
কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের আজমাতা হুরকাটারী গ্রামে তুচ্ছ ঘটনায় শিশু, নারী, বৃদ্ধ এবং স্বাক্ষীসহ অন্তত চারজনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। অভিযুক্তদের বিরুদ্ধে থানায় দুটি পৃথক অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনায় গুরুতর আহত এক বৃদ্ধ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। হামলাকারীদের বিরুদ্ধে হত্যার হুমকিরও অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২৭ জুলাই সকাল ১১টার দিকে আজমাতা হুরকাটারী গ্রামের তহর উদ্দিনের ছয় বছর বয়সী নাতি সাখাওয়াত হোসেন ও প্রতিবেশী মোখলেছুর রহমানের ছেলে যুবক আশরাফুল আলম খেলার সময় একে অপরকে উদ্দেশ্য করে থুথু ছিটায়। এতে ক্ষিপ্ত হয়ে আশরাফুল শিশু সাখাওয়াতকে বাঁশের লাঠি দিয়ে বেধড়ক মারধর করে।
শিশুটির কান্না শুনে দৌড়ে আসেন তার নানী। তিনি প্রতিবাদ করলে তাকেও মারধরের শিকার হতে হয়। নানী বিষয়টি জানালে তহর উদ্দিন স্ত্রীকে বকাঝকা করে বলেন, ছেলের সাথে বিবাদে না জড়ানোর জন্য। কিন্তু তাতেও ক্ষান্ত হননি আশরাফুল। পরে তিনি রাগে ক্ষোভে নিজে এসে বৃদ্ধ তহর উদ্দিনকে প্রকাশ্য দিবালোকে বেধড়ক মারধর করে। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা জানান, আশরাফুলের মারধরের ফলে তহর উদ্দিন গুরুতর জখম হন। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসকরা জানান, তার শরীরে একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে এবং বয়সজনিত কারণে অবস্থা ঝুঁকিপূর্ণ।
আহতের পরিবারের পক্ষ থেকে ৩০ জুলাই নাগেশ্বরী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। স্বাক্ষী হিসেবে আল-আমিন ইসলাম নামের একজন প্রতিবেশীও পৃথকভাবে অভিযোগ করেন। পুলিশ অভিযোগ পেয়ে একইদিন ঘটনাস্থলে তদন্তে যায়।
তবে আশ্চর্যজনকভাবে পুলিশ ফিরে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই অভিযুক্ত আশরাফুল, আতাউর রহমান, মাছুম বিল্লা ও মানু মিয়া মিলে আবারও হামলা চালায়। তারা এবার বৃদ্ধ তহর উদ্দিনের স্ত্রী ও স্বাক্ষী আল-আমিন ইসলামের ওপর অতর্কিতে হামলা চালিয়ে মারধর করে। এতে পরিবারটির মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সংবাদ সংগ্রহের জন্য সাংবাদিকরা ঘটনাস্থলে গেলে অভিযুক্ত আশরাফুলকে একবার দেখা গেলেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। পরে তার বাড়িতে গেলে তার মা জানান, আশরাফুল বাড়িতে নেই, কোথায় গেছে জানি না।
নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা বলেন, আমরা দুটি পৃথক অভিযোগ পেয়েছি। ভুক্তভোগীদের অভিযোগ গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা চলছে। যদি কোনো পক্ষ মীমাংসা না করে, তবে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রসিকিউশন পাঠানো হবে।
এম জি
- ১কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার
- ২রোহিঙ্গা সংকট মোকাবিলায় ইউএন উইমেনের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৩বন্যাদুর্গতদের খোঁজ নিতে চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৪বেইলি ব্রিজ ধস, মতলব-দাউদকান্দি সড়ক যোগাযোগ বন্ধ
- ৫গুমের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড, ভুক্তভোগী পাবে ক্ষতিপূরণ
- ৬সোনালী লাইফ ইন্স্যুরেন্সের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- ৭বাংলা কিউআরের প্রসারে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ক্যাম্পেইন উদ্বোধন
- ৮অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে: বিদ্যুৎ বিভাগ
- ৯এনআরবিসি ব্যাংকে ‘ট্রিপল ওয়ান ক্যাম্পেইন’ শুরু
- ১০জুলাইয়ে রপ্তানি আয় কমে ৪.৭২ বিলিয়ন ডলার
- ১বিজয়নগরে জোরপূর্বক বৃদ্ধের জায়গা দখলের অভিযোগ
- ২চাঁদপুর সদর উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন
- ৩ব্যাংকিং ও রাজনৈতিক অর্থনীতি: একটি নির্মোহ পর্যালোচনা
- ৪নতুন মন্ত্রিসভায় আলোচনার কেন্দ্রবিন্দুতে চাঁদপুর তিন আসনের এমপি মানিক
- ৫ব্রহ্মপুত্রের ভাঙনে নিঃস্ব হাজারো পরিবার, স্থায়ী বাঁধ নির্মাণের দাবি
- ৬ব্লক মার্কেটে লেনদেন ৫৩ কোটি টাকার
- ৭আমি হত্যার পক্ষে নই, এজন্যই ইরানের সঙ্গে চুক্তি চাই : ট্রাম্প
- ৮পরিবেশ সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- ৯ইসিতে আয়-ব্যয়ের হিসাব জমা দিল বিএনপি-জামায়াতসহ ৩৮ রাজনৈতিক দল
- ১০কমেছে সূচক ও লেনদেন





পাঠকের মতামত