
মাগুরা জেলায় খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন (ক্রিসমাস) শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদ্যাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা আজ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বেলা ১২টা থেকে মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মাগুরা জেলার জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিশাত আল নাহিয়ান, সহকারী পুলিশ সুপার (শালিখা সার্কেল), মাগুরা। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের, উপজেলা নির্বাহী অফিসার মেহেরুন্নাহার সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা।
সভায় জানানো হয়, এবছর মাগুরা জেলার চারটি উপজেলায় মোট ১৮টি চার্চে বড়দিন উপলক্ষ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এসব অনুষ্ঠান নির্বিঘ্ন ও নিরাপদভাবে সম্পন্ন করতে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, আইনশৃঙ্খলা রক্ষা, উপাসনালয়সমূহের নিরাপত্তা জোরদার, যানবাহন চলাচল স্বাভাবিক রাখা, বিদ্যুৎ সরবরাহ ও স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় জেলা প্রশাসক বলেন,“ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিক যেন নিজ নিজ ধর্মীয় উৎসব নিরাপদ ও শান্তিপূর্ণভাবে পালন করতে পারেন, সে বিষয়ে জেলা প্রশাসন সর্বোচ্চ সতর্ক রয়েছে।”
তিনি এ লক্ষ্যে সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন।
সভা শেষে বড়দিন উদযাপনকে কেন্দ্র করে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের আশ্বাস প্রদান করা হয়।
এনজে
- ১মাদক সংশ্লিষ্টতার সঙ্গে পুলিশ জড়িত থাকলেও ছাড় নয়: ডিআইজি
- ২ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
- ৩স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম
- ৪পোশাকশিল্পের বিকাশে সব ধরনের সহযোগিতা দেবে সরকার: প্রধানমন্ত্রী
- ৫পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট
- ৬বন্যাকবলিত ৩ হাজার ৫০ পরিবারকে ত্রাণ দিল শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- ৭সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা
- ৮‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী
- ৯মেঘনা নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা শুরু
- ১০UCB Price Sensitive Information
- ১এক মাসে ব্যাংকের বাইরে নগদ টাকা বেড়েছে ৫০ হাজার কোটি
- ২একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
- ৩ভরা মৌসুমে চাঁদপুরে মাছঘাটে প্রচুর পাঙ্গাস আমদানি
- ৪এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার
- ৫মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান
- ৬শ্রীপুরে জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে স্থানীয়দের ড্রেন নির্মাণ
- ৭সবার জন্য চালু হচ্ছে ‘ন্যাশনাল হেলথ কার্ড’: আইসিটিমন্ত্রী
- ৮আস্থাহীন পুঁজিবাজারে আস্থা ফেরাতে পারবে কি নতুন কমিশন?
- ৯স্থানীয় সরকার কার্যকর হলেই গণতন্ত্র ও রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী হবে
- ১০অনলাইনে রিটার্ন দাখিল ৪৭ লাখ





পাঠকের মতামত