

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৮ প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নেওয়া হলেও জানে না পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গত ৩০ নভেম্বর গভর্নর আহসান এইচ মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় ৯ টি আর্থিক প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত অনুমোদন করা হয়। এই ৯ আর্থিক প্রতিষ্ঠানের ৮ টি পুঁজিবাজারে তালিকাভুক্ত হলেও এসব প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত জানানো হয়নি বিএসইসিকে। পাশাপাশি ঢাকা স্টক এক্সচেঞ্জকেও (ডিএসই) এ বিষয়ে কিছু জানানো হয়নি।
তালিকাভুক্ত এসব প্রতিষ্ঠানকে বন্ধের বিষয়ে নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বিএসইসিকে না জানানোর কথা নিশ্চিত করেন বিএসইসির মুখপাত্র আবুল কালাম। তিনি বাণিজ্য প্রতিদিনকে বলেন, আমরা এসকল প্রতিষ্ঠান বন্ধের বিষয়ে এখনো অবহিত নই।
অন্যদিকে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) উপমহাব্যবস্থাপক শফিকুর রহমান তালিকাভুক্ত ৮ প্রতিষ্ঠানের ব্যাপারে বাংলাদেশ ব্যাংক বা বিএসইসি থেকে কিছু জানানো হয়নি বলে নিশ্চিত করেন।
বিশ্লেষকরা বলছেন, পুঁজিবাজারের তালিকাভুক্ত কোন প্রতিষ্ঠানের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হলে সেখানে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাও যুক্ত থাকা উচিৎ। সারা পৃথিবীতেই এই চর্চা হয়। তবে বাংলাদেশে কোন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নিয়ন্ত্রক সংস্থাগুলোর মধ্যে সমন্বয় লক্ষ্য করা যায়না।
ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের (ডিবিএ) সভাপতি সাইফুল ইসলাম বলেন, বাংলাদেশ ব্যাংক তালিকাভুক্ত কোম্পানি বন্ধ করে দিচ্ছে। এটা বলব না যে বাংলাদেশ ব্যাংক ভুল বা ঠিক করছে। কিন্তু বিএসইসি জানবে না এটা হতে পারে না। পাঁচ ব্যাংকের ব্যাপারেও বিএসইসি একই কথা বলেছে। এই ধরনের বিষয়ে নিয়ন্ত্রক সংস্থাগুলো একসাথে কাজ করবে, এককভাবে তো আর কাজ করা সম্ভব না। এখানে আমরা সমন্বয়হীনতা দেখতে পাচ্ছি। ইটস টু বি ওয়েল কো অর্ডিনেটেড।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, তালিকাভুক্ত কোন প্রতিষ্ঠানের বিষয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হলে পুঁজিবাজারে তার প্রভাব পড়ে। তাই এ বিষয়ে বিনিয়োগকারীদের জানানো গুরুত্বপূর্ণ দ্বায়িত্ব।
বিএসইসির পরিচালক ও মুখপাত্র আবুল কালাম বলেন, এই ধরনের প্রাইস সেন্সেটিভ ইনফরমেশন বিনিয়োগকারীকে জানানো দায়িত্বের মধ্যে পড়ে। কেননা লিস্টিং রেগুলেশন বা সিকিউরিটিজ আইনে যে কোন প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন এবং ডিসক্লোজার জানার অধিকার রয়েছে বিনিয়োগকারীর। কাজেই এই ধরনের কোন সিদ্ধান্ত গ্রহণ করলে অবশ্যই এই তথ্য বিনিয়োগকারীকে জানাতে হবে।
শেয়ারদরে পতন
এদিকে বন্ধের তালিকায় থাকা এ সকল ৮ প্রতিষ্ঠানের শেয়ারদরে পতন লক্ষ্য করা গেছে। গত ২৬ নভেম্বর থেকে গতকাল পর্যন্ত পাঁচ দিনের লেনদেনের তথ্য বিশ্লেষণ করে দেখা যায় এ সময়ে ৮ টি প্রতিষ্ঠানেরই শেয়াদর ৩০ শতাংশ বা তারও বেশি কমেছে।
ডিএসইর তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২৬ নভেম্বর বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানির শেয়ার দর ছিল ২ টাকা ৯০ পয়সা। পাঁচ দিন পর মঙ্গলবারের লেনদেন শেষে এই শেয়ারদর নেমেছে ২ টাকা ১০ পয়সায়। অর্থাৎ শেয়ারদর কমেছে ২৭ শতাংশ। প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসের শেয়ার দর একই দিনে ছিল ১ টাকা ১০ পয়সা। মঙ্গলবার এই দর হয়েছে ৭৭ পয়সা। অর্থাৎ শেয়ার দর কমেছে ৩০ শতাংশ। এফএএস ফাইন্যান্সের শেয়ারদর ১ টাকা ৫০ পয়সা থেকে হয়েছে ১ টাকা ১০ পয়সা বা ২৬ শতাংশ। ফারইস্ট ফাইন্যান্সের শেয়ারদর ১ টাকা ১০ পয়সা থেকে ৭৩ পয়সা বা ৩৩ শতাংশ। জিএসপি ফাইন্যান্সের শেয়াদর ২ টাকা ৫০ পয়সা থেকে ১ টাকা ৮০ পয়সা বা ২৮ শতাংশ। প্রাইম ফাইন্যান্সের কমেছে ৫০ পয়সা বা ২৫ শতাংশ। ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের ১ টাকা ২০ পয়সা থেকে ৮১ পয়সায় বা ৩২ শতাংশ। পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসের শেয়াদর ১ টাকা থেকে কমে ৬৭ পয়সায় নেমেছ। অর্থাৎ শেয়ারদর ৩৩ শতাংশ কমেছে।
সিদ্ধান্ত নিতে পারে ডিএসই
বন্ধের তালিকায় থাকা ৮ প্রতিষ্ঠানের শেয়ার এখনো পুঁজিবাজারে লেনদেন হচ্ছে। তবে আগামী দুই-একদিনের মধ্যে পুঁজিবাজারে এগুলোর লেনদেন বন্ধ হতে পারে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে। গতকাল ডিএসইর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বাণিজ্য প্রতিদিনকে জানান, আজই ডিএসই’র বোর্ড মিটিং অনুষ্ঠিত হবে। সেখানে এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে।
যা বলছে বাংলাদেশ ব্যাংক
তবে তালিকাভুক্ত ৮ প্রতিষ্ঠানসহ ৯ প্রতিষ্ঠান বন্ধের বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আনুষ্ঠানিক সিদ্ধান্ত এখনই জানাতে পারবেন না বলে জানান। তবে এ বিষয়ে আলোচনা হয়েছে বলে বাণিজ্য প্রতিদিনকে নিশ্চিত করেন তিনি। আরিফ হোসেন খান বলেন, এ বিষয়ে আলোচনা হয়েছে। তবে অফিসিয়ালি এ বিষয়ে এখনি বলা যাচ্ছে না। একটু অপেক্ষা করেন, দুই একদিনের মধ্যে আপনাদেরকে জানাতে পারব।
- ১শিক্ষকদের অবশ্যই প্রশিক্ষণ গ্রহণ করতে হবে: শিক্ষামন্ত্রী
- ২সংবিধান রক্ষা করেছি, নতুন সরকার দেশ চালাচ্ছে, এসব আমারই কৃতিত্ব
- ৩শেরপুর সীমান্তে ভারতীয় মদসহ ২ চোরাকারবারি আটক
- ৪২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে : শিক্ষামন্ত্রী
- ৫কয়রায় প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি’র সদস্য মনোনয়নে বিতর্ক
- ৬ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চলছে : তথ্যমন্ত্রী
- ৭আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তানের ১২ সেনাসহ ১৫ জন নিহত
- ৮মজুরি বৃদ্ধির দাবিতে চা-শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ
- ৯কুষ্টিয়া জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ১০মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ১মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ২যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ
- ৩শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ
- ৪বৃষ্টিমুখর পরিবেশে ঢাকার বায়ুর মান ‘ভালো’
- ৫পাটশিল্পের স্বর্ণযুগ ফেরাতে যবিপ্রবির দুই শিক্ষার্থীর এআই অ্যাপ ‘ম্যাটেরিও’
- ৬বাংলাদেশ-ভারতের পণ্য আমদানিতে মার্কিন শুল্ক ১০ শতাংশ
- ৭কয়রায় জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণে ছাত্রশিবিরের দোয়া অনুষ্ঠান
- ৮লক্ষ্মীপুরে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার
- ৯রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করছেন আজ
- ১০চাঁদপুরে বিজয়ী’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প





পাঠকের মতামত