অস্বস্তিকর লোডশেডিং
পাথরঘাটায় মেঘ দেখলেই পালায় বিদ্যুৎ

কমল তালুকদার, পাথরঘাটা (বরগুনা):
অস্বস্তিকর লোডশেডিংয়ের কবলে বরগুনার পাথরঘাটা সহ গোটা দক্ষিণ উপকূলের জনজীবন। সামান্য মেঘ দেখলেই পালায় বিদ্যুৎ। বরফকলসহ ভেঙ্গে পরেছে বিদ্যুৎ সংশ্লিষ্ট সকল মিল কারখানার উৎপাদন আর বিপণন।
বরগুনার পাথরঘাটায় নেই পল্লীবিদ্যুৎ এর গ্রীড ব্যবস্থা। যে কারণে বেশিরভাগ ক্ষেত্রেই বিদ্যুৎ সংকটে ভোগান্তিতে পরতে হচ্ছে এখানকার ৩ লাখ মানুষকে।
আরও মজার ব্যাপার হলো পাথরঘাটায় আকাশে বিদ্যুৎ চমকালে থমকে যায় বিদ্যুৎ ও নেটওয়ার্কিং ব্যবস্থা । বিষয়টি হাস্যকর মনে হলেও এটিই এখানকার বাস্তবতা। আকাশে বিদ্যুৎ চমকালে ,একটু বাতাসের গতি বৃদ্ধি পেলেই বিচ্ছিন্ন হয়ে যায় দূরবর্তী স্থানে অবস্থিত ভান্ডারিয়া গ্রিডের সাথে থাকা বিদ্যুৎ এর সংযোগ ব্যবস্থা । নিয়মিত বিদ্যুৎ না পাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে স্থানীয় বাসিন্দাদের জীবন যাত্রার মান। বিদ্যুৎ না থাকার কারণে নেটওয়ার্কিং ব্যবস্থা হয়ে যায় অকার্যকর। নিকটতম গ্রিট ব্যবস্থা পাথরঘাটা থেকে প্রায় ৬৬ কিলোমিটার দূরে অবস্থিত। বৈরী আবহাওয়া, বজ্রপাত বা সামান্য ঝড়ো হাওয়াতেই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে পুরো এলাকা। বিদ্যুতের এই লুকোচুরি খেলায় সীমাহীন ভোগান্তিতে পড়তে হয় পাথরঘাটার ১৩০০ কিলোমিটার লাইনের ৬০ হাজার বিদ্যুৎ গ্রাহকের প্রায় ৩ লক্ষ মানুষকে ।
বিদ্যুৎ সমস্যার কারণে চরম ভোগান্তিতে পড়ছে সাধারণ মানুষ, স্কুল-কলেজ, বাজার, হাসপাতালসহ প্রতিটি খাতে এর নেতিবাচক প্রভাব পড়ছে। সবচেয়ে বড় বিপাকে পড়েছে উপজেলার মৎস্য খাত। কারণ এখানে অবস্থিত দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র বিদ্যুৎ সমস্যার কারণে অচল হয়ে পড়ছে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, বিদ্যুৎ সমস্যার কারণে ফ্রিজে রাখা জিনিসপত্র নষ্ট হয়ে লোকসানের টাকা গুনতে হয় তাদের । মাছ সংরক্ষণের জন্য প্রয়োজনীয় বরফ তৈরি করা যাচ্ছে না সময়মতো। বিদ্যুৎ না থাকায় আইস প্ল্যান্টগুলো বন্ধ হয়ে যাচ্ছে। এতে শুধু মাছের গুণগত মানই নষ্ট হচ্ছে না, আর্থিক ক্ষতির মুখেও পড়তে হচ্ছে হাজারো জেলেকে।
ব্যবসায়ীরা আরও বলেন, দীর্ঘদিন ধরে এই সমস্যা চললেও এখনো স্থায়ী কোনো সমাধান আসেনি। তাদের দাবি, দ্রুত একটি পূর্ণাঙ্গ বিদ্যুৎ গ্রীড স্থাপন করা হোক, যাতে এলাকাবাসীর জীবনযাত্রা স্বাভাবিক হতে পারে এবং মৎস্য খাতসহ বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ড অব্যাহত রাখা যায়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীল রতন সরকার বলেন, বিদ্যুৎ না থাকার কারনে হাসপাতালে সেবা নিতে আসা রোগীদের যথাযথ সেবা দিতে আমরা ব্যর্থ হচ্ছি। সকল প্রকার পরীক্ষার রিপোর্ট পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে । এছাড়া হাসপাতালের ফ্রিজে রাখা বিভিন্ন প্রকার ভ্যাকসিন নষ্ট হয়ে যাচ্ছে।
পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির পাথরঘাটা উপজেলা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার আরিফ শাহরিয়ার ফাহাদ বলেন, পাথরঘাটার বিদ্যুৎ লাইনটি দীর্ঘ ৬৬ কিলোমিটার দূরত্বে ভান্ডারিয়া হওয়ায় ৬৬ কিলোমিটার মধ্যে যেকোন স্থানে সমস্যা দেখা দিলেই গোটা পাথরঘাটায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এই দীর্ঘ লাইনের সমস্যা খুঁজে বের করা সময় সাপেক্ষ। এই কারণেই বিদ্যুৎ ব্যবস্থায় সমস্যা হচ্ছে পাথরঘাটায়।
তিনি আরও বলেন , বরগুনায় গ্রিড থেকে একটি সংযোগের অনুমোদন পেয়েছি আমরা । এই লাইনটি দ্রুত চালু হলে সমস্যার সমাধান হবে। এই লাইন চালু হতে প্রায় এক বছর অধিক সময় দরকার।
বিএইচ
- ১দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে
- ২ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন রোগী ৪৫০
- ৩মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় এগিয়ে আসার আহ্বান জুবাইদা রহমানের
- ৪অদম্য তরুণ ইসমাইল ইকনের পাশে বাংলাদেশ কৃষি ব্যাংক
- ৫ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
- ৬থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার
- ৭বগুড়ায় উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে আইনের খসড়া অনুমোদন
- ৮প্রিমিয়ার ব্যাংক ও বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- ৯ধর্ম-জাতিগত পরিচয়ের কারণে কাউকে সুযোগ কম দেওয়া যাবে না
- ১০প্রাইম ব্যাংক ও ডিএইচএস অটোসের মধ্যে চুক্তি স্বাক্ষর
- ১লোকসানী শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারদর এক মাসে বেড়েছে ৬৮ শতাংশ
- ২চকরিয়ায় ২০ প্যাকেট ইয়াবাসহ মাদককারবারী আটক
- ৩চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রো-ভিসিকে ছাত্রদলের শুভেচ্ছা
- ৪কেশবপুরে তিনদিনব্যাপী ফল মেলা’র উদ্বোধন
- ৫আকস্মিক বন্যায় কৃষকের স্বপ্ন মূহুর্তেই তছনছ
- ৬চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি ও প্রো-ভিসি নিয়োগ
- ৭বিশ্ববাজারে ফের বাড়লো জ্বালানি তেলের দাম
- ৮ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের বোর্ড সভা ২৯ জুলাই
- ৯তিন কেজি গাঁজাসহ কারবারি ডিবির জালে
- ১০মেরিকোর বোর্ড সভা ২৯ জুলাই





পাঠকের মতামত