জেলা প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২, ২০২৬ ২:৫৯ পিএম

শেরপুর সদর উপজেলার গাজীরখামার ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে দীর্ঘ ছয় বছর ধরে একটি ভাঙা সেতুর কারণে চরম দুর্ভোগ পোহাচ্ছেন এলাকার প্রায় ১৫ হাজার মানুষ।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভাঙা সেতুটির ওপর নির্ভর করেই গাজীরখামার এলাকার হাজারো মানুষ শেরপুর শহরে চলাচল করে আসছিলো। ওই সেতুটি এলাকাবাসীর জন্য সদর উপজেলায় যাতায়াতের অন্যতম প্রধান ও প্রায় একমাত্র সহজ যোগাযোগ মাধ্যম। এছাড়াও বাজিতখিলা হয়ে বিকল্প দুটি সড়ক থাকলেও সেগুলো দীর্ঘ ও দুর্ভোগপূর্ণ হওয়ায় অধিকাংশ মানুষ এই সড়কটিই ব্যবহার করতেন।

‎কিন্তু দীর্ঘ ছয় বছর ধরে সেতুটি ভেঙে পড়ে থাকায় শিক্ষার্থী, রোগী, কৃষক, ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষকে প্রতিনিয়ত চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। সামান্য বৃষ্টি হলেই সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। ফলে স্কুল, কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান ব্যাহত হচ্ছে। অনেক শিক্ষার্থী ঝুঁকি নিয়ে যাতায়াত করতে বাধ্য হচ্ছে।

স্থানীয় বাসিন্দা আমজাদ হোসেন, আবুল আজীম, আলমগীর হোসেন, আবু শামা, মো. আলী, মো. রহুল আমীন, আবুল আলীম, আব্বাজ, আবুল কাসেম, জুলফিকার আলী, রফিকুল ইসলাম ও আব্দুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, “ভাঙা সেতুর কারণে আমাদের জীবন যেন স্থবির হয়ে গেছে। জরুরি প্রয়োজনে রোগী হাসপাতালে নেওয়া যায় না। বিশেষ করে গর্ভবতী নারী ও গুরুতর অসুস্থ রোগীদের নিয়ে চরম বিপাকে পড়তে হয়। সময়মতো হাসপাতালে পৌঁছাতে না পেরে অনেক অপূরণীয় ঘটনাও ঘটেছে।”

তারা আরও জানান, যোগাযোগ ব্যবস্থার এই বেহাল অবস্থার কারণে সামাজিক জীবনেও নেতিবাচক প্রভাব পড়ছে। অনেকেই এ এলাকায় বিয়ের সম্পর্ক স্থাপনে আগ্রহ দেখান না। উন্নয়নের যুগে বসবাস করেও যোগাযোগ সুবিধা থেকে বঞ্চিত হওয়ায় এলাকাবাসীর মধ্যে চরম হতাশা বিরাজ করছে।

স্থানীয়দের অভিযোগ, বারবার জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানানো হলেও এখন পর্যন্ত সেতুটি নির্মাণে কার্যকর কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। ফলে ১৫ হাজারেরও বেশি পরিবারের জীবনযাত্রায় চরম অনিশ্চয়তা ও দুর্ভোগের মধ্যে আটকে রয়েছে।

এ বিষয়ে গাজীরখামার ইউনিয়নের ৪ নং ওয়ার্ড সদস্য লাওহুব আলী জানান, সেতুটি নির্মাণের জন্য একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরে অবহিত করা হয়েছে। তবে এখনো দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি।

‎এলাকাবাসী দ্রুত সময়ের মধ্যে সেতুটি নির্মাণের জন্য শেরপুর-১  আসনের ২জন  সংসদ সদস্যসহ হাফেজ রাশেদুল ইসলাম এমপি ও ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, অবহেলা ও দীর্ঘসূত্রিতা পরিহার করে দ্রুত সেতুটি নির্মাণ করা না হলে হাজারো মানুষের দুর্ভোগ আরও ভয়াবহ আকার ধারণ করবে।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

কক্সবাজারে পরিবার পরিকল্পনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা পরিবার পরিকল্পনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার বন্যাকবলিত এলাকায় বসবাসরত ...

বিশ্বকাপ ফুটবল ফাইনাল শিবচরে মহিষ ভোজে একাকার স্পেন-আর্জেন্টিনা সমর্থকরা

বিশ্বকাপ ফুটবল ফাইনালকে কেন্দ্র করে মাদারীপুরের শিবচরে মহিষ ভোজের আয়োজন করেছেন স্পেনপ্রবাসীরা। এতে প্রতিদ্বন্দ্বী দুই ...

কুড়িগ্রামে নিয়ম ভেঙে ৮ বছর ধরে উপাধ্যক্ষের দায়িত্ব, প্রশ্নের মুখে কলেজ প্রশাসন

কুড়িগ্রামের ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজে উপাধ্যক্ষ নিয়োগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধিমালা লঙ্ঘন এবং অযোগ্য প্রার্থীকে নিয়োগ ...

বিএসএফের আপত্তিতে মনু বাঁধের কাজ বন্ধ, বন্যাঝুঁকিতে লক্ষাধিক মানুষ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় মনু নদ প্রতিরক্ষা বাঁধ নির্মাণ ও সংস্কার প্রকল্প পাঁচ বছর ...