প্রকাশিত: মে ৩০, ২০২৪ ৯:২৬ পিএম

সপ্তাহের শেষ কর্মদিবসে দেশের পুঁজিবাজারে মিশ্র প্রবণতা দেখা গেছে। বৃহস্পতিবার (৩০ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ও সূচকের মান বেড়েছে। তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দুটিই কমেছে।

দিনের লেনদেন শেষে ডিএসইতে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে ২১৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। বিপরীতে দর কমেছে ১২৬টি প্রতিষ্ঠানের। আর ৫০টির মূল্য অপরিবর্তিত রয়েছে।

এতে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৫১ পয়েন্টে উঠে এসেছে। ডিএসই শরিয়াহ্ সূচক ৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৪৩ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএসই-৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৭৪ পয়েন্টে অবস্থান করছে।

পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণ বেড়েছে। দিনভর বাজারটিতে তা হয়েছে ৩৭৪ কোটি ৪৮ লাখ টাকা। আগের কার্যদিবসের চেয়ে যা ৬৭ কোটি ৮১ লাখ টাকা বেশি।

টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে রূপালী লাইফের। কোম্পানিটির ১২ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ওরিয়ন ফার্মার ১০ কোটি ৪৪ লাখ টাকার লেনদেন হয়েছে। ৯ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ওরিয়ন ইনফিউশন।

এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে-এশিয়াটিক ল্যাবরেটরিজ, আলিফ ইন্ডাস্ট্রিজ, বিচ হ্যাচারি, রিলায়েন্স ওয়ান দ্যা ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ড, ই-জেনারেশন, সোনালী পেপার এবং গোল্ডেন সন।

অপর শেয়ারবাজার সিএসই’র সার্বিক সূচক সিএএসপিআই ১২ দশমিক ৩৬ পয়েন্ট কমে ১৫ হাজার ৭২ দশমিক ২০ পয়েন্টে নেমে গেছে। সিএসসিএক্স সূচক ৭ দশমিক ০০৩ পয়েন্ট হ্রাস পেয়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৬৭ দশমিক ৯১ পয়েন্টে।

সিএসইতে লেনদেন হয়েছে ৪ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার। আগের কার্যদিবসের চেয়ে যা ৩ কোটি ২৭ লাখ টাকা কম। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ২০১টি প্রতিষ্ঠানের মধ্যে ৭০টির দাম বেড়েছে। বিপরীতে দর কমেছে ১০৪টির এবং ২৭টির মূল্য অপরিবর্তিত রয়েছে।

শেয়ার

পাঠকের মতামত

বিএসইসির কমিশনার হলেন হোসেন সাদাত

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার হলেন হোসেন সাদাত। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ...

তালিকাভুক্ত কোম্পানিতে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের সময় বাড়াল বিএসইসি

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদে একজন স্বতন্ত্র নারী পরিচালক নিয়োগের সময়সীমা বাড়িয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড ...

বিএসইসি চেয়ারম্যান বিএসইসির নতুন বিধিমালায় পুঁজিবাজারে সুশাসন জোরদার হবে

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান বলেছেন, প্রস্তাবিত করপোরেট গভর্ন্যান্স বিধিমালা, ২০২৬ ...

আইএমএফ-বিএসইসি বৈঠক টেকসই অর্থায়নে পুঁজিবাজারের ভূমিকা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর ক্লাইমেট পলিসি ডায়াগনস্টিক টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স মিশনের প্রতিনিধিদলের সঙ্গে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড ...

সিএসই-৩০ ইনডেক্সে নতুন ৪ কোম্পানি যুক্ত

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) তালিকাভুক্ত কোম্পানিগুলোর সাম্প্রতিক পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে সিএসই-৩০ ইনডেক্স পুনর্গঠন করা হয়েছে। ...

পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগকারীদের লেনদেন বেড়েছে ৯০ শতাংশ

রাজনৈতিক অস্থিরতা ও প্রশাসনিক দুর্বলতার কারণে দীর্ঘদিন দেশের শেয়ারবাজারে দেখা দিয়েছিল মন্দাভাব। এই মন্দা কাটিয়ে ...

মার্জিন বিধিমালার খসড়া সংশোধনী প্রকাশ, মতামত আহ্বান

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন) বিধিমালা, ২০২৫’-এর খসড়া সংশোধনী প্রকাশ করেছে বিএসইসি। একইসঙ্গে খসড়া ...