নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: জুন ১১, ২০২৬ ১:০৭ পিএম

পুঁজিবাজারে ভালো ও সম্ভাবনাময় কোম্পানির তালিকাভুক্তি সহজ করতে ডিজিটাল প্ল্যাটফর্মের উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এ বিষয়ে ঘোষণা দিবেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বাজেট প্রস্তাব অনুযায়ী, প্রাথমিক শেয়ার ইস্যু (আইপিও) প্রক্রিয়ার অপ্রয়োজনীয় জটিলতা, দীর্ঘসূত্রিতা ও অতিরিক্ত ব্যয় কমিয়ে সময়নির্ধারিত এবং প্রযুক্তিনির্ভর ব্যবস্থা চালু করা হবে। আবেদন দাখিল, যাচাই-বাছাই, ফি পরিশোধ, সংশোধন এবং অনুমোদনসহ পুরো আইপিও প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করার ব্যবস্থা নেওয়া হবে।

এ ছাড়া ভালো ও সম্ভাবনাময় কোম্পানিগুলোর বাজারে আসা সহজ করতে অনুমোদন ও পরিপালন-সংক্রান্ত অস্পষ্টতা কমানো, অপ্রয়োজনীয় বিধিনিষেধ শিথিল করা এবং প্রক্রিয়াগত জটিলতা দূর করার উদ্যোগ নেওয়া হবে।

প্রস্তাবিত বাজেটে আরও বলা হয়েছে, ইস্যুকারী কোম্পানি, ইস্যু ম্যানেজার, স্টক এক্সচেঞ্জ, সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) এবং নিয়ন্ত্রক সংস্থাগুলোর মধ্যে তথ্য আদান-প্রদান সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সম্পন্ন করা হবে।

পুঁজিবাজারে দীর্ঘমেয়াদি বিনিয়োগ বাড়াতে পেনশন তহবিল, বীমা প্রতিষ্ঠান, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি (এএমসি), মিউচুয়াল ফান্ডসহ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ বৃদ্ধির উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে কোম্পানি বন্ড বাজার সম্প্রসারণ এবং স্থানীয় সরকার ও নগর অবকাঠামো উন্নয়নের অর্থায়নে পৌর বন্ড (মিউনিসিপ্যাল বন্ড) ইস্যুর ব্যবস্থাও করা হবে।

সরকারের আশা, এসব পদক্ষেপের মাধ্যমে পুঁজিবাজারকে আরও গভীর, স্বচ্ছ, বহুমাত্রিক ও আস্থাভিত্তিক বাজারে পরিণত করা সম্ভব হবে।

এএ

শেয়ার

পাঠকের মতামত

আইএমএফ-বিএসইসি বৈঠক টেকসই অর্থায়নে পুঁজিবাজারের ভূমিকা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর ক্লাইমেট পলিসি ডায়াগনস্টিক টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স মিশনের প্রতিনিধিদলের সঙ্গে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড ...

সিএসই-৩০ ইনডেক্সে নতুন ৪ কোম্পানি যুক্ত

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) তালিকাভুক্ত কোম্পানিগুলোর সাম্প্রতিক পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে সিএসই-৩০ ইনডেক্স পুনর্গঠন করা হয়েছে। ...

পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগকারীদের লেনদেন বেড়েছে ৯০ শতাংশ

রাজনৈতিক অস্থিরতা ও প্রশাসনিক দুর্বলতার কারণে দীর্ঘদিন দেশের শেয়ারবাজারে দেখা দিয়েছিল মন্দাভাব। এই মন্দা কাটিয়ে ...

মার্জিন বিধিমালার খসড়া সংশোধনী প্রকাশ, মতামত আহ্বান

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন) বিধিমালা, ২০২৫’-এর খসড়া সংশোধনী প্রকাশ করেছে বিএসইসি। একইসঙ্গে খসড়া ...

মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগকে স্বাগত জানাল ডিবিএ

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন) বিধিমালা, ২০২৫ সংশোধনের উদ্যোগকে স্বাগত জানিয়েছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন ...