বেইলি ব্রিজ ধস, মতলব-দাউদকান্দি সড়ক যোগাযোগ বন্ধ
কুমিল্লার দাউদকান্দি উপজেলার খামার পাড়া এলাকায় বেইলি ব্রিজ ধসে পরায়,মতলব উপজেলার সাথে দাউদকান্দির সরাসরি সড়ক ...

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের বিলাসপুর বটতলা এলাকায় পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ জানায়, ভোর সাড়ে ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী নিহত হন। আহত পিকআপচালক ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর মারা যান।
গুরুতর আহত অপর মোটরসাইকেল আরোহীকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহীদুল্লাহ জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার অভিযান শুরু করেন।
এনজে

পাঠকের মতামত