোনালী লাইফ ইন্স্যুরেন্সের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- ৭বাংলা কিউআরের প্রসারে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ক্যাম্পেইন উদ্বোধন
- ৮অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে: বিদ্যুৎ বিভাগ
- ৯এনআরবিসি ব্যাংকে ‘ট্রিপল ওয়ান ক্যাম্পেইন’ শুরু
- ১০জুলাইয়ে রপ্তানি আয় কমে ৪.৭২ বিলিয়ন ডলার
- ১বিজয়নগরে জোরপূর্বক বৃদ্ধের জায়গা দখলের অভিযোগ
- ২চাঁদপুর সদর উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন
- ৩ব্যাংকিং ও রাজনৈতিক অর্থনীতি: একটি নির্মোহ পর্যালোচনা
- ৪নতুন মন্ত্রিসভায় আলোচনার কেন্দ্রবিন্দুতে চাঁদপুর তিন আসনের এমপি মানিক
- ৫ব্রহ্মপুত্রের ভাঙনে নিঃস্ব হাজারো পরিবার, স্থায়ী বাঁধ নির্মাণের দাবি
- ৬ব্লক মার্কেটে লেনদেন ৫৩ কোটি টাকার
- ৭আমি হত্যার পক্ষে নই, এজন্যই ইরানের সঙ্গে চুক্তি চাই : ট্রাম্প
- ৮ইসিতে আয়-ব্যয়ের হিসাব জমা দিল বিএনপি-জামায়াতসহ ৩৮ রাজনৈতিক দল
- ৯পরিবেশ সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- ১০ইউসিবি ব্যাংকের মঙ্গলবার লেনদেন বন্ধ





পাঠকের মতামত