জেলা প্রতিনিধি
প্রকাশিত: জুন ২৯, ২০২৬ ২:৩৬ পিএম

কেশবপুর পৌর শহরের ভোগতি নরেন্দ্রপুর এলাকায় তুরানী বেগম (৩৫) নামে এক গৃহবধূর  ক্রয়সূত্রে পাওয়া ২০ শতক জমি জোরপূর্বক দখল চেষ্টা করেছে প্রভাবশালী চক্র। তাদের প্রাণনাশের হুমকি, মারধরে জীবনের নিরাপত্তা নিয়ে শংকিত। অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

জানা গেছে, পৌর শহরের ২৮ নং ভোগতি নরেন্দ্রপুর মৌজায়  সেপারেশন ৭০২  খতিয়ানের  আর এস ১৩১ ও ১৩৮ দাগের ২০ শতক জমির তিনি বৈধ মালিক। এই জমি তার নামে নামপত্তন করা হয়েছে। খাজনাও নিয়মিত পরিশোধ করেছেন। ওই জমিতে তিনি সম্প্রতি বসতঘর নির্মান কাজ শুরু করেছেন। কিন্তু স্থানীয় প্রভাবশালী মোকাম গাজী, মামুন গাজীসহ অজ্ঞাতনামা আরও ২ থেকে ৩ জন ভূমিদস্যু লোক দীর্ঘদিন ধরে তার জমি দখলের পাঁয়তারা করছে। এ নিয়ে আদালতে একটি দেওয়ানী মামলা চলমান রয়েছে। চলমান মামলায় আদালত শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দিয়েছেন।

আসামিরা আদালতের নির্দেশ অমান্য করে এবং একাধিকবার স্থানীয় সালিশ বিচারও মানতে অস্বীকার করে। সর্বশেষ  গত বৃহস্পতিবার  আসামিরা লাঠিসোটা নিয়ে তার জমিতে অনধিকার প্রবেশ করে এবং গায়ের জোরে সন্ত্রাসী কায়দায় আমার নিজ নামীয় ২০ শতক জমি দখল করার চেষ্টা করে।  এসময় কাজ করতে থাকা মিস্ত্রিদের মারপিট করে। মোছা: তুরানী বেগম ও তার পরিবারের সদস্যরা বাধা দিতে গেলে আসামিরা তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে। এ সময় তারা মারপিটের চেষ্টা করে এবং দেশীয় ধারালো অস্ত্র দিয়ে প্রাণনাশের হুমকি দেয়।

তুরানী বেগম আরও বলেন, আসামিদের কার্যকলাপের কারণে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।

যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছি। তিনি অবিলম্বে বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান শেষ, মালামাল জব্দ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানের ‌‘জয়িতা’ নামের আটতলা বাড়িতে অভিযান ...

টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা

বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যভান্ডার হিসেবে খ্যাত বিশ্ব ঐতিহ্য সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের মোড়লগঞ্জসহ বিভিন্ন ...

৯৯৯-এ ফোনে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১০ শিক্ষার্থী উদ্ধার

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি সংরক্ষিত বনাঞ্চলের ভিতর হামহাম জলপ্রপাতে আটকে পড়া ১০ জন পর্যটককে কমলগঞ্জ ...