প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২০ ৬:৩৬ এএম

মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের (এমবিএসএল) নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এম এ খান বেলাল। তিনি মার্কেন্টাইল ব্যাংকের একজন পরিচালক। অপরদিকে এমবিএসএলের ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোক্তা ইঞ্জিনিয়ার মোহাম্মদ মনসুরুজ্জামান।

‌রোববার (৬ সেপ্টেম্বর) ব্যাংকের পক্ষ থে‌কে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা‌নো হ‌য়ে‌ছে।

এতে বলা হ‌য়ে‌ছে, সম্প্রতি অনুষ্ঠিত মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ৫৪ ও ৫৫তম বোর্ড সভায় তাদের ওই পদে নির্বাচিত করা হয়।

এম এ খান বেলাল সম্রাট গ্রুপের চেয়ারম্যান। তিনি শিক্ষা, সামাজিক ও সেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। অন্যদিকে ইঞ্জিনিয়ার মোহাম্মদ মনসুরুজ্জামান কনস্ট্রাকশন ব্যবসার সঙ্গে‌ জড়িত। তিনি সামাজিক বিবিধ কর্মকাণ্ডের সঙ্গেও সম্পৃক্ত।

শেয়ার

পাঠকের মতামত

ডিএসইর ছাঁটাই হওয়া কর্মকর্তা-কর্মচারীদের স্ব-স্ব পদে পুনর্বহাল দাবি

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা ‎​ডিএসই কর্তৃপক্ষের বিভ্রান্তিকর সংবাদ বিজ্ঞপ্তির তীব্র প্রতিবাদ ও সুশাসনের ...

এফবিসিসিআইয়ের নতুন প্রশাসককে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের শুভেচ্ছা

বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর নবনিযুক্ত প্রশাসক ...