লভ্যাংশ দেবে না এসইএমএল আইবিবিএল শরিয়া ফান্ড
পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচ্যুয়াল ফান্ড খাতের এসইএমএল আইবিবিএল শরিয়া ফান্ডের ট্রাস্টি ২০২৫-২৬ অর্থবছরের ব্যবসায় ইউনিটহোল্ডারদের কোন ...

পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষাঙ্গিক খাতের কোম্পানি জেমিনি সী ফুড লিমিটেডের সমাপ্ত হিসাব বছরের (৩০ জুন, ২০২৩) জন্য ৭৫ শতাংশ বোনাস লভ্যাংশে সম্মতি জানিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটি আলোচ্য বছরে ১২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১০০ শতাংশ স্টক। কিন্তু বিএসইসি ৭৫ শতাংশ বোনাস লভ্যাংশে সম্মতি দিয়েছে। কোম্পানিটির লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড তারিখ আগামী ২৬ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

পাঠকের মতামত